• বৃহস্পতিবার   ০৮ ডিসেম্বর ২০২২ ||

  • অগ্রাহায়ণ ২৪ ১৪২৯

  • || ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

তারাগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২  

Find us in facebook

রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে খায়রুল ইসলাম (৪০) নামের এক বাস চালকের মৃত্যু হয়েছে। নিহত চালক খায়রুল ইসলাম নীলফামারী সদর উপজেলার দক্ষিণ হাজরা গ্রামের বাসিন্দা।

গতকাল বুধবার (২৬ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি নুরনবী প্রধান। এর আগে, সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের খিয়ারজুম্মা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসে নীলফামারীর ডোমারগামী রাবেয়া এন্টারপ্রাইজের একটি বাস খিয়ারজুম্মা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি খাদে পড়ে গিয়ে সামনের গ্লাস ও রড ভেঙে চালক খায়রুল ইসলামের পেটে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি নুরনবী প্রধান বলেন, দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Place your advertisement here
Place your advertisement here