চুরি করতে ২ হাজার ৩৫০ মিটার উচ্চতার দুর্গম পথ আরোহণ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩
Find us in facebook
সুইজারল্যান্ডে একটি ক্লাবের কালেকশন বাক্স চুরি করার জন্য দুর্গম একটি পাহাড়ি পথ অতিক্রম করেছে চোরেরা। এজন্য ২ হাজার ৩৫০ মিটার উচ্চতায় আরোহণের পথে পাতলা একটি ইস্পাতের তারের ওপর দিয়ে ভীতিকর একটি গিরিসংকট অতিক্রম করতে হয় তাদের।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যে বাক্সটি চুরি করতে যায়, সেটি স্থানীয় একটি পর্বতারোহী ক্লাবের। লিউকারবাদ গ্রামের ওপরের জেমি পাসে সুইজারল্যান্ডের দীর্ঘতম সংরক্ষিত পর্বতারোহণের পথটির দেখভাল করে ক্লাবটি। আর ডোনেশন বা জমা বাক্সটা যেখানে ছিল, সেখানে কেবল খুব অভিজ্ঞ পর্বতারোহীরাই উঠতে পারেন।
পথটি ভায়া ফেরাতা নামে পরিচিত। দুর্গমতা ও আরোহণ কঠিন হওয়ায় একে লেভেল ৫ শ্রেণিতে ফেলা হয়। কঠিন এই পথে খাঁড়া পাথরের সঙ্গে আটকানো সিঁড়ি এবং সরু ইস্পাতের তারের ওপর দিয়ে গিরিসংকট অতিক্রম করতে হয়।
‘এরা কী ধরনের মানুষ?’ নিজেদের ফেসবুক পেজে ক্লাইম্বিং ক্লাব লিখে, ‘ক্লাইম্বিং ক্লাব কোনো বেতন ছাড়াই ভায়া ফেরাতা দেখাশোনা করে। আমরা কিছু চাই না। আর এখন এটার রক্ষণাবেক্ষণ খরচ মেটানোর জন্য রাখা দানের অর্থ চুরি করেছে।’
চুরির বিষয়টি যারা আবিষ্কার করেন তারা মনে করেন, আগে থেকে সতর্কতার সঙ্গে পরিকল্পনা করেই কাজটি করা হয়েছে।
এদিকে ক্লাইম্বিং ক্লাব জানিয়েছে, ডোনেশান বাক্সটি ভাঙা ও খালি অবস্থায় পাওয়া গেছে। চোরেরা যে শুধু ভালো পর্বতারোহী তা নয়, তারা পর্বতারোহণে যেসব জিনিসপত্র লাগে সেগুলোতে সজ্জিত ছিল। এমনকি ডোনেশন বাক্স ভাঙার যন্ত্রপাতিও ছিল তাদের কাছে। আশ্চর্য ব্যাপার হলো, অর্থ চুরির পর ওগুলো সঙ্গে নিয়ে পর্বতারোহণ অব্যাহত রাখে চোরেরা, ২৯৪১ মিটার উচ্চতায় দুবহর্ন পাহাড়ের চূড়ায় ওঠে তারা।
তবে অপরাধটি আসলে কারা ঘটিয়েছে তা বের করা মুশকিল। কারণ গত কিছুদিন ছিল পর্বতারোহণের জন্য চমৎকার আবহাওয়া। স্বাভাবিকভাবেই সুযোগটা কাজ লাগিয়ে অনেক পর্বতারোহীই রোমাঞ্চকর পর্বত অভিযানে অংশ নেন।
ঠিক কী পরিমাণ অর্থ চুরি গেছে, সে ব্যাপারে নিশ্চিত নয় ক্লাইম্বিং ক্লাব। তবে ক্লাবটির সদস্য এবং পর্বত ভ্রমণে গাইড হিসেবে কাজ করা রিচার্ড ওয়েরলেন জানান, চুরি যাওয়া অর্থের অঙ্কটা আনুমানিক ৪০০ থেকে ৫০০ সুইস ফ্রাঙ্ক (৪৫০-৫৬০ ডলার)।
সুইজারল্যান্ড এমন একটি দেশ, যেখানে এখনো বিভিন্ন কাজে নিয়মিত নগদ অর্থ ব্যবহার করা হয়। আর হাইকিং পথ ও পর্বতারোহণ রুটে সুইসরা তাদের স্বেচ্ছাসেবী কাজের জন্য গর্বিত। এ ধরনের প্রচেষ্টার জন্য অনেকেই সানন্দে অনুদান দেন।
তবে এ ঘটনার পর ক্লাইম্বিং ক্লাবের মতো সংগঠনগুলো নতুন করে ভাবতেই পারে তাদের অনুদান চাওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনবে কিনা।
সুইজারল্যান্ডে নগদ অর্থের অতিরিক্ত ব্যবহার ইতিমধ্যে অনেক সুরক্ষিত এটিএম মেশিনের ডাকাতিকে উৎসাহিত করেছে। শুধু গত তিন বছরে লাখো ফ্রাঙ্ক চুরি হয়েছে দেশটিতে, যার ফলে সুইস ফেডারেল পুলিশ সতর্ক করেছে যে নিয়মিত অর্থ ভরা হয়, কিন্তু সতর্কতার সঙ্গে দেখভাল করা হয় না এমন মেশিনগুলো গোটা ইউরোপের চোরদের চুম্বকের মতো আকৃষ্ট করছে।
এই মুহূর্তে ক্লাইম্বিং ক্লাবের সদস্যরা আশা করছেন, যারাই চুরিটা করুক না কেন, ‘অপরাধবোধ’ থেকে চুপচাপ চুরি করা অর্থ ফিরিয়ে দেবে। অবশ্য ক্লাবের সদস্যদের একটি সান্ত্বনার জায়গা তৈরি হয়েছে। গতকাল শনিবার স্থানীয় একজন দাতা ক্লাবটির জন্য ৫০০ ফ্রাঙ্ক পাঠিয়েছেন চুরির ক্ষতি পুষিয়ে নিতে।
- বেরোবিতে ঈদের নামাজ সকাল ৮ টায়
- দর্শনার্থীর অপেক্ষায় চিড়িয়াখানা, প্রস্তুত ঢাকার সব বিনোদনকেন্দ্র
- পঞ্চগড়ের ভিতরগড় দেড় হাজার বছরের প্রাচীন দুর্গনগরী
- জরিমানা করলেও থামছে না হাসিল আদায়ে নৈরাজ্য
- তিস্তার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস
- রংপুরে সকাল ৮টায় ঈদুল আজহার প্রধান জামাত
- স্বামীর ৭ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন
- নদীর পেটে কোটি কোটি টাকা, তবুও মেলেনি সুফল
- ঈদে কুড়িগ্রামে বন্যার শঙ্কা!
- ভেজাল-নিষিদ্ধ ওষুধের বিষয়ে জিরো টলারেন্স: স্বাস্থ্যমন্ত্রী
- মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার প্রভাব সেন্টমার্টিনে
- হজে কতজন মানুষ অংশ নিয়েছেন জানাল সৌদি আরব
- সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী: শিক্ষা প্রতিমন্ত্রী
- ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
- দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- গোবিন্দগঞ্জে ক্লিনিককে জরিমানা, এক্সরে রুম সিলগালা
- গাইবান্ধায় ১০০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১
- ১১৮ কোটি ৫০ লাখ টাকার বাজেট পেল হাবিপ্রবি
- লালমনিরহাটের কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপন
- কোরবানির পশুর চামড়া ছাড়ানোর সবচেয়ে সহজ পদ্ধতি
- ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবে কি পাকিস্তান-নিউজিল্যান্ড, নিয়ম যা বলে
- বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ৩ দেশের শ্রমবাজার
- এক নজরে ঈদের পাঁচ চলচ্চিত্র
- পরিস্থিতি মোকাবিলায় সেন্টমার্টিনে তৎপর বিজিবি: মহাপরিচালক
- মিয়ানমারের ঘটনায় আমরা সতর্ক অবস্থানে: ওবায়দুল কাদের
- গাজাবাসীকে কোরবানিও করতে দিচ্ছে না দখলদার ইসরায়েল
- ঈদে নাশকতার আশঙ্কা নেই: র্যাব
- ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ
- মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠীর গুলিতে বাংলাদেশি আহতের খবরটি গুজব
- ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালগুলোকে জরুরি নির্দেশনা
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী সোয়া লাখ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- শিরোপা জেতানোর দুদিন পরই বরখাস্ত হলেন কোচ
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- একসঙ্গে ১০ জনকে চুমু, তিক্ত অভিজ্ঞতা জানালেন অ্যান হ্যাথাওয়ে
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ



