শীতে লোভনীয় সব খাবার খেয়েও ওজন রাখুন নিয়ন্ত্রণে
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২
Find us in facebook
শীতকাল মানেই মুখরোচক সব খাবারের সমারোহ। এই সময় মজাদার সব খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখা বেশ কঠিন হয়ে পড়ে। কিন্তু যত যাই হোক, মজার মজার এসব খাবার খেলে শরীরে ওজন বেড়ে যাবে, এই দুশ্চিন্তাও পিছু ছাড়ে না। অথচ একটু মাথা খাটিয়ে রান্নাবান্না এবং খাওয়াদাওয়া করলেই এই চিন্তা থেকে আপনি মুক্তি পেতে পারেন সহজে।
কীভাবে? চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে শীতে লোভনীয় সব খাবার খেয়েও ওজন নিয়ন্ত্রণে রাখবেন-
>> বছরের এই সময় দিনের প্রতিটি খাবারে চর্বিহীন বা কম চর্বিযুক্ত প্রোটিন রাখা প্রয়োজন। কম ফ্যাটের দই, বাদামের ছোট অংশ, পিনাট-বাটার, ডিম, মটরশুটি বা অল্প চর্বিযুক্ত মাংস খেলে তা আপনাকে শক্তি সরবরাহ করবে এবং শীতকালে ওজন বাড়ার সম্ভাবনাও থাকবে না। রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে এবং অতিরিক্ত খাওয়া এড়াতে বিশেষজ্ঞরা তিন-চার ঘণ্টা অন্তরই অল্প অল্প খাবার খাওয়ার পরামর্শ দেন।
>> অনেকেই সকালের নাস্তা খান না। ভাবেন ক্যালোরি কমানোর এটি দুর্দান্ত উপায়। তবে এই অভ্যাস আসলে সারা দিন আপনাকে অনেক বেশি পরিমাণে খাবার খেতে বাধ্য করে। ফলে সকালের নাস্তা বাদ না দিয়ে দিনের পুষ্টিকর শুরুর জন্য ফল এবং কম ফ্যাটযুক্ত দুগ্ধজাত খাবার এবং অল্প কিছু ফল খেলে উপকার হবে বেশি। শীতে আপনি ওজন বেড়ে যাওয়ার দুশ্চিন্তা থেকেও মুক্তি পেতে পারেন এভাবে।
>> ছুটির দিনে অনেকেই রান্না এবং বেকিংয়ে অনেক সময় ব্যয় করেন। আশ্চর্য লাগলেও এই অভ্যাসও ওজন বাড়াতে পারে কারণ রান্না করতে করতে খাবার চেখে দেখার অভ্যাস আমাদের সবারই রয়েছে কম-বেশি। তা করতে করতে কখন যে নিয়ম করে তৈরি ডায়েটের বাইরে চলে যাচ্ছেন নিজেই আপনি ধরতে পারবেন না। ফলে এই ব্যাপারে সচেতন থাকা দরকার। খালি পেটে বা খিদের মুখে রান্না করবেন না। কারণ সেই সময়ে নিজের রান্না চেখে দেখতে গিয়ে আপনি পরিমাণে অনেকটাই খাবার খেয়ে ফেলতে পারেন।
>> আপনি যদি একটি ছোট থালায় খান, তবে তা আপনার ওজন বাড়ার পথে বাধা সৃষ্টি করবে না। কারণ খাবারের থালা বড় হলে সেখান থেকে অতিরিক্ত খাবার খেয়ে ফেলার সম্ভাবনা থাকে। সুতরাং, একটি ছোট প্লেট খাবার শরীর ঠিক রাখার সহজ উপায় হতেই পারে।
>> মাখন এবং চিনির পরিবর্তে ভ্যানিলা, বাদাম, তাজা লেবু, শীতের মৌসুমি ফল ইত্যাদি বেশি খান। দুগ্ধ-ভিত্তিক পানীয়, ভারী ক্রিমের পরিবর্তে কম ফ্যাট বা স্কিমড মিল্ক রান্নায় ব্যবহার করুন। ওজন থাকবে আপনার নিয়ন্ত্রণেই।
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণ নৌবাহিনীর
- বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী
- ৫০ হাজার কর্মী নেবে জাপান
- ‘মানুষের জন্য কাজ করতেন বলেই বঙ্গবন্ধুকে বারবার জেলে পাঠিয়েছে’
- হাজার বছরের `স্বপ্নের ফেরিওয়ালা` থেকে বাঙালির `জাতির পিতা`
- কম বয়সেই চুল পেকে যাচ্ছে, সমাধান লুকিয়ে তিন তেলে
- ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব
- ‘নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে’
- তীব্র শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন দুঃসংবাদ
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


