• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

পীরগাছায় বিদেশে চাকরির প্রলোভনে লাখ টাকা আত্মসাৎ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জুন ২০২২  

Find us in facebook

রংপুরের পীরগাছায় বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল শনিবার বিকেলে র‍্যাব-১৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- রফিকুল ইসলাম, সামিউল ইসলাম, ও সাইদুর রহমান। বৃহস্পতিবার রাতে পীরগাছা উপজেলার দেউতি বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পীরগাছা উপজেলার রফিকুল ইসলাম নামে এক ভুক্তভোগী র‍্যাবের কাছে লিখিত অভিযোগ করেন- বিদেশে ভালো চাকরি দেওয়ার নামে তার কাছ থেকে বেশকিছু টাকা হাতিয়ে নিয়েছে তিন প্রতারক। তার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পীরগাছা উপজেলার দেউতি বাজার থেকে ঐ তিন প্রতারককে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃরা বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণার কথা স্বীকার করে। এ চক্রের বাকি প্রতারকদের আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
কে/

Place your advertisement here
Place your advertisement here