আওয়ামী লীগের সংগ্রাম-গৌরবের ইতিহাস: রোজগার্ডেন থেকে গণভবন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২
Find us in facebook
আওয়ামী লীগের সংগ্রাম-গৌরবের ইতিহাস: রোজগার্ডেন থেকে গণভবন
বাংলাদেশ ও আওয়ামী লীগ বাঙালি জাতির অবিচ্ছেদ্য অংশ। আওয়ামী লীগের ইতিহাস মানে বাঙালি জাতির সংগ্রাম ও গৌরবের ইতিহাস। আওয়ামী লীগ এই দেশের সুদীর্ঘ রাজনীতি এবং বাঙালি জাতির আন্দোলন-সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক।
প্রাচীন ও ঐতিহ্যবাহী আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। পুরান ঢাকার রোজগার্ডেনে জন্মগ্রহণের পর থেকে নানা লড়াই, সংগ্রাম, চড়াই-উৎরাই পেরিয়ে দলটি এখন রাষ্ট্র ক্ষমতায়।
আওয়ামী লীগের ইতিহাস থেকে জানা যায়, এ দেশের অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও তরুণ মুসলিম লীগ নেতাদের উদ্যোগে ১৯৪৯ সালের ২৩-২৪ জুন পুরান ঢাকার কেএম দাস লেনের বশির সাহেবের রোজ গার্ডেনের বাসভবনে একটি রাজনৈতিক কর্মী সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক শামসুল হক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রথম কমিটির যুগ্ম-সম্পাদক।
১৯৬৬ সালের সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে আসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরে তিনি হয়ে ওঠেন বাঙালি জাতির একচ্ছত্র নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির জনক।
’৬৯-এর গণআন্দোলনের মধ্য দিয়ে পাকিস্তানি ঔপনিবেশিক শাসক-শোষক গোষ্ঠীর বিরুদ্ধে বাঙালির যে জাগরণ ও বিজয় সূচিত হয়, সেই আন্দোলনের নেতৃত্বে ছিল আওয়ামী লীগ এবং এই আন্দোলনের পথ ধরেই বাঙালি জাতি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা, ৩ নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার পর নেতৃত্ব শূন্যতায় পড়ে আওয়ামী লীগ। ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন। তার নেতৃত্বে দ্বিধা-বিভক্ত আওয়ামী লীগ আবার ঐক্যবদ্ধ হয়। তিন দশক ধরে তার নেতৃত্বে আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে। এই সময়ে আন্দোলন-সংগ্রামের পাশাপাশি তিনবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পেরেছে দলটি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারের সাড়ে তিন বছর এবং ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে ৫ বছর, ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আওয়ামী লীগ সরকার পরিচালনা করছে।
২০০১ সালের নির্বাচনে পরাজয়ের পর অনেকটা সুসংহত হতে সক্ষম হয়ে জোটসরকার বিরোধী আন্দোলনে সফলতার পরিচয়ও দিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু এই আন্দোলনের শেষ পর্যায়ে ২০০৭ সালের ১১ জানুয়ারির পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করে তত্ত্বাবধায়ক সরকার। তবে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও মহাজোট ঐতিহাসিক বিজয় অর্জন করে।
২০০৯ সালের ৬ জানুয়ারি গঠিত হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার। দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। পরে ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপি-জামায়াত জোটের শত প্রতিকূলতাকে মোকাবেলা করে নির্বাচনের বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং তৃতীয় বারের মত প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং শেখ হাসিনা চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হন।
নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ২০২১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, আধুনিক বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি নির্ভর সুখী, সমৃদ্ধ ‘ডিজটাল বাংলাদেশ’ গড়াসহ বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে কাজ করছে আওয়ামী লীগ।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ শুধু দেশের পুরনো ও সর্ববৃহৎ রাজনৈতিক দলই। এটি গণতন্ত্র ও অসাম্প্রদায়িক ভাবাদর্শের মূলধারাও। প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত নানা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ আমাদের সমাজ-রাজনীতির এ ধারাকে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নিচ্ছে।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেন। পরবর্তীতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
- আলিয়া যেখানে পৌঁছেছে তা ছুঁতেও পারব না : অনন্যা
- সীমান্তে পিঠ দেখাবে না বিজিবি, বিএসএফ-ভারতকে ছাড় নয়
- ব্রেইন ভালো রাখবে এই ৫ খাবার
- কুড়িগ্রামে ট্রেন থামিয়ে বিক্ষোভ ছাত্র-জনতার
- রংপুর এরিয়া পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ১০ বছর পর টি-২০ বিশ্বকাপে কোন ম্যাচ জিতলো বাংলাদেশ
- দুর্গাপূজায় বাংলাবান্ধায় ৬ দিন আমদানি-রফতানি বন্ধ
- কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মিজানুর রহম
- তাবলিগ জামায়াতের জেলা ইজতেমায় মুসল্লিদের ঢল
- রংপুর-দিনাজপুর মহাসড়কে প্রতি কিলোমিটারে ১০০ গর্ত
- লালমনিরহাটে তিন দিনের ইজতেমা শুরু
- প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শনিবার শুরু
- লালমনিরহাটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
- উলিপুরে বিদ্যুস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু
- পুলিশের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ
- সচিবালয়ে হট্টগোলের ঘটনায় ১৭ জন উপ-সচিবকে শাস্তি দেওয়ার সুপারিশ
- রৌমারী সীমান্তে বিজিবির হাতে ১২ যুবক আটক
- মধ্যপাড়া খনিতে পাথরের মজুদ বাড়ছে, বিক্রি নেই
- কুড়িগ্রামে শতাধিক পরিবারের বসতভিটা নদীগর্ভে
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- রংপুরে আওয়ামী লীগ নেতা নবীউল্লাহ পান্না গ্রেফতার
- হেনস্তার ঘটনা মনের মধ্যে পুষে রেখেছি : ভূমি পেডনেকর
- বড়দিনে আসছে অপূর্ব-রাইমার ‘চালচিত্র’
- সিনেমার জন্য বড় ঝুঁকি নিয়েছিলেন মাধুরী
- জাকির নায়েককে লাল গালিচা সংবর্ধনা দিলো পাকিস্তান
- নেপালে ভূমিধসে কাদার নিচে চলে গেল বাস-গাড়ি, অন্তত ৩৫ জনের মৃত্যু
- লেবাননে ইসরায়েলি সেনাদের প্রবেশের তথ্য মিথ্যা : হিজবুল্লাহ
- আলিয়া মাদ্রাসার শিক্ষায় যুগোপযোগী আলেম তৈরি হচ্ছে না
- আশুলিয়ায় গুজব ছড়িয়ে সহিংসতা করা হয়েছে : শ্রম উপদেষ্টা
- ডিএমপির পাঁচ ডিসিকে বদলি-পদায়ন
- রংপুরে বাসের ধাক্কায় ২ নির্মাণ শ্রমিক নিহত
- নামাজের সময়সূচি: ০৪ সেপ্টেম্বর ২০২৪
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত
- ইউক্রেনের ‘বিজয় পরিকল্পনা’ প্রস্তুত, বলছেন জেলেনস্কি
- ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেফতার
- নামাজের সময়সূচি: ১২ সেপ্টেম্বর ২০২৪ ইং
- ভূমিকম্পে কেঁপে উঠল রংপুর
- দুইজন একসঙ্গে সালাম দিলে কে উত্তর দেবেন?
- নামাজের সময়সূচি: ২২ সেপ্টেম্বর ২০২৪
- সীমান্তে হত্যা বন্ধে সব দলকে একসুরে কথা বলতে হবে: আখতার হোসেন
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল আরিফুলের
- জীবিত স্কুলছাত্রকে হাত-পা-মুখ বেঁধে বালুচাপা দিয়ে মারার চেষ্টা
- ষষ্ঠ-নবমে ৭০ নম্বরের বার্ষিক পরীক্ষা, থাকছে শিখনকালীন মূল্যায়নও
- সহধর্মিণী হারালেন নাট্যকার মামুনুর রশীদ
- ১৩ বছর পর চাকরি ফিরে পেলেন প্রধান শিক্ষক
- মণিপুরে সংঘাতের আবহে মিয়ানমার সীমান্ত কাঁটাতারে ঘিরে ফেলছে ভারত
- এবার সরানো হলো ঢাকা ও রংপুরের বিভাগীয় কমিশনারকে
- জামিন পেলেন না মান্নান
- শাহ আমানতে আড়াই কোটি বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক



