• রোববার   ১৬ জানুয়ারি ২০২২ ||

  • মাঘ ৩ ১৪২৮

  • || ১১ জমাদিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
বাংলাদেশকে আরো ৯৬ লাখ ফাইজার টিকা দিলো যুক্তরাষ্ট্র পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে: কৃষিমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব

মিঠাপুকুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২২  

Find us in facebook

রংপুরের মিঠাপুকুরে ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিম (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন।

এর আগে শনিবার (১ জানুয়ারি) রাতে ১৭নং ইমাদপুর ইউনিয়নের তৈয়বপুর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক আব্দুর রহিম মিঠাপুকুর উপজেলার ফরিদপুর গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তৈয়বপুর নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আব্দুর রহিমকে পুলিশ আটক করেন। পরে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার আব্দুর রহিম দীর্ঘদিন ধরে শরীরের মধ্যে বিশেষ কায়দায় মাদক পরিবহন করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

গ্রেফতার আব্দুর রহিমের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একটি মাদক, একটি অন্যান্য ধারায় এবং ডিএমপি ঢাকায় একটি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানান।

মিঠাপুকুর থানার ওসি(তদন্ত)জাকির হোসেন বলেন, আটক আব্দুর রহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Place your advertisement here
Place your advertisement here