যে চমক দেখিয়ে বিশ্বসেরা স্বীকৃতি অর্জন করলো আফগানিস্তান
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১১ জুন ২০২৪
Find us in facebook
বৈশ্বিক প্রতিযোগিতায় আফগান জাফরান নবমবারের মতো বিশ্বের সর্বোচ্চ মানের জাফরান হিসেবে স্বীকৃতি পেয়েছে। বেলজিয়ামভিত্তিক ইন্টারন্যাশনাল টেস্ট ইনস্টিটিউট এই স্বীকৃতি দিয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাফরান উৎপাদনকারী দেশ আফগানিস্তান চলতি বছরে প্রায় ৫০ টন জাফরান সংগ্রহ করবে বলে আশা করছে।
এবারই প্রথম নয়, এ নিয়ে টানা ৯ বার বিশ্বের সবচেয়ে ভালো মানের জাফরান উৎপাদন করল দক্ষিণ এশিয়ার বৃহৎ আয়তনের দেশটি।
বৈশ্বিক প্রতিযোগিতায় আবারো বিশ্বকে চমক দেখাল আফগানিস্তান। নবমবারের মতো বিশ্বের সবচেয়ে ভালো জাফরান উৎপাদকের স্বীকৃতি পেয়েছে দেশটি। বেলজিয়ামভিত্তিক ইন্টারন্যাশনাল টেস্ট ইনস্টিটিউট এই স্বীকৃতি দিয়েছে।
আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে মূল্যবান মসলা হলো জাফরান। যার এক কেজির মূল্য বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ টাকারও বেশি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাফরান উৎপাদনকারী দেশ আফগানিস্তান চলতি বছরে প্রায় ৫০ টন জাফরান সংগ্রহ করবে বলে আশা করছে।
গত বছর ভারত, সৌদি আরব এবং অন্যান্য কয়েকটি দেশে পঁয়ত্রিশ মিলিয়ন ডলার মূল্যের প্রায় ৩০ টন জাফরান রফতানি করেছে আফগানিস্তান। বর্তমানে দেশীয় বাজারে প্রতি কেজি জাফরানের দাম ১ লাখ ২০ হাজার আফগানি।
আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আজম ওসমানী বলেন, বিশ্বে আফগান পণ্যের নিজস্ব একটি মান রয়েছে। বৈশ্বিক প্রতিযোগিতায় নবমবারের মতো প্রথম স্থান অর্জন করেছে আমাদের জাফরান।
দেশের ২৬টি প্রদেশে জাফরান চাষ করা হয়, তবে দেশের প্রায় ৯০ শতাংশ জাফরান চাষ হয় হেরাত প্রদেশে। হেরাতভিত্তিক একটি রফতানি সংস্থা এই প্রতিযোগিতায় আফগানিস্তানের প্রতিনিধিত্ব থাকে। ওই সংস্থার প্রধান নির্বাহী নজিবুল্লাহ রহমতি বলেন, আমরা কৃষক ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছি। কীভাবে এটি সঠিকভাবে শুকানো যায়, প্রক্রিয়াজাত করা যায়, তা নিয়ে কাজ করছি এবং এখন আমরা এর ফল দেখতে পাচ্ছি।
আফগান জাফরান অ্যাসোসিয়েশনের প্রধান মোহাম্মদ ইব্রাহিম আদেল বলেছেন, গত আট মাসে ভারত, স্পেন এবং সৌদি আরবের মতো দেশে প্রায় ৩০ হাজার কিলো জাফরান রফতানি করা হয়েছে।
আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নতুনভাবে দেশের কৃষিখাত ঢেলে সাজাচ্ছে তারা। প্রথমেই আফিম চাষ বন্ধ করা হয়েছে। এখন জাফরানের মতো মহাউপকারী মসলা চাষে কৃষকদের উৎসাহী করা হচ্ছে।
- ভূরুঙ্গামারীতে বিপৎসীমার উপরে দুধকুমার নদের পানি
- গাইবান্ধায় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- দিনাজপুরে গৃহবধূর লাশ উদ্ধার
- পঞ্চগড়ে এসএসসি ২০০০ ব্যাচের মিলন মেলা
- তিস্তাপাড়ের ২ হাজার পরিবার পানিবন্দি
- নাগেশ্বরীতে পুকুরে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু
- অতিরিক্ত মাংস খেলে যেসব সমস্যা হতে পারে
- পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- দ্রুতগতিতে আসা অটোভ্যান কাড়ল শিশুর প্রাণ
- রাত ১টার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস
- খেলতে গিয়ে পানিতে ডুবলো ৩ শিশু, অতঃপর...
- খালাতো বোনের সঙ্গে প্রেম: ডেকে নিয়ে বন্ধুর ‘বিশেষ অঙ্গ’ কাটলেন
- স্বপ্নে আদেশ: ঢাকঢোল পিটিয়ে দুই গাছের বিয়ে
- কোরবানির মৌসুমে অতিরিক্ত মাংস খাওয়া এড়ানোর উপায়
- সুপার এইটে নামার আগে বড় দুঃসংবাদ পেলেন সাকিব
- প্রোফাইল থেকে একের পর এক অশ্লীল পোস্ট, যা বললেন জাহ্নবী
- তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
- প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ
- ঈদের তৃতীয় দিন কোন সময় সময় পর্যন্ত কোরবানি করা যাবে?
- মোদির পতন নিয়ে যে নতুন তথ্য দিলেন রাহুল
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- সবচেয়ে বেশি কোরবানি হয়েছে ঢাকায়, কম ময়মনসিংহে
- ঈদের দিনও বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি: ওবায়দুল কাদের
- বঙ্গবন্ধু সেতু: আট দিনে টোল আদায় প্রায় ২৪ কোটি
- ‘চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনা অতীতের চেয়ে বেশি পরিবেশবান্ধব’
- দুপুরের মধ্যে ধেয়ে আসছে ঝড়, নদীবন্দরে সতর্কতা
- নতুন সময়সূচিতে আজ খুলেছে অফিস
- আরো ৩ মৃত্যু, ফিরতি হজ ফ্লাইট কাল
- প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন ২১ জুন
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী সোয়া লাখ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- পঞ্চগড়ে ২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- ‘আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়’



