কাশি দূর করতে সহায়ক কাঁঠালীচাঁপা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩ জুলাই ২০২৪
Find us in facebook
কবি আল মাহমুদের কবিতায় আছে- ‘আম্মা বলেন পড়রে সোনা, আব্বা বলেন মন দে, পড়ায় আমার মন বসে না কাঁঠালচাঁপার গন্ধে।’ মিষ্টি গন্ধ আর হলুদ সৌন্দর্যে মন কাড়ে কাঁঠালচাঁপা ফুল। বাংলাদেশে এই ফুলের কদর কম হলেও সবাই তার সৌন্দর্য আর বিভ্রম তৈরির দক্ষতায় মুগ্ধ হন। বাংলার কবি-সাহিত্যিকরাও তাদের সাহিত্যে কাঁঠালচাঁপাকে তুলে এনেছেন বারবার।
কাঁঠালীচাঁপা বা কাঁঠালচাঁপা একটি বড় আকারের কাষ্ঠল লতানো গুল্ম জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Artabotrys odoratissimus। এটি 'Annonaceae' পরিবারভুক্ত এবং Artabotrys গণভুক্ত এক প্রকার উদ্ভিদ ও তার ফুল। কাঁঠালীচাঁপার রং সবুজাভ হলুদ এবং পাকা কাঁঠালের মত তীব্র ঘ্রাণযুক্ত; এ কারণেই এর নাম হয়েছে কাঁঠালচাঁপা। এই গাছ আকারে বিশাল বলে ছোট বাগানের জন্য এটি উপযুক্ত নয়। এটি ছাঁটাই করে সুন্দর রাখতে হয়। ছোট ডালগুলো কাঁটায় রূপান্তরিত হতে পারে। পাতা উজ্জ্বল সবুজ, আয়ত-ভল্লাকার।
কাঁঠালীচাঁপা গাছে সারা বছরই ফুল হয়, তবে গ্রীষ্ম ও বর্ষায় ফুল বেশি হয়। অপরিণত ফুলের রং কাচা সবুজ, পরিণত হলে পাকা কাঁঠালের গন্ধ ছড়ায়। বিশেষ করে রাতের বেলায় ফুলটি গন্ধ ছড়ায়। এভাবে অনেকেই ফুল শনাক্ত করেন। রং হলদেটে বা সোনালি হলুদ, কাক্ষিক, পাপড়ির সংখ্যা ৬ এবং খোলা। ফুলের বোঁটা বাঁকা, আঁকশির গড়ন। গুচ্ছবদ্ধ ফল গোলাকার, দেখতে অনেকটা আঙুরের থোকার মতো এবং পাখিদের প্রিয় বীজ বা কলমের মাধ্যমে এর বিস্তার ঘটানো হয়। কাঁঠালীচাঁপা কষ্টসহিষ্ণু গাছ। সেজন্য রোদ-বৃষ্টি ছাড়াও বেঁচে থাকতে পারে। তাই ঘরের ভেতরে টবেও লাগানো হয় এ গাছ।
বনসাই করার জন্য উপযুক্ত গাছ কাঁঠালচাঁপা। লতানো উদ্ভিদ বলে ইচ্ছেমতো আকার দেওয়া যায়। ঘরের ভেতরে ছায়ায় বেঁচে থাকতে পারলেও সেভাবে রাখলে ফুল ফোটে না কাঁঠালচাঁপায়। ফুল ফোটার জন্য বৃষ্টির প্রয়োজন হয়। এই গাছ বাংলাদেশ সহ দক্ষিণ চীন, মায়ানমার, ফিলিপাইন ও ভারতবর্ষে জন্মে। এই গাছের নানান ঔষধি গুণাগুন রয়েছে।
ঔষধি গুণাগুণ
১. কাঁঠালীচাঁপার ফুল শুকিয়ে গুঁড়ো করে হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে খেলে রক্তের সমস্যা ভালো হয়।
২. হৃদজনিত সমস্যা দেখা দিলে কাঁঠালীচাঁপার ফুল শুকিয়ে গুঁড়ো করে হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
৩. কাঁঠালীচাঁপার গাছের শিকড় সিদ্ধ করে এই ক্বাথ খেলে কাশি কমে যাবে।
৪. নাসাপ্রদাহ রোগ হলে নাক বন্ধ হয়ে যায়। এরকম সমস্যা দেখা দিলে কাঁঠালীচাঁপার ফুল শুকিয়ে গুঁড়ো করে গরম পানির সঙ্গে খেলে উপকার পাওয়া যায়।
- বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
- আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- ওজন কমানোর লড়াইয়ে যেসব নিয়ম মানতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
- সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন
- ঘরের যেসব কাজ করলে ওজন কমে
- বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নানার বাড়িতে এসে প্রাণ গেল হাসিবার
- জ্বর-সর্দির পর মুখের রুচি ফেরাবে যেসব খাবার
- রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
- দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- নিরপরাধ শিক্ষার্থীদের ওপর আইনের প্রয়োগ নয়: তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন আইসিসি’র
- জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা পলকের
- ৭ ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জার সচল
- রাজধানীতে বিজিবির টহল জোরদার
- শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
- মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের
- রংপুরসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন
- কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- তথ্য অধিকার আইনে ৮ অভিযোগের নিষ্পত্তি
- বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ


