• মঙ্গলবার   ০৬ ডিসেম্বর ২০২২ ||

  • অগ্রাহায়ণ ২২ ১৪২৯

  • || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

পীরগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২  

Find us in facebook

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের একটি ইট ভাটায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল, একই উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের ছেলে সিয়াম, আল আমিনের ছেলে শাহাদত, আয়তালের ছেলে রাশেদুল ও পীরগঞ্জের চকশোলাগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল জব্বার। এছাড়া আহত মেহেদুল পীরগঞ্জের কাবিলপুর ইউনিয়নে রসুলপুর গ্রামের বাসিন্দা।

কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, নিহত ব্যক্তিরা শ্রমিক। তারা পীরগঞ্জের চকশোলাগাড়ী এলাকার একটি ইট ভাটায় কাজ করতেন। দুপুর সাড়ে ৩টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Place your advertisement here
Place your advertisement here