এ বছরই ভূমি ও গৃহহীন পরিবারমুক্ত হবে রংপুর: জেলা প্রশাসক
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২২ জুলাই ২০২২
Find us in facebook
রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেছেন, দেশ ভূমিহীন ও গৃহহীন পরিবারমুক্ত হতে চলেছে। অন্যান্য জায়গার মতো রংপুরেও গৃহহীন ও ভূমিহীনদের জন্য আবাসন নিয়ে কাজ করছে সরকার। আগামী ডিসেম্বরেই রংপুর জেলার কোথাও গৃহহীন এবং ভূমিহীন থাকবে না। সেই লক্ষে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার (২১ জুলাই) তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে জমিসহ ঘর প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আসিব আহসান এসব কথা বলেন।
এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মুজিববর্ষের উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের আওতায় রংপুরসহ দেশের পাঁচটি জেলার ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ২৬ হাজার ২২৯টি জমিসহ ঘর হস্তান্তর করেন।
তারাগঞ্জপ্রান্তের অনুষ্ঠানে ডিসি আসিব আহসান বলেন, আজ রংপুর জেলায় ৬২৪টি পরিবারকে জমিসহ নতুন ঘর হস্তান্তর করা হচ্ছে। গরিব, ভূমিহীন, আশ্রয়হীন দুস্থ মানুষের জন্য গৃহ নির্মাণের মাধ্যমে পুণর্বাসন করা শুরু করেছিলেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শুরু করেছিলেন বলেই আজ মাননীয় প্রধানমন্ত্রী এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যারা উপকারভোগী আছেন তাদের ঘর নির্মাণ করে জমিসহ পৌঁছে দিতে পেরেছি। দেশ আজ ভূমিহীন ও গৃহহীন মুক্ত হওয়ার পথে। এর পুরো কৃতিত্ব বঙ্গবন্ধু কন্যার।
তিনি বলেন, রংপুর জেলায় তিন ধাপে মোট ৩ হাজার ৩৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। এসব ঘরে রয়েছে দুটি শয়নকক্ষ, বারান্দা, রান্নাঘর ও শৌচাগার। এ ছাড়া প্রত্যেক পরিবারের জন্য নিশ্চিত করা হয়েছে বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা। প্রত্যেককে তার জমির দলিল নিবন্ধন ও নামজারি করে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, ইউএনও রাসেল মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়েজিদ বোস্তামী, সাবিনা ইয়াছমিন, সহকারী কমিশনার (ভূমি) ইলোরা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আলী হোসেন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
তৃতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ে সাতটিসহ তারাগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের অধীনে ৪০৭টি পরিবার জমিসহ গৃহ পেয়েছে। উপকারভোগী পরিবারগুলোর হাতে জমির দলিলসহ উপহারের ঘরের চাবি তুলে দেওয়া হয়।
চাবি হাতে পেয়ে জেলেখা বেগম বলেন, আল্লায় দেলে শেখ সাইবের বেটি মোক পাকার ঘর, জমি দেইল। মুই অ্যালা শান্তিতে নিন (ঘুম) পাইরবার পাইম। যায় মোক ডাকে আনি ঘরের চাবি-দলিল দেইল, তার আল্লাহ ভালো করবে। মুই সবার জন্যে দোয়া করিম। তোমরা সারা জীবন শান্তিতে থাকমেন। হামরা খুব গরিব আছনো, থাকার মতো কোনো জমিজমা ঘর আছিল না। আজই হামার সোগে হইল।
এদিকে তারাগঞ্জের মতো জেলার অন্যান্য উপজেলাতে উপকারভোগী ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মধ্যে জমির দলিলসহ নতুন গৃহের চাবি হস্তান্তর প্রদান অনুষ্ঠান করা হয়েছে।
- ঠাকুরগাঁওয়ে কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য সম্পূরক সেচের উদ্যোগ
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- ফুলবাড়ীতে কোরিয়ান মেডিক্যাল টিমের উদ্যোগে দুস্থদের সেবা প্রদান
- মহররম উপলক্ষে হিলিতে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
- বঙ্গমাতা ফজিলাতুন্নেছা: বঙ্গবন্ধুর সকল ত্যাগ ও অর্জনের নিত্যসঙ্গী
- বিশ্বে জ্বালানির দাম কমলে সুফল মিলবে দেশেও: আ হ ম মুস্তফা কামাল
- আওয়ামী লীগ বিএনপির ওপর কোনো অত্যাচার করেনি: তোফায়েল আহমেদ
- পশ্চিমা যন্ত্রাংশে আরো ‘শক্তিশালী’ রাশিয়ার সমরাস্ত্র: গবেষণা
- বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মকাণ্ডের প্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা: পলক
- এশিয়ার মাঝে সবচেয়ে বেশি ছক্কা এখন রোহিতের
- দূরবীণ দিয়েও রণবীরের শরীরের গোপন কিছু দেখতে পেলাম না: টুইঙ্কেল
- বঙ্গবন্ধুর শক্তি ও অনুপ্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা: হানিফ
- অনেকটা নিরুপায় হয়েই জ্বালানির দাম সমন্বয় করেছে সরকার: জয়
- আশুরার গুরুত্ব ও তাৎপর্য
- `বাঙালির মুক্তি সংগ্রামে বঙ্গমাতার অবদান অবিস্মরণীয়`
- পীরগাছায় ঘাঘট নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার উৎস বঙ্গমাতা: শিল্প প্রতিমন্ত্রী
- বঙ্গমাতার সমর্থনেই শেখ মুজিব বঙ্গবন্ধু হয়েছিলেন: পররাষ্ট্রমন্ত্রী
- মালয়েশিয়ায় গেল বাংলাদেশি ৫৩ কর্মীর প্রথম ফ্লাইট
- মিশরী তরুণী এখন বীরগঞ্জের পুত্রবধূ
- বাংলাদেশকে আরো ১৫ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র
- ঠাকুরগাঁওয়ে কিশোরের আত্মহত্যার খবর পেয়ে প্রাণ দিল কিশোরী
- দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই: আইজিপি
- জ্বালানি তেলের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
- রংপুরে বৃক্ষমেলায় ২ কোটি টাকার গাছ বিক্রি
- কুড়িগ্রামে বঙ্গমাতার জন্ম বার্ষিকী পালিত
- দাম কমায় ভারত থেকে পাথর-কয়লা আমদানি ফের বেড়েছে
- তিনতলায় ছাগলের খামার, একেকটির দাম ২৫ হাজার থেকে দুই লাখ
- কুড়িগ্রামে ১৪৯ ফিস্টুলা রোগী শনাক্ত
- তেঁতুলিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি
- দুই দশকের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির নির্দেশ
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- পাওনা পরিশোধের কথা বলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- বিসিএস সুপারিশপ্রাপ্ত ১৭ জনকে সংবর্ধনা দিল ঠাকুরগাঁও চিরন্তন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- তেঁতুলিয়ায় আবারো ধরা পড়লো ৩০ কেজি ওজনের বাঘাইড়
- জাতীয়তাবাদী ছাত্রদল অছাত্রদলের সংগঠন: আল নাহিয়ান খান জয়
- ফুলবাড়ীতে বৃষ্টি হওয়ায় স্বস্তিতে আমন চাষিরা
- বৃষ্টিতে পাট চাষিদের মুখে হাসি



