কেরালায় ভয়াবহ ভূমিধসে ২৪ জনের মৃত্যু, আটকা শতাধিক
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৪
Find us in facebook
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ওয়েনাদেতে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক ব্যক্তি চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে কেরালার ওয়েনাদ জেলার মেপ্পাদি এলাকার কাছে একটি পাহাড়ি এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। কেরালা রাজ্য সরকারের অধীন দুর্যোগ মোকাবিলা সংস্থা কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেসিডিএমএ) এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে কেসিডিএমএ জানিয়েছে, উপদ্রুত এলাকায় এরই মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছেন কেসিডিএমএ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন দুর্যোগ মোকাবিলা সংস্থা এনডিআরএফের কর্মীরা। তবে ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, ভূমিধসের ঘটনায় এখনো অনেক মানুষের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টির কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাজ বিজয়ন নিহতের সংখ্যা নিশ্চিত করে জানান, খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে সরকারি সংস্থাগুলো। মুখ্যমন্ত্রী তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলেছেন, ঘটনাস্থলে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। সরকারের মন্ত্রীরা এই সমন্বয় নিশ্চিত করবে।
জানা গেছে, থন্ডারনাদ গ্রামে বসবাসকারী একটি নেপালি পরিবারের এক বছরের শিশু ভূমিধসে মারা গেছে। ভূমিধসের কারণে চুরামালার প্রধান সেতুটি ধ্বংস হয়ে গেছে, ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থানে অনেক লোক আটকা পড়েছে।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আশ্বস্ত করেছেন, একটি অস্থায়ী সেতু নির্মাণ, হেলিকপ্টারে করে লোকজনকে সরিয়ে নিতে এবং বিপর্যয়স্থলে প্রয়োজনীয় ব্যবস্থা স্থাপনের জন্য সেনাবাহিনীর সহায়তা চাওয়া হবে। তিনি জানিয়েছেন, ওয়েনাদ জেলায় ভূমিধস এবং অন্যান্য বৃষ্টি-সম্পর্কিত বিপর্যয়ের প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ একটি কন্ট্রোল রুম চালু করেছে।
কেরালা রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (কেএসডিএমএ) ক্ষতিগ্রস্ত এলাকায় ফায়ার ফোর্স ও এনডিআরএফ দল মোতায়েন করেছে। তারা জানিয়েছে, একটি অতিরিক্ত এনডিআরএফ দল ওয়েনাদের পথে আছে।
- বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
- আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- ওজন কমানোর লড়াইয়ে যেসব নিয়ম মানতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
- সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন
- ঘরের যেসব কাজ করলে ওজন কমে
- বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নানার বাড়িতে এসে প্রাণ গেল হাসিবার
- জ্বর-সর্দির পর মুখের রুচি ফেরাবে যেসব খাবার
- রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
- দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- নিরপরাধ শিক্ষার্থীদের ওপর আইনের প্রয়োগ নয়: তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন আইসিসি’র
- জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা পলকের
- ৭ ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জার সচল
- রাজধানীতে বিজিবির টহল জোরদার
- শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
- মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের
- রংপুরসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন
- কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- তথ্য অধিকার আইনে ৮ অভিযোগের নিষ্পত্তি
- বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ


