• রোববার   ২৮ নভেম্বর ২০২১ ||

  • অগ্রাহায়ণ ১৪ ১৪২৮

  • || ২১ রবিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ রংপুরে ট্রাকচাপায় ৩ নারী শ্রমিক নিহত তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে ভোটগ্রহণ চলছে বিএনপির শেষ সম্বল খালেদা জিয়ার অসুস্থতার রাজনীতি `নতুন প্রজন্মের জন্য গবেষণায় প্রণোদনা অব্যাহত রাখতে হবে`

পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১  

Find us in facebook

২০২১ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী সিউকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলমেন এবং জর্জিও প্যারিসি।

মঙ্গলবার (০৫ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুরে সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে রয়েল সুইডিশ একাডেমি এ বছরের নোবেলজয়ী তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে।

বিজয়ীদের মধ্যে একজন মার্কিন নাগরিক, একজন জার্মানির এবং অন্যজন ইতালির।

নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়, কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেম সম্পর্কে বোঝাপড়ায় যুগান্তকারী অবদান রাখার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে।

গত বছর পদার্থে নোবেল পুরস্কার পেয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানী রজার পেনরোস, মার্কিন জ্যোতির্বিদ রেইনহার্ড গেঞ্জেল ও জার্মান পদার্থবিদ আন্দ্রিয়া ঘেজ। মহাবিশ্বের অন্যতম বিস্ময় কৃষ্ণ গহ্বর সম্পর্কে নতুন আবিষ্কারের গবেষণায় তারা এ পুরস্কারে ভূষিত হন।

গত ৪ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে ২০২১ সালের নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য এবার চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড জুলিয়াস এবং আর্ডেম প্যাটাপৌসিয়ান। নোবেল কমিটির মহাসচিব টমাস পার্লম্যা ওইদিন তাদের নাম ঘোষণা করেন।

আগামী ১১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

Place your advertisement here
Place your advertisement here