বর্ষায় রোগবালাই থেকে কীভাবে মুক্ত থাকবেন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১ জুলাই ২০২২
Find us in facebook
বর্ষা এলে ক্ষতিকারক সব ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে উঠে। খাদ্য ও পানি দূষণের ফলে খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন রোগে সংক্রমিত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। ডায়রিয়া, কলেরা, পেট খারাপ, বদহজম, ঠাণ্ডাজনিত সর্দি-কাশি তো লেগেই থাকে। সেই সঙ্গে আছে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশাবাহিত বিভিন্ন রোগ। বর্ষায় নিজেকে সুস্থ রাখাটা একটা বড় চ্যালেঞ্জের বিষয়। তাই বর্ষায় সুস্থ থাকতে কিছু বিষয় মেনে চলুন।
একে তো করোনা সংক্রমণের ভয় তার ওপর বর্ষায় অতিরিক্ত রোগবালাইয়ে আক্রান্ত হওয়ার আশাঙ্কা। তাই ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলাটা জরুরি। খাবার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া, বাইরে থেকে বাড়িতে প্রবেশ করার পর হাত, মুখ, পা পরিষ্কার রাখা, বিশুদ্ধ পানি পান করা, বাড়ির তৈরি খাবার খাওয়া—এসব মেনে চলুন। অ্যান্টি ব্যাকটেরিয়াল যুক্ত সাবান দিয়ে হাত ধুলে ডায়ারিয়া রোগের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
বাড়ির আশেপাশে বৃষ্টির পানি জমতে দেবেন না। বাগান থেকে শুরু করে উঠান এমনকি বাড়ির ভেতরেও পরিষ্কার রাখবেন। জীবাণুমুক্ত রাখার জন্য বাড়ির চারদিকে ইনসেক্ট কিলার স্প্রে ছড়িয়ে দিতে পারেন। এতে ম্যালেরিয়া ও ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাবেন।
নিজেকে সুস্থ ও ফিট রাখতে প্রতিদিন ব্যায়াম করুন। বৃষ্টির কারণে যদি বাইরে বের হতে না পারেন তবে বাড়িতেই স্কোয়াট, পুশ-আপ ও বিভিন্ন ধরনের ফ্রি-হ্যাণ্ড এক্সারসাইজ এবং যোগব্যায়াম করতে পারেন। এগুলো শরীরের রক্ত সঞ্চালনকে স্বাভাবিক রাখার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে।
বর্ষাকালে রাস্তার খাবার—কাটা ফল ও ফুটপাতে বিক্রি হওয়া ভিন্ন ধরনের খাবার খাওয়া থেকে বিরত থাকুন। খোলা খাবারগুলোতে খাদ্যজনিত ব্যাকটেরিয়া থাকে, যা ডায়ারিয়া, কলেরা এবং টাইফয়েডের মতো রোগ সৃষ্টি করে। অন্যদিকে নিজেকে ফিট রাখতে বেশি পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। কারণ পানি শরীরে থাকা ক্ষতিকারক উপাদানগুলো বের করে দিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়।
সর্দি, জ্বর এড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে বর্ষাকালে। কারণ ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জ্বর, সর্দি-কাশি ও বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এর পাশাপাশি হার্বাল চা পান করুন। আদা, গোলমরিচ, মধু, পুদিনা, তুলসীযুক্ত চা খেতে পারেন। এই সমস্ত উপাদানে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা শরীরকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।
বৃষ্টির দিনগুলোতে সবসময় পরিষ্কার ও শুকনো পোশাক পরবেন। ভেজা বা স্যাঁতস্যাঁতে কাপড় পরা থেকে বিরত থাকুন। আলমারিতে থাকলেও বর্ষায় জামাকাপড়ে স্যাঁতসেঁতে ভাব হতে পারে। অনেক দিন ব্যবহার হয়নি এমন জামাকাপড় বর্ষায় পরার আগে একবার ইস্ত্রি করে নিবেন। কাপড়ের পাশপাশি ভেজা জুতা বেশিক্ষণ পরে থাকবেন না। বৃষ্টিতে ভিজে গেলে সঙ্গে সঙ্গে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে প্রবেশ করবেন না। ভেজা পোশাক পরিবর্তন করে শরীর ভালো করে মুছে নিয়ে তারপর প্রবেশ করুন।
তৈলাক্ত ও ভাজা খাবার এড়িয়ে চলুন। গরম স্যুপ, ভেষজ চা পানের পাশপাশি অন্ত্রের স্বাস্থ্যকে উন্নত রাখতে প্রতিদিন টক দই খেতে পারেন। বর্ষাকালে কেনা সবজি পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নেবেন। কাটার পর আবার ধুবেন। গোসলের পানিতে জীবাণুনাশক যুক্ত করুন এবং প্রয়োজনে গরম পানিতে গোসল করবেন। নিয়মিত ৭-৮ ঘন্টা ঘুমান এবং ঘুমানোর সময় মশারি খাটিয়ে ঘুমাবেন।
- রুয়েট, কুয়েট ও চুয়েটে ভর্তির সুযোগ পেলেন সেই কলেজের ৩৫ শিক্ষার্থী
- পীরগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় গৃহবধূ নিহত
- `শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার`
- ‘পঞ্চগড় থেকে মানসম্মত শিক্ষা অর্জনের নয়া যাত্রা হবে’
- রংপুরে নিখোঁজের ১২ দিন পর সন্ধান মিলল দুই বন্ধুর
- দেবীগঞ্জে খেলনা লঞ্চ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন নুর নবী
- পার্কের মত স্কুল, আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের
- রাণীশংকৈলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সভা
- বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি: খালিদ মাহমুদ চৌধুরী
- তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না বিএনপি
- দেশে বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটির বেশি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
- সাকিবের বেটউইনার কাণ্ড, ফেসবুকে যা বললেন শিশির
- বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শিল্প-কারখানায় এলাকাভেদে সাপ্তাহিক ছুটি
- তারেকের লুটপাট নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র
- বলিউডের আইটেম গার্ল নোরা কেন ঢাকায় আসছেন?
- রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সংস্থাগুলোকে হস্তক্ষেপের আহ্বান
- প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ`
- বাংলাদেশে প্রয়োজনীয় পরিমাণ গম রফতানির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া
- আন্দোলন নিয়ে বিএনপিতে মতভেদ
- চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রস্তাব প্রত্যাখ্যান করল তাইওয়ান
- জাতীয় শোক দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে: আইজিপি
- তেলের দাম বৃদ্ধির ব্যাখ্যা তুলে ধরতে মন্ত্রণালয়কে নির্দেশ
- প্রাকৃতিক দুর্যোগে মানবিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান
- জুমার দিন যে তিন ভুল করবেন না
- পালাব না, প্রয়োজনে দেশের মাটিতে জেলে যাব: সেতুমন্ত্রী
- রাশিয়া থেকে ৩ লাখ মেট্রিক টন গম আনছে বাংলাদেশ
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাখ্যা চাইলো মন্ত্রিসভা
- জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু ২৮ আগস্ট
- বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি: নৌপ্রতিমন্ত্রী
- দেশে বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটির বেশি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- দুই দশকের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির নির্দেশ
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- পাওনা পরিশোধের কথা বলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- বিসিএস সুপারিশপ্রাপ্ত ১৭ জনকে সংবর্ধনা দিল ঠাকুরগাঁও চিরন্তন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- তেঁতুলিয়ায় আবারো ধরা পড়লো ৩০ কেজি ওজনের বাঘাইড়



