• রোববার   ১৬ জানুয়ারি ২০২২ ||

  • মাঘ ৩ ১৪২৮

  • || ১১ জমাদিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
বাংলাদেশকে আরো ৯৬ লাখ ফাইজার টিকা দিলো যুক্তরাষ্ট্র পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে: কৃষিমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব

মিঠাপুকুরে মাদক সেবন ও রাখার দায়ে ১ জনের কারাদণ্ড

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২২  

Find us in facebook

রংপুরের মিঠাপুকুরে মাদক সেবন ও রাখার দায়ে নাছিউর সুজন(৩৭) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনা শ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১ জানুয়ারি) দুপুরে মিঠাপুকুর উপজেলার খোর্দ্দ কাশিনাথপুর এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।

শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খোর্দ্দ কাশিমপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ যৌথ অভিযান চালায়।

অভিযানের সময় নাছিউর রহমান সুজন নামক এক ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এসময় তার কাছ থাকা ১০০ গ্রাম গাঁজা উদ্ধারের পর জব্দ করেনন পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দোষী ব্যক্তি নাছিউর রহমান সুজনকে ১৫  দিনের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।

Place your advertisement here
Place your advertisement here