• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

২০২৪ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা ট্রাম্পের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২  

Find us in facebook

অবশেষে আনুষ্ঠানিকভাবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার।

এদিকে গত কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার কথা বলে আসছিলেন ট্রাম্প। ফ্লোরিডার মার-এ-লাগো স্টেট থেকে ট্রাম্পের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা আসে। 

এর মাধ্যমে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়াই করতে যাচ্ছেন ৭৬ বছর বয়সী এ রাজনীতিক। এছাড়া ট্রাম্প এমন সময় আবারও প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেন যখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রতিনিধি পরিষদে আশানুরূপ ফলাফল অর্জন করতে পারেনি রিপাবলিকানরা।

যুক্তরাষ্ট্রের টিভিগুলোতে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় ট্রাম্প তার কয়েকশ সমর্থকের সঙ্গে একটি বলরুমে কথা বলছেন। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, ‘যুক্তরাষ্ট্রকে আবারো ‘গ্রেট আমেরিকায়’ পরিণত করতে আমি আবারো যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দিচ্ছি। আমি আবারো প্রতিদ্বন্দ্বিতা করছি কারণ আমার বিশ্বাস বিশ্ব যুক্তরাষ্ট্রের সত্যিকারের মহিমা এখনো দেখেনি। আমরা আবারও যুক্তরাষ্ট্রকে উপরের দিকে আনব।’

Place your advertisement here
Place your advertisement here