• মঙ্গলবার   ০৬ ডিসেম্বর ২০২২ ||

  • অগ্রাহায়ণ ২২ ১৪২৯

  • || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ভিক্ষুকের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২  

Find us in facebook

রংপুরের কাউনিয়ায় রেল লাইনের পাশে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় নগেন চন্দ্র নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কাউনিয়া রেল স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। মৃত নগেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাসিন্দা। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জিআরপি ডিআইও ইনচার্জ নজরুল ইসলাম।

তিনি বলেন, সকালে কাউনিয়া স্টেশনের অদূরে রেল লাইনের পাশ ধরে হেঁটে যাচ্ছিলেন নগেন। ওই সময় পার্বতীপুরগামী একটি কমিউটার ট্রেন পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

Place your advertisement here
Place your advertisement here