পীরগাছায় ট্রেনের ধাক্কায় চূর্ণবিচূর্ণ ট্রলি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩
Find us in facebook
রংপুরের পীরগাছায় অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায় বালুবোঝাই ট্রলি দুমড়েমুচড়ে গেছে। এ সময় গুরুতর আহত হয়েছেন ট্রলিচালক মাগরিব মিয়া (১৮)। রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার অনন্তরাম (উচাপাড়া) রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
জানা গেছে, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ২১ আপ পদ্মরাগ মেইল ট্রেনটি পীরগাছা প্রবেশের আগে অনন্তরাম (উচাপাড়া) রেলগেটের পূর্ব পাশ থেকে আসা দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রলি লাইনের ওপর চলে আসে। এ সময় চালক মাগরিব মিয়া রেললাইনের ওপর ট্রলি রেখে নেমে যাওয়ার সময় ট্রেনটি সাজোরে ট্রলির ইঞ্জিনে ধাক্কা দিলে চূর্ণবিচূর্ণ হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। এতে চালক মাগরিব মিয়া ছিটকে পড়া ট্রলির আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী রিপন মিয়া বলেন, ট্রলিটি দ্রুতগতির কারণে হঠাৎ লাইনের ওপর উঠে পড়ে। চালক বিষয়টি বুঝতে পেরে নেমে গেলেও গুরুতর আহত হন। আহত মাগরিব মিয়া অনন্তরাম বড়বাড়ি এলাকার আব্দুল হাকিমের ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা রেলওয়ে স্টেশনমাস্টার জেনারুল ইসলাম বলেন, ওই গেটে কোনো গেটম্যান নেই। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
- এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
- ফেইস মাস্কে সুন্দর ত্বক
- পীরগঞ্জে বজ্রপাতে আদিবাসীর মৃত্যু
- পলাশবাড়িতে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু
- ভূরুঙ্গামারীতে টানা বৃষ্টিতে রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন
- মাইগ্রেন? যে ৩ যোগাসনে সুস্থ থাকবেন...
- পীরগঞ্জে ছিন্নমুল মানুষের সাথে আই পজেটিভের ঈদ উৎসব
- কুড়িগ্রামে তিস্তা ও ধরলা নদীর পানি বিপৎসীমার ওপরে
- হাড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক যাত্রা কাল
- দিনাজপুরে ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা: গ্রেফতার ২
- গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি, তিস্তার পানি বিপৎসীমার উপরে
- ডিমলায় বুড়িতিস্তা নদীর বাঁধ ভেঙে প্রায় ১০টি গ্রাম প্লাবিত
- এখনো খোঁজ মেলেনি ৬ জনের, কান্নায় ভারী তিস্তাপাড়ের বাতাস
- আম বাগানে পাহারাদারের করুণ মৃত্যু
- এ সময়টায় ব্যাগে রাখুন ৭ জিনিস
- যুবকের ধর্ষণে জন্ম নেয় কন্যাসন্তান, পিতৃপরিচয়ের আশায় বোনের মামলা
- তিস্তায় নৌকাডুবিতে শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৭
- প্রেম নিয়ে দ্বন্দ্ব: ‘বিশেষ অঙ্গ’ কেটে ফেলা সেই বেলালের মৃত্যু
- আইসিসি টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বৈরথ
- মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির গোশত কী করতে হবে?
- জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সঙ্গে সম্পর্ক নয়: ওবায়দুল কাদের
- কবি সুফিয়া কামালের ১১৩তম জন্মদিন আজ
- বিপদসীমার ওপরে ধরলা-তিস্তার পানি
- নিরাপত্তারক্ষীর হাতেই হেনস্তার শিকার অভিনেত্রী!
- এবারের হজে ৩০ বাংলাদেশির মৃত্যু
- দুপুরের মধ্যে যে ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- ভূরুঙ্গামারীতে বিপৎসীমার উপরে দুধকুমার নদের পানি
- গাইবান্ধায় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- দিনাজপুরে গৃহবধূর লাশ উদ্ধার
- পঞ্চগড়ে এসএসসি ২০০০ ব্যাচের মিলন মেলা
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- পঞ্চগড়ে ২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- ‘আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়’
- ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে



