কাঁদছে মা-বাবা, বাঁচতে চায় জিসান
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২
Find us in facebook
‘ব্যাটাটার জন্মের পর থাকি হার্টের সমস্যা। হামার অভাবের সংসার কোনো মতে দিন যায়। যা আয় হয় খরচাপাতি করতে শ্যাষ। তারপরও ছোটোতে ছাওয়ার অসুখ ধরা পরার পর থাকি প্রায় ২০ লাখ টাকা খরচ হইছে। ডাক্তার সাহেব এবার ভারত যাবার কইছে। আল্লাহ রহম করলে ৪-৫ লাখ টাকার ব্যবস্থা হইলে ছাওয়াটাক বাঁচা যাইবে। কিন্তুক এত টাকা তো হামারগুল্যার নাই। ছাওয়ার চিকিৎসা কেমন করি হইবে?’ সন্তানের মুখের দিকে তাকিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন জাহিদুল ইসলাম। এই অসহায় বাবা তার ছেলে জিসান মাহমুদ বিপুলকে বাঁচানোর আকুতি জানান। পনেরো বছর বয়সের জিসান হৃদরোগে আক্রান্ত। জন্মগতভাবে তার হার্টে ছিদ্র রয়েছে।
জিসান রংপুর মহানগরীর ৭নং ওয়ার্ডের বেনুঘাট চওড়ারহাট এলাকার গুলালবুদাই উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা জাহিদুল ইসলাম কৃষি কাজ করেন। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা ও চিকিৎসকের পরামর্শে এবার সন্তানকে ভারতে নিয়ে চিকিৎসার জন্য প্রস্তুতি নিচ্ছেন জাহিদুল। কিন্তু অর্থ সংকটে সন্তানের চিকিৎসা নিশ্চিত করতে পারছেন না। ১৪ বছরেরও বেশি সময় ধরে জিসানের চিকিৎসা করিয়ে এখন নিঃস্ব প্রায় তারা।
জিসানের বাবা জাহিদুল ইসলাম বলেন, ‘মোর তিনটা ব্যাটা, কোনো বেটি নাই। মনোত খালি একটায় কষ্ট, বড় ব্যাটাটা জন্মের ৪ মাস পর থাকি অসুস্থ। রংপুরের তিনজন ডাক্তারকে দেখাচু। মেলা টাকা খরচ করচু বাহে। তাও আশা ছাড়ো নাই। ছাওয়ার জনতে জাগাজমি থেকে শুরু করি অনেক কিছু বিক্রি করচু। ছাওয়া মোর অসুখ নিয়্যা লেখাপড়া করচে। আল্লাহর রহমত পড়াশুনাও ভালো করচে। কিন্তুক বুকের ব্যথার জনতে আগের মতো এ্যলা স্কুলোত যাবার পারে না।’
তিনি আরও বলেন, ‘ছাওয়াটা মোর আগের মতো হাসাহাসি করে না। কারো সাথে বেশি কথাও কয় না। শীতকালে বেশি অসুস্থ হয়। এই সময়টাতে কাঁশতে কাঁশতে উয়্যার মুখ দিয়্যা রক্ত বাহির হয়। কয়েক মাস আগোত ডা. নুরুল আফসার, ডা. শাকিল গফুর ও ডা. নুরুল নাহার আপাক দেখাচু। আল্লাহর রহমতে ছাওয়ার ভালো (সুস্থ) হবার সম্ভাবনা আছে। এ্যলা ভারত নিয়্যা যাবার জনতে প্রস্তুতি নিছি। কিন্তু ৪-৫ লাখ টাকার ব্যবস্থা তো করিবার পারছি না। যদি সমাজের বৃত্তবান মানুষেরা জিসানের চিকিৎসার জনতে কিছু কিছু করি সাহায্য করে তাইলে মোর ছাওয়াটার চিকিৎসা হইবে।’
জিসানের মা বিউটি বেগম ছেলেটা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেন, ‘টাকার অভাবে ছাওয়ার মোর চিকিৎসা হওচে না। পাসপোর্ট করা হইছে। ভারত যাবার জনতে ভিসা করার চেষ্টা করা হওচে। ভারতোত গেইলে তো টাকা নাগবে। সেই টাকা এ্যলাও জোগাড় হয় নাই। গ্রামের মানুষেরা কিছুটা সাহায্য সহযোগিতা করবে। কিন্তুক ৪-৫ লাখ টাকাতো কায়ো দিবার নায়। দেশের ১৮ কোটি মানুষ, সবাই যদি মোর ছাওয়ার চিকিৎসার জনতে এক টাকা করি দেয়, তাইতো অনেক টাকা হইবে। হামার এত টাকার দরকার নাই, খালি ৪-৫ লাখ টাকার দরকার।’
তিনি আরও বলেন, ছাওয়ার চিকিৎসার করামো দেকি ডিসি অফিস, সমাজসেবা, মেয়রসহ মেলা মানুষের কাছে সাহায্যের জনতে আবেদন করছি। কায়ো সহযোগিতা করে নাই। সবায় কয় পরে যোগাযোগ করেন। কিন্তুক পরে আর কায়ো কোনো ব্যবস্থা করি দিলে না। এ্যলা মাইনসের কাছে হাত বাড়া ছাড়া হামার উপায় নাই।
স্থানীয় বেনুঘাট চওড়ারহাট এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, জিসান ছাত্র হিসেবে খুব ভালো। অসুস্থ শরীর নিয়েই সাত বছর ধরে পড়ালেখা করছে। আমরা তার চিকিৎসার জন্য সহযোগিতা করছি। কিন্তু ভারতের ব্যাঙ্গালুরুতে যাওয়া এবং সেখানে চিকিৎসক দেখানোসহ অপারেশন বাবদ প্রায় ৪-৫ লাখ টাকা লাগবে। এই টাকা এখনো সংগ্রহ করা সম্ভব হয়নি। সমাজের বিত্তবান হৃদয়বান মানুষেরা যদি অসহায় কৃষক বাবার এই সন্তানের চিকিৎসার জন্য এগিয়ে আসে তাহলে ছেলেটার হার্টের অপারেশন করা সম্ভব হবে। আমাদের বিশ্বাস জিসানকে ভারতে নিয়ে চিকিৎসা করানো গেলে সে সুস্থ হয়ে উঠবে।
জিসানের বৃদ্ধ দাদা এরশাদ আলী বলেন, মোর নাতিটার জন্য হামার চেষ্টার শ্যাষ নাই। কিন্তুক এ্যলাও কোনো ব্যবস্থা হয় না। আগোত জাগাজমি যা আছলো তারে থাকি কিছু বিক্রি করিয়্যা নাতিটার চিকিৎসা করা হইছে। এ্যলা বিদেশের নিয়্যা য্যায়া ডাক্তার দেবি শেঠিক দেখাইবে। মেলা টাকা নাগবে। সবার কাছে মুই মোর নাতির জনতে সাহায্য সহযোগিতা চাইম।
