ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৪ মে ২০২২
Find us in facebook
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আরফানুল হক রিফাত। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐক্যবদ্ধভাবে দল মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন।
গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারী বাসভবন গণভবনে আওয়ামী লীগের ‘স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড’-এর সভায় আলোচনা শেষে এই সিদ্ধান্ত হয়। রাতে মনোনয়ন বোর্ডের সদস্য এবং আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক জনকণ্ঠকে মেয়র পদে রিফাতকে দলীয় মনোনয়ন দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।
বৈঠক সূত্র জানায়, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি ও দলটির নেতাদের নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসী ও জনগণকে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ভাল রয়েছে। দেশের মানুষও ভাল রয়েছেন। কিন্তু একটি মহল দেশকে নিয়ে হায়-হুতাশ সৃষ্টি করার চেষ্টা করছেন। যারা এটি করছেন, তারা উদ্দেশ্যমূলকভাবেই করছেন। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
বিকেল সাড়ে চারটা থেকে শুরু হওয়া বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, ড. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, রশিদুল আলম, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।
কুমিল্লা সিটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে মনোনয়ন বোর্ড তাদের মধ্য থেকে দলের ত্যাগী নেতা আরফানুল হক রিফাতকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত করে। কুসিক নির্বাচনে রিফাত মেয়র পদে নৌকা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ১৫ জুন এ সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, প্রার্থী বাছাইকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু রাজনৈতিক নির্দেশনাও দেন। তিনি দেশের সার্বিক পরিস্থিতিতে বিএনপিসহ স্বাধীনতাবিরোধী অপশক্তিদের নানামুখী ষড়যন্ত্র সম্পর্কে নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থেকে জনগণকে তাদের অপকর্ম সম্পর্কে অবহিত করে সচেতন করার জন্যও নেতাদের নির্দেশ দেন।
সূত্র জানায়, দেশের সামগ্রিক অর্থনীতিকে সচল ও সবল রাখার জন্য তার সরকারের সার্বিক কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতির সকল সূচকে বাংলাদেশ ভাল অবস্থানে রয়েছে। ভাল অবস্থানে থেকেই বাংলাদেশ আরও এগিয়ে যাবে। তবে সরকারী ব্যয় সঙ্কোচনের জন্য কিছু কিছু ক্ষেত্রে আমরা কাটছাঁট করছি। সতর্কতা অবলম্বন করছি।
বৈঠকে কুসিকসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন বিষয়ে আলোচনা হয়। মনোনয়নপ্রত্যাশী নেতাদের বিষয়ে চুলচেরা বিশ্লেষণ ও বিভিন্ন জরিপে পাওয়া তথ্যের ভিত্তিতে জনপ্রিয়, স্বচ্ছ ও পরিচ্ছন্ন ইমেজের প্রার্থীদের এসব নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। কুসিকসহ সব নির্বাচনে দল থেকে যাকেই প্রার্থী করা হোক না কেন, ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীদের পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে আনার জন্যও নেতাকর্মীদের নির্দেশনা দেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
বৈঠক সূত্র জানায়, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদ ছাড়াও বৈঠকে ৩টি উপজেলা পরিষদ, ৬টি পৌরসভা এবং ১৩৮টি ইউনিয়ন পরিষদে দলের প্রার্থিতা চূড়ান্ত করা হয়। গভীর রাতে দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
মেয়র পদে কুমিল্লা সিটি কর্পোরেশনে আরফানুল হক রিফাত ছাড়াও তিনটি উপজেলার মধ্যে দিনাজপুর জেলার খানা উপজেলায় সফিউল আযম চৌধুরী, সিলেট বিভাগের গোলাপগঞ্জ উপজেলায় মঞ্জুর কাদির শাফি এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি উপজেলায় নৌকার প্রতীক পেয়েছেন মেমং মারমা। এছাড়া ছয়টি পৌরসভার মধ্যে মেহেরপুর পৌরসভায় মাহফুজুর রহমান রিটন, ঝিনাইদহ সদর উপজেলায় আবদুল খালেক, গোপালগঞ্জ মুকসুদপুরে আতিকুর রহমান মিয়া, সিলেটের বিয়ানীবাজারে আবদুস শুকুর, রাঙ্গামাটির বাঘাইছড়িতে জমির হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তবে গোপালগঞ্জ সদর পৌরসভায় কাউকে দলীয় মনোনয়ন না দিয়ে উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়া ১৩৮টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থিতা ঘোষণা করেছে আওয়ামী লীগ।
- রুয়েট, কুয়েট ও চুয়েটে ভর্তির সুযোগ পেলেন সেই কলেজের ৩৫ শিক্ষার্থী
- পীরগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় গৃহবধূ নিহত
- `শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার`
- ‘পঞ্চগড় থেকে মানসম্মত শিক্ষা অর্জনের নয়া যাত্রা হবে’
- রংপুরে নিখোঁজের ১২ দিন পর সন্ধান মিলল দুই বন্ধুর
- দেবীগঞ্জে খেলনা লঞ্চ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন নুর নবী
- পার্কের মত স্কুল, আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের
- রাণীশংকৈলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সভা
- বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি: খালিদ মাহমুদ চৌধুরী
- তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না বিএনপি
- দেশে বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটির বেশি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
- সাকিবের বেটউইনার কাণ্ড, ফেসবুকে যা বললেন শিশির
- বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শিল্প-কারখানায় এলাকাভেদে সাপ্তাহিক ছুটি
- তারেকের লুটপাট নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র
- বলিউডের আইটেম গার্ল নোরা কেন ঢাকায় আসছেন?
- রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সংস্থাগুলোকে হস্তক্ষেপের আহ্বান
- প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ`
- বাংলাদেশে প্রয়োজনীয় পরিমাণ গম রফতানির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া
- আন্দোলন নিয়ে বিএনপিতে মতভেদ
- চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রস্তাব প্রত্যাখ্যান করল তাইওয়ান
- জাতীয় শোক দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে: আইজিপি
- তেলের দাম বৃদ্ধির ব্যাখ্যা তুলে ধরতে মন্ত্রণালয়কে নির্দেশ
- প্রাকৃতিক দুর্যোগে মানবিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান
- জুমার দিন যে তিন ভুল করবেন না
- পালাব না, প্রয়োজনে দেশের মাটিতে জেলে যাব: সেতুমন্ত্রী
- রাশিয়া থেকে ৩ লাখ মেট্রিক টন গম আনছে বাংলাদেশ
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাখ্যা চাইলো মন্ত্রিসভা
- জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু ২৮ আগস্ট
- বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি: নৌপ্রতিমন্ত্রী
- দেশে বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটির বেশি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- দুই দশকের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির নির্দেশ
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- পাওনা পরিশোধের কথা বলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- বিসিএস সুপারিশপ্রাপ্ত ১৭ জনকে সংবর্ধনা দিল ঠাকুরগাঁও চিরন্তন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- তেঁতুলিয়ায় আবারো ধরা পড়লো ৩০ কেজি ওজনের বাঘাইড়



