ইলন মাস্ক: জিনজিয়াংয়ে শোরুম খুলে সমালোচিত টেসলা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২২
Find us in facebook
চীনের বিতর্কিত জিনজিয়াং অঞ্চলে শোরুম খোলার পর যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচিত হয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের নিপীড়ন ও গণহত্যার অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে চীনের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে। খবর বিবিসির।
নতুন বছরের শুরুর দিনেই টেসলার মালিক বিলিয়নার ইলন মাস্ক জিনজিয়াংয়ের উরুমকি শহরে শোরুম চালু করেন। তারপরই যুক্তরাষ্ট্রজুড়ে ইলন মাস্ক ও টেসলার সমালোচনা শুরু হয়। পশ্চিমা দেশগুলোতেও টেসলার এমন হঠকারি কর্মকাণ্ডের সমালোচনা হচ্ছে।
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বিরুদ্ধে সে দেশের সম্পদ-সমৃদ্ধ পশ্চিমাঞ্চলে উইঘুর মুসলিমদের বাধ্য করে দাসপ্রথা চালু রাখা ও গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে।
টেসলার সিদ্ধান্তের ব্যাপারে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেছেন, গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি আইনে স্বাক্ষর করেছেন। ওই আইনে বলা হয়েছে, সংস্থাগুলোকে প্রমাণ করতে হবে যে জিনজিয়াং থেকে আমদানিকৃত পণ্যগুলো জোরপূর্বক শ্রম দিয়ে তৈরি করা হয়নি।
রুবিও এক টুইটে অভিযোগ করে বলেছেন, জাতিহীন সংস্থাগুলো এই অঞ্চলে গণহত্যা এবং দাস শ্রম ঢাকতে চীনের কমিউনিস্ট পার্টিকে সাহায্য করছে।
অ্যালায়েন্স অব আমেরিকান ম্যানুফ্যাকচারিং শিল্প সংস্থার সভাপতি স্কট পল বলেছেন, আমি নির্বোধ হয়ে যাব। জিনজিয়াংয়ে ব্যবসা করা যে কোনো কম্পানি সেখানে সংঘটিত সাংস্কৃতিক গণহত্যার সঙ্গে জড়িত। কিন্তু টেসলার কার্যক্রম চরম ঘৃণ্য।
তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি টেসলা। যদিও টেসলা জিনজিয়াংয়ে নতুন শোরুমের উদ্বোধনকে চীনের টুইটার ব্যবহারকারীরা স্বাগত জানিয়েছে। এছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবো ব্যবহারকারীরাও টেসলাকে ব্যাপকহারে স্বাগত জানিয়েছে।
একজন টুইট করেছেন, জিনজিয়াংয়ে শাখা চালুর জন্য ধন্যবাদ, শুভ নববর্ষ। আরেকজন লিখেছেন, আপনারা দেখুন, টেসলা অন্য কম্পানির মতো নয়; জিনজিয়াংয়ের উন্নয়ন ও নির্মাণকে টেসলা সমর্থন করে।
এর আগে ২০২০ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নতুন গবেষণার ওপর ভিত্তি করে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে; যাতে দেখা যায়- চীন সংখ্যালঘু কয়েক লাখ মানুষের ওপর জোর খাটিয়েছে। তাদের মধ্যে উইঘুররাও রয়েছে। যাদেরকে জোরপূর্বক তুলা ক্ষেতে শ্রম দিতে বাধ্য করা হয়েছে।
বেইজিং যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
- আগামী সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি থাকতে পারে
- পাচার করা অর্থ ফিরিয়ে আনতে কাজ করবে দুদক এফবিআই যৌথ
- কালোবাজারিদের ধরতে মাঠে নামছে রেল পুলিশ
- ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় বৈশ্বিক চুক্তির আহ্বান প্রধানমন্ত্রীর
- নবাবগঞ্জে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেলো যুবকের
- গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ৯৯ ব্যাচের পুনর্মিলনী
- পলাশবাড়ীতে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু
- রংপুর চিড়িয়াখানায় আবারও ডিম দিয়েছে উটপাখি
- দেশে সন্দেহজনক মাংকিপক্স রোগীদের আইসোলেশনের নির্দেশ
- উলিপুরে ১০১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-১
- মহামারি মোকাবিলায় বিশ্বকে এক হয়ে কাজ করার ডাক প্রধানমন্ত্রীর
- লাবণ্যময়ী থাকার ৫ উপায়
- সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরো বেড়েছে
- দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
- ওয়ানডে থেকে ছুটি নিচ্ছেন সাকিব
- মার্কিন পরিচালকের সিনেমায় সিয়াম, সঙ্গে মিথিলা
- নতুন আতঙ্ক মাঙ্কিপক্স!
- নীলফামারীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা শুরু
- হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবার ভারতের সরিষা আমদানি
- ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ এসিল্যান্ড কামরুল হাসান
- ইউএস-বাংলা দেশের বাইরে দেশের পতাকা নিয়ে ঘুরছে: নৌপ্রতিমন্ত্রী
- সৈয়দপুরে বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালিত
- ‘কম ক্ষতিগ্রস্ত মুদ্রার তালিকায় বাংলাদেশের টাকা বিশ্বে ২য় স্থানে’
- বুঝে-শুনে উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- পদ্মা সেতুর কল্যাণে ভাগ্য খুলছে দক্ষিণাঞ্চলের
- উন্নত জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই-সংস্কৃতি প্রতিমন্ত্রী
- লালমনিরহাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পাচার, পলাতক স্বামী
- `চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়া আমাদের লক্ষ্য`
- আগামী বছরের জুনে ট্রেন যাবে কক্সবাজার: রেলমন্ত্রী
- গরমে সুস্থ থাকতে বদলান ৭ অভ্যাস
- নবাবগঞ্জে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেলো যুবকের
- নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ: ড. হাছান মাহমুদ
- ঝড়ে গাছ উপড়ে রেললাইনের উপর
- দেশের মানুষ এখন সুরক্ষিত: স্বাস্থ্যমন্ত্রী
- প্রতিষ্ঠার পর কখনো জনগণের কল্যাণে রাজনীতি করেনি বিএনপি
- সরকার উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছে: খাদ্যমন্ত্রী
- রানা প্লাজা ট্র্যাজেডি: অরকা হোমসে মাতৃস্নেহে বেড়ে উঠছে ওরা
- নীলফামারীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা শুরু
- ১৩০ নেতার তালিকা প্রধানমন্ত্রীর হাতে
- রংপুরে বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিলো ছেলে
- ‘হাসিনা: আ ডটার’স টেল’ দেখতে নাইজেরিয়ায় উপচে পড়া ভিড়
- কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
- বাসি খাবার ফেলে না দিয়ে তৈরি করুন নতুন কিছু সুস্বাদু পদ
- নতুন সড়ক নয়, সংস্কারে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- টিকটক করতে গিয়ে নদীতে ঝাঁপ কিশোরের, ভেসে ওঠল লাশ
- `ভ্যাকসিনেশনে আমেরিকার চেয়ে এগিয়ে বাংলাদেশ`
- হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো
- পিকআপ সংগঠনের নেতাকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ
- বাহাদুরাবাদ-বালাসী রুটে লঞ্চ চলাচল বন্ধ
- ৫০ কোটি ডলার রেমিট্যান্স যোগ করছে ফ্রিল্যান্সার: পরিকল্পনামন্ত্রী



