রমেকে চিকিৎসাধীন দগ্ধ আরও ১ নারীর মৃত্যু
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২২
Find us in facebook
শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বৃদ্ধার ছেলে আরিফ হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
ওই নারীর নাম আবেদা বেগম (৬০)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দ নগর মুন্সিরহাট গ্রামের মৃত মোস্তফার স্ত্রী।
দগ্ধ আবেদা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক ডা. এম এ হামিদ পলাশ।
তিনি বলেন, শীত নিবারণ করতে গিয়ে খড়কুটোর আগুনে দগ্ধ হয়েছিলেন আবেদা বেগম। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে আর বাঁচানো যায়নি। চলতি বছরে শীত মৌসুমে হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ রোগীদের মধ্যে এটি দ্বিতীয় মৃত্যু।
এর আগে বুধবার (১২ জানুয়ারি) বিকেলে তীব্র শীতে পাশের বাসায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে ঠাকরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক বৃদ্ধাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিটে ২৪ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসাধীন দগ্ধ রোগীদের মধ্যে এক বৃদ্ধাসহ আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) শামসুন্নাহার বেগম নামে আরেকজন মারা গেছেন।
অধ্যাপক এম এ হামিদ পলাশ আরও জানান, চিকিৎসাধীন বেশির ভাগ রোগীই শীতের তীব্রতা থেকে উষ্ণতা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন। প্রতি শীত মৌসুমে রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় অগ্নিদগ্ধের এমন ঘটনা ঘটে। বর্তমানে বার্ন ইউনিটসহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দগ্ধ রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গত বছর শীত মৌসুমে ২৫ জনের বেশি নারী ও শিশু দগ্ধ হয়ে মারা গেছেন।
রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার রংপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। হিমেল বাতাস আর ঘন কুয়াশা শীতের তীব্রতাকে বাড়িয়ে দিয়েছে। চলতি মাসেই কয়েকটি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
- কেন ইভিএমে বিএনপির ভয়, জানালেন তথ্যমন্ত্রী
- সৈয়দপুরে মাঠে মাঠে চলছে আগাম আমন ধানের চারা রোপণ
- পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার প্রথম বাজেট ঘোষণা
- বীরগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
- তেঁতুলিয়ার মহানন্দায় ধরা পড়ল ৩২ কেজির বাগাড়
- মোটরসাইকেল চলাচল নিয়ে কর্মকর্তাদের নির্দেশনা দিলেন আইজিপি
- বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
- মরণব্যাধি ক্যানসার নিয়ে রিকশা চালান মজিদুল
- পঞ্চগড়ের দেশি গরুতেই জমজমাট পশুহাট
- বন্যায় ক্ষতিগ্রস্তদের ২ লাখ ডলার সহায়তা চীনা রেড ক্রসের
- উলিপুুরে বিদ্যুৎস্পৃষ্টে মুরগি খামারির মৃত্যু
- চিরিরবন্দরে নারীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিহত
- ফুলবাড়ীতে বীজতলায় সেচ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
- শেখ হাসিনার সরকার অবরুদ্ধ গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে: কাদের
- নানা সংকটে বিপর্যস্ত এক সময়ের অন্যতম রাজনৈতিক দল বিএনপি
- রংপুরে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- ঈদে দাঁতের জন্য যা কিছু ভালো
- মা-বোনের পর চলে গেলো দেড় বছরের সাইফুলও
- ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিসহ ৭ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর
- ‘বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই দেওয়ার পর এসএসসি পরীক্ষা’
- দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে বিনিয়োগে আগ্রহী সুইজারল্যান্ড
- এমপিওভুক্ত হলো ২ হাজার ৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান
- ৭৮ হাজার ৯৯০ টাকায় যাওয়া যাবে মালয়েশিয়া: প্রবাসী কল্যাণ মন্ত্রী
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭২৮, মৃত্যু ৪
- ডিজিটাল ডিভাইস আমরা রপ্তানি করব: প্রধানমন্ত্রী
- মানুষের কষ্ট লাঘবে লোডশেডিংয়ের রুটিন করার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ড্যাপের সার-সংক্ষেপ অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী
- ক্যাম্পাস-ভিত্তিক ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আলোকসজ্জা না করার আহ্বান প্রধানমন্ত্রীর
- বৃষ্টির প্রবণতা বাড়বে
- পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম উপহার দিলেন প্রধানমন্ত্রী
- বিএনপি নেতারা সংসদে ইচ্ছামতো কথা বলেছেন: প্রধানমন্ত্রী
- দিনাজপুরে সেণ্ট যোসেফস্ স্কুলে ২ দিনব্যাপী প্রযুক্তি মেলা
- রংপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৫
- ডিএনসিসির কোরবানির পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ
- গাইবান্ধায় ১২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা
- পদ্মাপারের সঙ্গে উৎসবে মেতেছে পুরো দেশ
- বদলে যাবে ২১ জেলার অর্থনীতি
- সকাল হলেই ব্যস্ত হবে পদ্মাসেতু
- ‘নীলফামারী জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটি’র সভা
- পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশকে ভারতের অভিনন্দন
- কুড়িগ্রাম পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা
- দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই-গেট চালু
- হাবিপ্রবিতে ‘ঠুনকো বিষয়’ নিয়ে হামলা-ভাঙচুর, আহত ১৩ শিক্ষার্থী
- সাত দিনের মধ্যে পরিবেশদূষণকারীর নাম প্রকাশের নির্দেশ
- বিএনপি জনগণের স্বপ্নকে প্রত্যাখ্যান করেছে: নানক
- উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে
- পদ্মা সেতুর নামে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ
- মিঠাপুকুরে ওষুধ সরবরাহের গাড়িতে ২৬ কেজি গাঁজা, আটক ১



