জওয়ান: মুক্তির প্রথম দিনই সর্বোচ্চ আয়ের রেকর্ড
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৩
Find us in facebook
‘জওয়ান’ যে হিন্দি সিনেমার সব রেকর্ড ভেঙে দিবে তা অনুমেয় ছিল। হলোও তাই। বিশ্বব্যাপী মুক্তির প্রথমদিনই সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন এই সিনেমা।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার সকালে ছবিটি মুক্তির পর সন্ধ্যা পর্যন্ত ভারতে বক্স অফিসে ৬৩ কোটি রুপি কালেকশন করেছে। যা ভারতীয় সিনেমার ইতিহাসে একদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড।
এর আগে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা মুক্তির প্রথম দিনে ৫৫ কোটি রুপি আয় করেছিল। দক্ষিণী ছবি ‘কেজিএফ-চ্যাপ্টার ২’-এর আয় ছিল ৫৩ কোটি ৯৫ লাখ।
‘জওয়ান’ সেসব রেকর্ড ভেঙে একদিনে ভারতে সবচেয়ে বেশি আয় করল। ধারণা করা হচ্ছে, এই আয় আরো ছাড়িয়ে যাবে।
ভারত বাদেও বিশ্বব্যাপী প্রথমদিন আরো ৫০ কোটি আয় করতে পারে ‘জওয়ান’। সে হিসেবে বলিউড বাদশাহর নতুন সিনেমার প্রথম দিনের বক্স অফিস কালেকশন দাঁড়াবে প্রায় ১৩০ কোটি। যা ভেঙে ফেলবে হিন্দি সিনেমা মুক্তির প্রথম দিনের সব রেকর্ড।
‘জওয়ান’ নিয়ে ভক্তদের উন্মাদনাও চোখে পড়ার মতো ছিল। মধ্যরাত থেকেই ভারতীয় প্রেক্ষাগৃহের বাইরে ভিড় জমিয়েছিল শাহরুখ ভক্তরা। যেকোনভাবেই ‘জওয়ান’র ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’র একটি মুহূর্তও মিস করতে চান না তারা। অনুরাগীদের সেই উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়েছেন শাহরুখ নিজেও। ‘জওয়ান’ মুক্তির উত্তেজনায় রাতভর ঘুমাতে পারেননি অনুরাগীরা। তাদের সঙ্গ দিতে জেগে ছিলেন শাহরুখ নিজেও।
জানা গেছে, মুম্বাইয়ে ভোরের প্রথম শো দেখতে রাস্তায় মিছিল করেছেন শাহরুখ অনুরাগীরা। এদিন ভোর পাঁচটা থেকেই শুরু হয় মিছিল। তার সঙ্গে ‘উই লাভ শাহরুখ’ স্লোগান। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে ভক্ত অনুরাগীদের এমন উত্তেজনা দেখে চুপ থাকেননি স্বয়ং শাহরুখও।
নিজেরই এক ফ্যান ক্লাবের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপোস্ট করে শাহরুখ লেখেন, ‘তোমাদের জন্য অনেক ভালবাসা। আশা করি তোমাদের ‘জওয়ান’ ভাল লাগবে। তোমাদের এই উন্মাদনা দেখার জন্যই রাতভর জেগে রয়েছি।’
হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। যার বাজেট ৩০০ কোটি রুপি। ‘জওয়ান’ সিনেমার মধ্য দিয়ে এই প্রথম নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখকে। নয়নতারা ছাড়াও শাহরুখের এই ছবিতে দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।
- এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
- ফেইস মাস্কে সুন্দর ত্বক
- পীরগঞ্জে বজ্রপাতে আদিবাসীর মৃত্যু
- পলাশবাড়িতে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু
- ভূরুঙ্গামারীতে টানা বৃষ্টিতে রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন
- মাইগ্রেন? যে ৩ যোগাসনে সুস্থ থাকবেন...
- পীরগঞ্জে ছিন্নমুল মানুষের সাথে আই পজেটিভের ঈদ উৎসব
- কুড়িগ্রামে তিস্তা ও ধরলা নদীর পানি বিপৎসীমার ওপরে
- হাড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক যাত্রা কাল
- দিনাজপুরে ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা: গ্রেফতার ২
- গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি, তিস্তার পানি বিপৎসীমার উপরে
- ডিমলায় বুড়িতিস্তা নদীর বাঁধ ভেঙে প্রায় ১০টি গ্রাম প্লাবিত
- এখনো খোঁজ মেলেনি ৬ জনের, কান্নায় ভারী তিস্তাপাড়ের বাতাস
- আম বাগানে পাহারাদারের করুণ মৃত্যু
- এ সময়টায় ব্যাগে রাখুন ৭ জিনিস
- যুবকের ধর্ষণে জন্ম নেয় কন্যাসন্তান, পিতৃপরিচয়ের আশায় বোনের মামলা
- তিস্তায় নৌকাডুবিতে শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৭
- প্রেম নিয়ে দ্বন্দ্ব: ‘বিশেষ অঙ্গ’ কেটে ফেলা সেই বেলালের মৃত্যু
- আইসিসি টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বৈরথ
- মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির গোশত কী করতে হবে?
- জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সঙ্গে সম্পর্ক নয়: ওবায়দুল কাদের
- কবি সুফিয়া কামালের ১১৩তম জন্মদিন আজ
- বিপদসীমার ওপরে ধরলা-তিস্তার পানি
- নিরাপত্তারক্ষীর হাতেই হেনস্তার শিকার অভিনেত্রী!
- এবারের হজে ৩০ বাংলাদেশির মৃত্যু
- দুপুরের মধ্যে যে ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- ভূরুঙ্গামারীতে বিপৎসীমার উপরে দুধকুমার নদের পানি
- গাইবান্ধায় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- দিনাজপুরে গৃহবধূর লাশ উদ্ধার
- পঞ্চগড়ে এসএসসি ২০০০ ব্যাচের মিলন মেলা
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- পঞ্চগড়ে ২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- ‘আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়’
- ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে



