শীঘ্রই শুরু হবে শিলিগুড়ি এবং ঢাকার মধ্যে ট্রেন: শ্রিংলা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১
Find us in facebook
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা জানান যে শীঘ্রই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা পর্যন্ত ট্রেন চালু হবে। গতকাল দার্জিলিং -এ একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই কথা জানান। হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, “শিলিগুড়ি ও ঢাকার মধ্যে রেল পরিসেবা চালুর চেষ্টা করা হচ্ছে এবং শীঘ্রই এই বিষয়ে ঘোষণাও করা হবে।” তিনি আরও বলেন, “দ্রুত এই ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে। হলদিবাড়ি থেকে চিলাহাটি পর্যন্ত যে রেল চলাচল শুরু হয়েছে, তার ফলে এই নতুন রুটের কাজে আরও সুবিধা হবে। উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশকে সংযুক্ত করা অত্যন্ত জরুরি। এর ফলে পণ্য পরিবহনে অনেক নতুন সুযোগ তৈরি হবে। প্রাথমিকভাবে ফ্রেট ট্রেন হিসাবে এই পরিসেবা চালু হলেও আগামি দিনে শিলিগুড়ি থেকে ঢাকা অবধি যাত্রীবাহী ট্রেন চলাচলও শুরু করা হবে।”
যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ও দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে আগামি দিনে আরও ট্রেন করা হবে বলে জানান শ্রিংলা। তিনি বলেন, “আপাতত দুই দেশের মধ্যে কলকাতা থেকে ঢাকা এবং কলকাতা থেকে খুলনা পর্যন্ত দুটি ট্রেন চলে। শিলিগুড়ি ও ঢাকার মধ্যে সরাসরি রেল চালু হলে উত্তরবঙ্গে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। এছাড়াও বাংলাদেশ থেকে বহু মানুষ চিকিৎসার জন্য ভারতে আসেন। তাদের যাতায়াতের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেবে এই নতুন রুটের ট্রেন।”
উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে মোট পাঁচটি ট্রেন চালু রয়েছে। ৫৬ বছর পর এ বছরের ১ আগস্ট থেকে আলিপুরদুয়ার রেলওয়ে বিভাগের অধীনে হলদিবাড়ি থেকে বাংলাদেশের চিলাহাটি পর্যন্ত ফ্রেট ট্রেন পরিসেবা চালু হয়েছে।
এর আগেও হর্ষ বর্ধন শ্রিংলা জানিয়েছিলেন যে বাংলাদেশের আখাউরা থেকে ত্রিপুরার আগরতলা অবধি ট্রেন চালুর জন্য নতুন লাইন পাতার কাজ শুরু হয়েছে। সড়ক পথে যোগাযোগের জন্য শিলং থেকে ঢাকা এবং আগরতলা থেকে কলকাতা ভায়া ঢাকা-এই দুটি রুটে বাস চালু হচ্ছে।
- ন্যায্যমূল্য নিশ্চিত করতে আলু রফতানি হবে: বাণিজ্যমন্ত্রী
- ‘আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- ‘মৃত’ হারিছ চৌধুরীকে নিয়ে নতুন ষড়যন্ত্রে তারেক রহমান
- নাসিক নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে: ইসি সচিব
- সিনিয়রদের অতিরিক্ত লোভের কারণেই বিএনপির এই অধঃপতন
- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের হাসি হাসলেন আইভী
- বদরগঞ্জে গুদাম ঘরে আকস্মিক অগ্নিকাণ্ড: মালামাল ভস্মীভূত
- রংপুরে আন্তঃজেলা চোর চক্রের প্রধান গ্রেফতার করেছে পুলিশ
- ‘সাংবিধানিক বাধ্যবাধকতা সমুন্নত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ’
- রংপুরে বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


