মেয়েদের হরমোনজনিত সমস্যার ৫ কারণ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৫ জুন ২০২২
Find us in facebook
নারীদের মধ্যে হরমোনের ভারসাম্যহীনতার সমস্যা মাঝেমধ্যেই দেখা যায়। শরীর ও মনের সুস্থতা নির্ভর করে হরমোনের উপর। তাই শরীর ভালো রাখতে শরীরে হরমোনের সমতা থাকা খুব জরুরি। হঠাৎ ওজন বৃদ্ধি, কিংবা ঘন ঘন মেজাজ বিগড়ে যাওয়া, অতিরিক্ত ক্লান্তিভাব হরমোনের তারতম্যের লক্ষণ হতে পারে। চুল পড়ে যাওয়া, ত্বকের সমস্যা, ব্রণ ইত্যাদির কারণও হতে পারে শরীরে হরমোনের সমতার অভাব। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই এসব সমস্যা উপেক্ষা করে ভুল করে থাকেন অনেকে। আর শরীরে হরমোনের সমতার এই পরিবর্তনের কারণগুলো লুকিয়ে থাকে আমাদের জীবনযাপনের মধ্যেই।
মানসিক চাপ ও উদ্বেগ: কর্মক্ষেত্রের কাজ ও পারিবারিক সমস্যা সব কিছু সামলাতে গিয়ে মানসিক চাপের সম্মুখীন হোন অনেকে। চিন্তায় দিনের পর দিন ঘুমও হয় না ঠিকমতো। তবে জানেন কি, অতিরিক্ত রাগ, চাপ, নেতিবাচক চিন্তা শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত করতে পারে।
খাদ্যাভাসে অনিয়ম: শরীর সুস্থ রাখতে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। তা না করে অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার, প্রক্রিয়াজাত খাওয়ার অভ্যাস থাকলে, এখনই তা কমিয়ে ফেলুন। এ ছাড়া অতিরিক্ত মিষ্টিজাত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। কারণ এতে প্রচুর পরিমাণে ইনসুলিন উৎপন্ন হয়, যার ফলে চুল পড়া ও ত্বকের সমস্যা দেখা দেয়। অনিয়ন্ত্রিত খাদ্যাভাস কিন্তু শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হওয়ার অন্যতম কারণ।
অন্তঃসত্ত্বা থাকাকালীন: অন্তঃসত্ত্বা অবস্থায় নারীর শরীরে হরমোনের ব্যাপক তারতম্য হয়। অনেক ক্ষেত্রে অন্তঃসত্ত্বা কিনা বুঝতে নারীর অনেকটা সময় লেগে যায়। এ ক্ষেত্রে হরমোনের ভারসাম্যের কারণে যে উপসর্গগুলো দেখা যায় দেয়, এর মধ্যে আছে গা গোলানো, বমি, পেটের সমস্যা, মেজাজ বিগড়ে যাওয়া। এই লক্ষণগুলো দেখে অন্তঃসত্ত্বা অবস্থায় নারীরা আন্দাজ করে নেবেন যে শরীরে হরমোনের তারতম্য হয়েছে।
ঋতুবন্ধের সময়: ৪৫ থেকে ৫০ বছরের মহিলাদের ক্ষেত্রে শরীরে হরমোনের ভারসাম্য ব্যাপক ভাবে বিঘ্নিত হয়। ঋতুবন্ধের সময় যতই এগিয়ে আসে ততই এই সমস্যা বাড়তে থাকে। নিয়মিত ব্যায়াম, সঠিক খাদ্যাভাসের মাধ্যমে এই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া সম্ভব।
মদ্যপান ও ওষুধ: অতিরিক্ত মদ্যপানের অভ্যাস হরমোনের ওপর প্রভাব ফেলে। তাই মদ্যপান থেকে বিরত থাকুন বা নিয়ন্ত্রণ করুন। অনেক ক্ষেত্রে চিকিৎসকদের দেওয়া ওষুধের কারণেও হরমোনের ভারসাম্যহীনতার সমস্যা দেখা দেয়। এ রকম হলে ওষুধে পরিবর্তন আনবেন অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে।
- যে আমলে মৃত্যুর সময় কালেমা পড়া সহজ হয়
- ৬৫ বছরের বেশি বয়সীরাও হজে যেতে পারবেন: ধর্ম প্রতিমন্ত্রী
- ৭ বাংলাদেশি পেলেন ‘গুগল গাইডিং স্টার’ অ্যাওয়ার্ড
- হত্যার দায়ে আফগানিস্তানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মানদৌস’: চার সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত
- বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মালেকের মৃত্যুতে বেরোবি নীলদলের শোক
- ডা. এস এ মালেকের মৃত্যুতে বেরোবি শিক্ষক সমিতির শোক ও শ্রদ্ধা
- বাংলাদেশের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিল জাতিসংঘের প্রতিনিধি
- এলএনজি সরবরাহে আগ্রহী ইতালি
- বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ফল ব্যবসায়ীর নিহত
- কুকুরের সঙ্গে বাইকের ধাক্কা, প্রাণ গেল দুই যুবকের
- নীলফামারীতে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত
- মোটরসাইকেল চুরি, কাউন্সিলর আটক
- তিন ইটভাটায় অভিযান, জরিমানা
- রসিক নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ২২ কাউন্সিলর প্রার্থী
- ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান: পরিকল্পনা প্রতিমন্ত্রী
- ভারতের বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
- কমনওয়েলথে বঙ্গবন্ধু গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড প্রদান
- পুলিশ সদস্যদের প্রতি শুদ্ধাচার চর্চার আহ্বান আইজিপির
- বিমানের নতুন এমডি শফিউল আজিম
- ২০২৪ সালের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন: প্রধানমন্ত্রী
- ডা. এস এ মালেকের মৃত্যুতে বেরোবি উপাচার্যের শোক
- রংপুরের কিশোর শহীদ শংকুর স্মৃতিস্তম্ভ চান মা
- `বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যান বা উন্মুক্ত স্থানেই সভা করতে হবে`
- শেখ হাসিনা পূর্ব পৃথিবীর সূর্য: ওবায়দুল কাদের
- দিনাজপুরে বাসে মোটরসাইকেলের ধাক্কা, নারীসহ নিহত ২
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে একজনের মৃত্যু, শনাক্ত ৩২
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
- বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের সানজিদা
- কক্সবাজারে ২৯ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- রংপুরে পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- সাহসী নারীদের সংগ্রামেই দেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- তিন মাসের মধ্যে নভেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স ১৫৯ কোটি ডলার
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- কুকুরের সঙ্গে বাইকের ধাক্কা, প্রাণ গেল দুই যুবকের
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- দেশে করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- নীলফামারীতে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক জেল হাজতে
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- খুলনায় হচ্ছে ছয় লেনের বাইপাস সড়ক


