ব্রেকিং:
রংপুরসহ সারাদেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
রংপুরসহ সারাদেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত রফতানি আয়ে সুবাতাস: সেপ্টেম্বরে এলো ৪.৩১ বিলিয়ন ডলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন পীরগাছায় বীর নিবাস পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব পীরগাছায় জলাবদ্ধতা নিরসনের ৫ কিমি ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

মিঠাপুকুরে অসহায় মনিজা বেওয়ার পাশে পুনাক সভানেত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

রংপুরের মিঠাপুকুরে মনিজা বেওয়া (৮০) নামের এক অসহায় বৃদ্ধা ও তার নাতনি আঁখি খাতুনকে কৃষিজমি বন্ধকের কাগজ এবং খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা ১৭ শতাংশ আবাদি জমি বন্ধকের কাগজ এবং এক মাসের খাদ্যসামগ্রী উপহার দেন।

বৃদ্ধা মনিজা ও তার নাতনির অসহায়ত্বের কথা জানতে পেরে তাদের দিকে সহযোগিতার হাত বাড়ান পুনাক সভানেত্রী।

পরে রংপুর জেলা পুনাকের আয়োজনে রংপুর পুলিশ লাইনস মাঠের কল্যাণ শেডে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন জীশান মীর্জা।

শিক্ষা উপকরণ বিতরণ শেষে তিনি পুলিশ লাইনস পুকুর পাড়ে হাড়িভাঙা আমের চারা রোপণ করেন। এরপর নবনির্মিত পুনাক কমপ্লেক্স ঘুরে দেখেন ও পরিদর্শন বইয়ে সই করেন। এ সময় পুনাক সভানেত্রী রংপুর পুনাকের গৃহীত বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুর জেলার পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, পুনাকের রংপুর রেঞ্জ সভানেত্রী জেসমিন মাহমুদ, পুনাকের রংপুর সভানেত্রী সোনিয়া আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here