জেলহত্যা দিবসে আওয়ামী লীগের কর্মসূচি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২১
Find us in facebook
৩ নভেম্বর শোকাবহ জেলহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে এক কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের এ দিনে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়।
এরা হলেন- স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী এম. মুনসুর আলী, খাদ্য ও ত্রাণ মন্ত্রী এ এইচ. এম কামারুজ্জামান।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর কারান্তরালে এ জাতীয় চার নেতাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। এ জাতীয় চার নেতাকে হত্যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় ও চেতনাকে নির্মূল করা। কিন্তু বাংলাদেশের মুক্তিকামী মানুষ সুদীর্ঘ লড়াই-সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনিচক্র এবং তাদের হত্যার রাজনীতিকে পরাজিত করেছে।
প্রতিবারের ন্যায় এবারও আওয়ামী লীগ সমগ্র বাঙালি জাতির সঙ্গে সশ্রদ্ধচিত্তে যথাযথ মর্যাদা ও বেদনায় শোকাবহ এ দিবসটিকে স্মরণ করবে এবং এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
জেলহত্যা দিবসের বুধবার সূর্য উদয় ক্ষণে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সংগঠনের সব স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবে আওয়ামী লীগ।
পরে সকাল সাড়ে ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত ধানমন্ডি ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে আওয়ামী লীগ। এছাড়াও ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠনসহ মহানগরের প্রতিটি শাখার নেতাকর্মীরা যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের কালরাতে নিহত সব শহীদ ও কারাগারে নির্মমভাবে নিহত জাতীয় নেতাদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত করা হবে। রাজশাহীতে জাতীয় নেতা শহীদ কামারুজ্জামানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও মোনাজাত।
বেলা ১১টায় জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের আলোচনা সভা।
আওয়ামী লীগের সব সাংগঠনিক জেলা, উপজেলা, ইউনিয়ন শাখা ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণকে ৩ নভেম্বর যথাযথ মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে জেলহত্যা দিবস পালনের জন্য বিনীত আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
- রুয়েট, কুয়েট ও চুয়েটে ভর্তির সুযোগ পেলেন সেই কলেজের ৩৫ শিক্ষার্থী
- পীরগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় গৃহবধূ নিহত
- `শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার`
- ‘পঞ্চগড় থেকে মানসম্মত শিক্ষা অর্জনের নয়া যাত্রা হবে’
- রংপুরে নিখোঁজের ১২ দিন পর সন্ধান মিলল দুই বন্ধুর
- দেবীগঞ্জে খেলনা লঞ্চ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন নুর নবী
- পার্কের মত স্কুল, আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের
- রাণীশংকৈলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সভা
- বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি: খালিদ মাহমুদ চৌধুরী
- তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না বিএনপি
- দেশে বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটির বেশি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
- সাকিবের বেটউইনার কাণ্ড, ফেসবুকে যা বললেন শিশির
- বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শিল্প-কারখানায় এলাকাভেদে সাপ্তাহিক ছুটি
- তারেকের লুটপাট নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র
- বলিউডের আইটেম গার্ল নোরা কেন ঢাকায় আসছেন?
- রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সংস্থাগুলোকে হস্তক্ষেপের আহ্বান
- প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ`
- বাংলাদেশে প্রয়োজনীয় পরিমাণ গম রফতানির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া
- আন্দোলন নিয়ে বিএনপিতে মতভেদ
- চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রস্তাব প্রত্যাখ্যান করল তাইওয়ান
- জাতীয় শোক দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে: আইজিপি
- তেলের দাম বৃদ্ধির ব্যাখ্যা তুলে ধরতে মন্ত্রণালয়কে নির্দেশ
- প্রাকৃতিক দুর্যোগে মানবিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান
- জুমার দিন যে তিন ভুল করবেন না
- পালাব না, প্রয়োজনে দেশের মাটিতে জেলে যাব: সেতুমন্ত্রী
- রাশিয়া থেকে ৩ লাখ মেট্রিক টন গম আনছে বাংলাদেশ
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাখ্যা চাইলো মন্ত্রিসভা
- জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু ২৮ আগস্ট
- বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি: নৌপ্রতিমন্ত্রী
- দেশে বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটির বেশি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- দুই দশকের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির নির্দেশ
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- পাওনা পরিশোধের কথা বলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- বিসিএস সুপারিশপ্রাপ্ত ১৭ জনকে সংবর্ধনা দিল ঠাকুরগাঁও চিরন্তন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- তেঁতুলিয়ায় আবারো ধরা পড়লো ৩০ কেজি ওজনের বাঘাইড়



