উচুন্টি গাছে আছে যাদুকরী ঔষধিগুণ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৫ জুন ২০২৪
Find us in facebook
স্যাঁতসেঁতে ভেজা জংলা জায়গায়, আর্দ্র অঞ্চলে ও পরিত্যক্ত জমি যেখানে মানুষের যাতায়াত কম সেসব জায়গাতেই অযত্নে অবহেলায় উচুন্টি গাছ জন্মাতে দেখা যায়।
উচুন্টি, ইংরেজিতে এর নাম goatweed, whiteweed। উচুন্টির বৈজ্ঞানিক নাম: Ageratum conyzoides। এটি Asteraceae পরিবারের একটি একবর্ষজীবী বিরুৎ জাতীয় ঔষধি উদ্ভিদ। গাছটি ৩০ - ৬০ সেমি লম্বা হয়, কাণ্ড খাড়া ও রোমশ, পাতা অর্ধগোলাকার ও কিনার খাঁজকাটা ২ - ৬ সেমি লম্বা। উচন্টির ফুল সাধারণত সাদা, তবে সাদার মধ্যে হালকা গোলাপি আভা লক্ষণীয়।
উচুন্টি গাছ বাংলাদেশসহ অন্যান্য অঞ্চলে সাধারণত আক্রমণকারী আগাছা হিসেবে বিবেচিত একটি উদ্ভিদ। এটি স্যাতস্যাতে স্থানে বেশি জন্মে। একে ফুলকুড়ি, দোচুন্টি, ভুরভুষি নামেও ডাকা হয়। পুষ্প বিন্যাস শিরমঞ্জরী, সমপরিনত, ব্যাস ৩-৬ মিমি, প্রান্তীয় ঘন সমভূমঞ্জরীতে সজ্জিত, ০.৫-৩.০ মিমি লম্বা রোমশ পুস্পদন্ডে অবস্থিত, পত্রাবরণ অনূর্ধ্ব ৬ x ৫ মিমি। পরাগধানী উপাঙ্গ বিশিষ্ট, নিম্নাংশে স্থূলাগ্র সিপসেলা সংকীর্ণ ভাবে আয়তকার। মঞ্জুরিতে থোকা থোকা ফুল হয়। ফল পাঁচ কোণী ও কালো। প্রায় সারাবছরই কমবেশি ফুল থাকে। তবে বর্ষায় বেশি ফুল ফোটে। প্রায়শই এর ফুলে প্রজাপতি বা নানা কীটপতঙ্গ দেখা যায়। এ থেকে বোঝা যায় যে ফুলে মধু আছে।
উচুন্টি নিজেই কীটনাশক হিসেবে কাজ করে। সাধারণত বীজ থেকেই এর বংশবিস্তার হয়ে থাকে। গাছটির পাতা, মূল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই গাছ বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়।
উচুন্টি গাছের ঔষধিগুণ
(১) অধিক জ্বরে হলে উচুন্টি গাছের পাতা ভালো করে পিষে গায়ে লাগালে বা পাতার রস প্রতিদিন ২-৩ চামচ করে ৩ বার পান করলে জ্বর কমে যায়।
(২) উচুন্টি গাছের পাতার রস খেলে ডায়রিয়া দ্রুত ভালো হয়।
(৩) উচুন্টি গাছের পাতার নিয়মিত খেলে পেট ফাঁপায় উপকার পাওয়া যায়।
(৪) উচুন্টি গাছের পাতার রস বেটে হালকা গরম করে সকাল বিকেল খেলে গ্যাস্ট্রিক ভালো হয়।
(৫) উচুন্টি গাছের পাতা বেটে কুষ্ঠ রোগাক্রান্ত ঘায়ে লাগালে ঘা দ্রুত ভালো হয়।
(৬) শূল বেদনা ও চর্মরোগে এ গাছের পাতা দারুণ প্রতিষেধক।
(৭) উচুন্টি গাছের পাতার রস ক্ষতস্থানে লাগালে টিটেনাস হওয়ার ঝুঁকি থাকে না।
(৮) উচুন্টি গাছের কচি পাতা বা সম্পূর্ণ গাছ গুঁড়া করে বা সেদ্ধ করে ব্যথার স্থানে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়।
(৯) উচুন্টি গাছের মূল সিদ্ধ করে এই ক্বাথ খেলে নাক থেকে রক্তঝরা বন্ধ হয়।
(১০) রক্তস্রাবরোধী স্ত্রীরোগে এটি দারুণ কার্যকর।
(১১) মাথাব্যথা বা মাথাঘোরায় কচি পাতা বেটে দিলে দারুণ উপকার পাওয়া যায়।
- বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
- আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- ওজন কমানোর লড়াইয়ে যেসব নিয়ম মানতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
- সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন
- ঘরের যেসব কাজ করলে ওজন কমে
- বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নানার বাড়িতে এসে প্রাণ গেল হাসিবার
- জ্বর-সর্দির পর মুখের রুচি ফেরাবে যেসব খাবার
- রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
- দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- নিরপরাধ শিক্ষার্থীদের ওপর আইনের প্রয়োগ নয়: তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন আইসিসি’র
- জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা পলকের
- ৭ ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জার সচল
- রাজধানীতে বিজিবির টহল জোরদার
- শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
- মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের
- রংপুরসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন
- কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- তথ্য অধিকার আইনে ৮ অভিযোগের নিষ্পত্তি
- বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ


