• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

রাশিয়ায় শপিং সেন্টারে বন্দুক হামলায় নিহত ৪

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২  

Find us in facebook

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রিমস্কের একটি শপিং সেন্টারে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

তাস এর প্রতিবেদনে বলা হয়, ক্রিমস্কের শপিং সেন্টারে গুলিতে নিহতদের মধ্যে হামলাকারীও আছেন। হামলায় নিহতের ঘটনা তদন্তের জন্য স্থানীয় প্রসিকিউটরদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শপিং সেন্টারের সামনের রাস্তায় হাঁটার সময় এক ব্যক্তি নির্বিচারে গুলি চালাচ্ছেন। ভিডিওর শেষে মাটিতে শুয়ে থাকা এক ব্যক্তিকে একেবারে কাছ থেকে গুলি চালান ঐ হামলাকারী।

তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ক্রিমিয়া উপদ্বীপের কাছে রাশিয়ার দক্ষিণ ক্রাসনোদার অঞ্চলের একটি ছোট শহর ক্রিমস্ক। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখলে নেয়ার পর একতরফাভাবে ক্রিমস্ক শহরকে নিজ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রাশিয়া।

Place your advertisement here
Place your advertisement here