কোরবানির ঈদে বাড়িতে আসা হলো না ফরিদের
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৬ জুন ২০২২
Find us in facebook
শনিবার (০৪ জুন) সন্ধ্যায় শেষবারের মতো মোবাইলে কথা হয় ছেলে ফরিদুজ্জামান ফরিদেরের সঙ্গে বাবা সাইফুল ইসলামের। এ সময় ফরিদ তাকে বলেছেন, এবার কোরবানির ঈদ বাবা-মায়ের সঙ্গে করতে বাড়ি আসবেন। একটি খাসি কোরবানি দেওয়ার ইচ্ছার কথাও জানান ফরিদ। কিন্তু চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার বিস্ফোরণের ঘটনায় আগুন নেভাতে গিয়ে নিখোঁজ ফায়ার ফাইটার ফরিদুজ্জামান ফরিদের সন্ধান এখনএ মেলেনি।
একমাত্র ছেলে নিখোঁজের খবরে ফরিদের বাবা সাইফুল ইসলাম ও মা ফুলমতি বেগম বারবার জ্ঞান হারিয়ে মুর্ছা যাচ্ছেন। তাদের বুক ফাটা আর্তনাদে ভারি হয়ে উঠেছে এলাকার বাতাস ।
ফরিদের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে। দুই ভাইবোনের মধ্যে ফরিদ বড়। ছোট বোন সাবিহা আক্তার স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে।
ফরিদের চাচা তোতা মিয়া জানান, ফরিদের বাবা সাইফুল ইসলাম ভ্যান চালিয়ে তাকে লেখাপড়া করিয়েছেন। দু বছর আগে ফরিদ ফায়ার সার্ভিসে যোগ দেন। ছেলে চাকরি করলেও তার বাবা ভ্যান চালানো বন্ধ করেননি। ইচ্ছে ছিল, ছেলে আরও একটু স্বাবলম্বী হলে ভ্যান চালানো বন্ধ করে দেবেন।
চট্টগ্রামের কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নয়জন ফায়ার ফাইটারসহ এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এঘটনায় এখনও নিখোঁজ আছেন চারজন ফায়ার ফাইটার, তাদের মধ্যে ফরিদও আছেন।
রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী বলেন, ফরিদুজ্জামান ফরিদ সীতাকুণ্ড ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন । অগ্নিকাণ্ডের পর পরই আগুন নেভাতে ঘটনাস্থলে ফরিদও গিয়েছিল। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
- মোংলা বন্দরে মেট্রোরেলের দশম চালান
- আজ ‘সেরা কূটনীতিক বঙ্গবন্ধু পদক’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতির সঙ্গে বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু ১৭ জুলাই
- করোনার কারণে এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয়: শিক্ষামন্ত্রী
- বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- কেন ইভিএমে বিএনপির ভয়, জানালেন তথ্যমন্ত্রী
- সৈয়দপুরে মাঠে মাঠে চলছে আগাম আমন ধানের চারা রোপণ
- পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার প্রথম বাজেট ঘোষণা
- বীরগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
- তেঁতুলিয়ার মহানন্দায় ধরা পড়ল ৩২ কেজির বাগাড়
- মোটরসাইকেল চলাচল নিয়ে কর্মকর্তাদের নির্দেশনা দিলেন আইজিপি
- বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
- মরণব্যাধি ক্যানসার নিয়ে রিকশা চালান মজিদুল
- পঞ্চগড়ের দেশি গরুতেই জমজমাট পশুহাট
- বন্যায় ক্ষতিগ্রস্তদের ২ লাখ ডলার সহায়তা চীনা রেড ক্রসের
- উলিপুুরে বিদ্যুৎস্পৃষ্টে মুরগি খামারির মৃত্যু
- চিরিরবন্দরে নারীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিহত
- ফুলবাড়ীতে বীজতলায় সেচ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
- শেখ হাসিনার সরকার অবরুদ্ধ গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে: কাদের
- নানা সংকটে বিপর্যস্ত এক সময়ের অন্যতম রাজনৈতিক দল বিএনপি
- রংপুরে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- ঈদে দাঁতের জন্য যা কিছু ভালো
- মা-বোনের পর চলে গেলো দেড় বছরের সাইফুলও
- ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিসহ ৭ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর
- ‘বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই দেওয়ার পর এসএসসি পরীক্ষা’
- দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে বিনিয়োগে আগ্রহী সুইজারল্যান্ড
- এমপিওভুক্ত হলো ২ হাজার ৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান
- ৭৮ হাজার ৯৯০ টাকায় যাওয়া যাবে মালয়েশিয়া: প্রবাসী কল্যাণ মন্ত্রী
- বৃষ্টির প্রবণতা বাড়বে
- পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম উপহার দিলেন প্রধানমন্ত্রী
- বিএনপি নেতারা সংসদে ইচ্ছামতো কথা বলেছেন: প্রধানমন্ত্রী
- দিনাজপুরে সেণ্ট যোসেফস্ স্কুলে ২ দিনব্যাপী প্রযুক্তি মেলা
- রংপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৫
- ডিএনসিসির কোরবানির পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ
- গাইবান্ধায় ১২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা
- পদ্মাপারের সঙ্গে উৎসবে মেতেছে পুরো দেশ
- বদলে যাবে ২১ জেলার অর্থনীতি
- সকাল হলেই ব্যস্ত হবে পদ্মাসেতু
- ‘নীলফামারী জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটি’র সভা
- পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশকে ভারতের অভিনন্দন
- কুড়িগ্রাম পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা
- দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই-গেট চালু
- হাবিপ্রবিতে ‘ঠুনকো বিষয়’ নিয়ে হামলা-ভাঙচুর, আহত ১৩ শিক্ষার্থী
- সাত দিনের মধ্যে পরিবেশদূষণকারীর নাম প্রকাশের নির্দেশ
- বিএনপি জনগণের স্বপ্নকে প্রত্যাখ্যান করেছে: নানক
- উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে
- পদ্মা সেতুর নামে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ
- মিঠাপুকুরে ওষুধ সরবরাহের গাড়িতে ২৬ কেজি গাঁজা, আটক ১



