• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
ময়েজউদ্দিনের বর্ণাঢ্য কর্মময় জীবন তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উৎসাহিত করবে- প্রধানমন্ত্রী দুর্গাপূজায় গুজব ঠেকাতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির দুপুরের মধ্যেই ৬০ কিলোমিটার বেগে ঝড়, নদীবন্দরে সতর্কতা পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন মায়ের হাতের সঙ্গে বাঁধা ছিল ২ ছেলের মরদেহ

জাপান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

Find us in facebook

 
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হাউজ অব রিপ্রেজেনটেটিভস অব জাপানের স্পিকারের আমন্ত্রণে জাপান সফর শেষে সোমবার ঢাকায় ফিরেছেন।

সফরে জাপানের হাউজ অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার হিরোইউকি হসোদা ও হাউজ অব কাউন্সিলরসের প্রেসিডেন্ট হিদেহিসা ওতসুজি’র সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া স্পিকারের সঙ্গে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট আসো তারো সৌজন্য সাক্ষাৎ করেন। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাপান সফরের সময় জাপানের ন্যাশনাল মিউজিয়াম ফর ইমার্জিং সাইন্স এন্ড ইনোভেশন, ওসাকা একুরিয়াম কাইয়ুকান ও ওসাকা ক্যাসেল পরিদর্শন করেন। এছাড়া তিনি হাউজ অব রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকার হিরোইউকি হসোদা এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেন। 

স্পিকারের সফরসঙ্গী হিসেবে জাপান সফর শেষে আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এমপি, খাদিজাতুল আনোয়ার  ও কানিজ ফাতেমা আহমেদ প্রমুখ ঢাকা পৌঁছেছেন।

Place your advertisement here
Place your advertisement here