অসুস্থ শরীরে কোনো রকমে চলাফেরা করছে জিসান। বাড়িতে থেকেই নিয়মিত নামাজ আদায় করে। সে নিজের পড়াশুনোর পাশাপাশি গল্পের বইও পড়ে। জিসান বলে, আমার মা-বাবা সারাক্ষণ আমাকে জড়িয়ে ধরে কাঁদে। আমি জানি জন্মগতভাবে আমার হার্ট ছিদ্র। সুস্থতার জন্য অনেক টাকার প্রয়োজন। আমার পরিবারের পক্ষে এতো টাকা এখন ব্যয় করা সম্ভব না। তারপরও আমিও বাঁচতে চাই। সবার তো ইচ্ছে করে পৃথিবীর আলো বাতাসে বাঁচতে। আমার স্বপ্ন আমি সুস্থ হয়ে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হব। মা-বাবার চোখে অশ্রু থাকবে না।
বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলোজি (হৃদরোগ) বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাকিল গফুরের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসা চলছে। ডা. শাকিল গফুর জানান, সময়মতো অপারেশন করাতে না পারলে জিসানের জীবন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। তার ওপেন হার্ট সার্জারির প্রয়োজন।
স্কুলছাত্র জিসান আহমেদ বিপুলকে বাঁচাতে সমাজের দানশীল ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন কৃষক বাবা জাহিদুল ইসলাম ও মা বিউটি বেগম। সহযোগিতা পাঠানোর ঠিকানা- জাহিদুল ইসলাম, জনতা ব্যাংক লিমিটেড, হারাগাছ শাখা রংপুর, সঞ্চয়ী হিসাব নং- ০১০০০০২৯৮৮৮৭৩ অথবা বিকাশ ও নগদ নম্বর- ০১৯২৫০৪৭৩২৮।
#ঢাকাপোস্ট।
- বিশেষ সুবিধা পাচ্ছে ইসলামী ব্যাংক
- আগামী বছর বাংলাদেশের মাথাপিছু আয় হবে পাকিস্তানের দ্বিগুণ
- পতিত জমি খুঁজতে আট কমিটি
- খুলনায় হচ্ছে ছয় লেনের বাইপাস সড়ক
- প্রশাসনের শীর্ষ পদে রদবদল শিগগির
- যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের সুদিন
- নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে
- কোনো অপপ্রচার গুজবে কান দেবেন না
- শেখ হাসিনা অসীম সাহসী ও দূরদর্শিতার প্রতীক: আবুল হাসানাত
- বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমির মনোনয়ন আহ্বান
- যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রাম মুক্ত দিবস পালিত
- ঠাকুরগাঁওয়ে হুইল চেয়ার, বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ
- `জাতির পিতাই সর্বপ্রথম দেশের জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন`
- কাউনিয়ায় একই পরিবারে তিন যুবক জটিল রোগে আক্রান্ত
- বাংলাদেশকে মৈত্রী দিবসের শুভেচ্ছা জানালো ভারতীয় হাইকমিশন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু নেই, শনাক্ত ২২
- `১০ ডিসেম্বর ইস্যু বানিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়`
- পঞ্চগড়ে ৯৩ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
- ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ কার্বন ইমিশন কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- রংপুরে ৩৭৮৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ: ওবায়দুল কাদের
- প্রধানমন্ত্রীকে বরণে সাজ সাজ রব
- দুইটি উপাদানে ১০ মিনিটে পিরিয়ডের ব্যথা কমান
- বিএনপিকে সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে হবে: ডিএমপি
- বিশ্ব জয় করার শক্তির নাম মেধা: টেলিযোগাযোগমন্ত্রী
- ডিএসসিসি মেয়রের সঙ্গে ইনটেলের বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ
- শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গ্রামগুলো জেগে উঠেছে: পলক
- `যেখানে অনুমতি দেওয়া হয়েছে, বিএনপিকে সেখানেই সমাবেশ করতে হবে`
- `বৃহস্পতিবার থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র`
- বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না: শাজাহান খান
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- সাহসী নারীদের সংগ্রামেই দেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- তিন মাসের মধ্যে নভেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স ১৫৯ কোটি ডলার
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- দেশে করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- নীলফামারীতে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক জেল হাজতে
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু


