কম তেলে সুস্বাদু রান্নার যত সহজ কৌশল
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৭ মে ২০২২
Find us in facebook
দিন দিন বাড়ছে তেলের দাম। যা মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য বড় সমস্যার সৃষ্টি করছে। গৃহিণীরা রান্না করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। যেহেতু আমরা সবাই জানি রান্না সুস্বাদু হওয়ার মূল মন্ত্র হচ্ছে বেশি পরিমাণে তেল ব্যবহার করা। অথচ এই ধারণা একদমই ভুল।
আপনি চাইলে অল্প তেলেই রান্না করতে পারেন সুস্বাদু সব পদ। তবে এর জন্য জানতে হবে সঠিক কৌশল। যে কৌশল জানলে অল্প তেলেও তৈরি করা যায় সুস্বাদু সব খাবার। অনেকের ধারণা, কম তেলে রান্না মানে বিদেশি নানা পদ। দেশি রান্নার জন্য বুঝি বেশি তেলের প্রয়োজন। মোটেই তা নয়। দেশীয় নানা পদ তৈরি করা যাবে অল্প তেলেই। কীভাবে? চলুন জেনে নেয়া যাক-
মাছ বা মাংস কেনার সময়
আমাদের প্রতিদিনের খাবারে মাছ বা মাংস থাকেই। সেসব রান্নার জন্য আমরা অনেকটা তেলও ব্যবহার করি। যদি কম তেলযুক্ত খাবার খেতে চান তবে চর্বিযুক্ত মাংস বা তেলযুক্ত মাছ না কিনে তার বদলে লিন মিট ও ছোট মাছ কিনুন। এতে খাবার থেকে অতিরিক্ত ফ্যাট শরীরে জমার ভয় থাকবে না। সেইসঙ্গে অল্প তেলে তো রাঁধবেনই।
সিদ্ধ খাবার
অনেক ধরনের সবজিই সিদ্ধ করে খাওয়া যায়। যেমন- আলু, কাঁচকলা, কুমড়া, বেগুন, শিম, ঢেঁড়স ইত্যাদি। এসব সবজি সিদ্ধ করে লবণ দিয়ে খাওয়া যায় বা ভর্তা করে খাওয়া যায়। এতে তেলের দরকার পড়ে না। তেল-মশলাযুক্ত তরকারির বদলে সিদ্ধ সবজি পেট ঠান্ডা রাখতে কাজ করে। হজমও ভালো হয়। বেশি তেলে ভাজা খাবারে অনেক পুষ্টিগুণ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। সিদ্ধ খাবার খেলে সেই ভয় থাকে না।
সবজি রান্নার ক্ষেত্রে
অনেকের কাছে সিদ্ধ খাবার খেতে ভালো নাও লাগতে পারে। তারা সবজি রান্না করে খেতে পারেন। সেক্ষেত্রে তেল-মশলা কষিয়ে সবজি রান্না না করে এর বদলে সব সবজি একসঙ্গে সিদ্ধ করে অল্প তেলে ফোড়ন দিয়ে খেতে পারেন। এতে বেশি পুষ্টি পাওয়া যাবে। অল্প তেলেও রান্না হবে সুস্বাদু।
মাছের পদ
মাছ রান্না হলেই যে তা ডুবো তেলে ভাজা হতে হবে বা তেলে-ঝোলে মাখামাখি হতে হবে, এমন নয়। স্টিমড বা স্মোকড ফিশ খেতে পারেন। সেইসঙ্গে আমাদের ভাপা মাছের পদ তো আছেই। ইলিশ ভাপা, ভেটকি ভাপা ইত্যাদি বেশ সুস্বাদু পদ। অল্প আঁচে ঢাকনা দিয়ে ভাপিয়ে রাঁধলে খুব একটা তেলের দরকার পড়ে না, অল্প তেলেই সুস্বাদু রান্না করা যায়।
মাংস রান্নায়
অল্প তেলেই রান্না করা যায় মাংসের সুস্বাদু পদ। সেজন্য খেয়াল রাখতে হবে ম্যারিনেশনের দিকে। মাংস ম্যারিনেশনে সময় দিতে হবে বেশি। টক দই আর মশলা দিয়ে ভাপিয়েও রান্না করতে পারেন মাংস। মাংস রান্নায় ব্যবহার করতে পারেন বিদেশি নানা ধরনের মশলা। এতে স্বাদ আরো বাড়বে।
ডুবো তেলে ভাজার বদলে
অনেক খাবার আছে যেগুলো ডুবো তেলে ভেজে খাওয়ার অভ্যাস আমাদের। এই অভ্যাস পরিবর্তন করতে হবে। কারণ ডুবো তেলে ভাজা খাবার খেতেই শুধু ভালো লাগে, এর কোনো উপকারিতা নেই। অনেক সময় এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই ডুবো তেলের বদলে ভাপানো, সেঁকা, ঝলসানো, বেক করা ইত্যাদি ধরনের খাবার খেতে পারেন।
- কেন ইভিএমে বিএনপির ভয়, জানালেন তথ্যমন্ত্রী
- সৈয়দপুরে মাঠে মাঠে চলছে আগাম আমন ধানের চারা রোপণ
- পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার প্রথম বাজেট ঘোষণা
- বীরগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
- তেঁতুলিয়ার মহানন্দায় ধরা পড়ল ৩২ কেজির বাগাড়
- মোটরসাইকেল চলাচল নিয়ে কর্মকর্তাদের নির্দেশনা দিলেন আইজিপি
- বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
- মরণব্যাধি ক্যানসার নিয়ে রিকশা চালান মজিদুল
- পঞ্চগড়ের দেশি গরুতেই জমজমাট পশুহাট
- বন্যায় ক্ষতিগ্রস্তদের ২ লাখ ডলার সহায়তা চীনা রেড ক্রসের
- উলিপুুরে বিদ্যুৎস্পৃষ্টে মুরগি খামারির মৃত্যু
- চিরিরবন্দরে নারীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিহত
- ফুলবাড়ীতে বীজতলায় সেচ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
- শেখ হাসিনার সরকার অবরুদ্ধ গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে: কাদের
- নানা সংকটে বিপর্যস্ত এক সময়ের অন্যতম রাজনৈতিক দল বিএনপি
- রংপুরে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- ঈদে দাঁতের জন্য যা কিছু ভালো
- মা-বোনের পর চলে গেলো দেড় বছরের সাইফুলও
- ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিসহ ৭ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর
- ‘বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই দেওয়ার পর এসএসসি পরীক্ষা’
- দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে বিনিয়োগে আগ্রহী সুইজারল্যান্ড
- এমপিওভুক্ত হলো ২ হাজার ৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান
- ৭৮ হাজার ৯৯০ টাকায় যাওয়া যাবে মালয়েশিয়া: প্রবাসী কল্যাণ মন্ত্রী
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭২৮, মৃত্যু ৪
- ডিজিটাল ডিভাইস আমরা রপ্তানি করব: প্রধানমন্ত্রী
- মানুষের কষ্ট লাঘবে লোডশেডিংয়ের রুটিন করার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ড্যাপের সার-সংক্ষেপ অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী
- ক্যাম্পাস-ভিত্তিক ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আলোকসজ্জা না করার আহ্বান প্রধানমন্ত্রীর
- বৃষ্টির প্রবণতা বাড়বে
- পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম উপহার দিলেন প্রধানমন্ত্রী
- বিএনপি নেতারা সংসদে ইচ্ছামতো কথা বলেছেন: প্রধানমন্ত্রী
- দিনাজপুরে সেণ্ট যোসেফস্ স্কুলে ২ দিনব্যাপী প্রযুক্তি মেলা
- রংপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৫
- ডিএনসিসির কোরবানির পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ
- গাইবান্ধায় ১২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা
- পদ্মাপারের সঙ্গে উৎসবে মেতেছে পুরো দেশ
- বদলে যাবে ২১ জেলার অর্থনীতি
- সকাল হলেই ব্যস্ত হবে পদ্মাসেতু
- ‘নীলফামারী জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটি’র সভা
- পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশকে ভারতের অভিনন্দন
- কুড়িগ্রাম পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা
- দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই-গেট চালু
- হাবিপ্রবিতে ‘ঠুনকো বিষয়’ নিয়ে হামলা-ভাঙচুর, আহত ১৩ শিক্ষার্থী
- সাত দিনের মধ্যে পরিবেশদূষণকারীর নাম প্রকাশের নির্দেশ
- বিএনপি জনগণের স্বপ্নকে প্রত্যাখ্যান করেছে: নানক
- উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে
- পদ্মা সেতুর নামে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ
- মিঠাপুকুরে ওষুধ সরবরাহের গাড়িতে ২৬ কেজি গাঁজা, আটক ১



