• শনিবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২১ ১৪২৯

  • || ১২ রজব ১৪৪৪

সর্বশেষ:
সমতার ভিত্তিতে সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন নজরুল- প্রধানমন্ত্রী কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সার, বীজের দাম বাড়ানো হবে না সমতার ভিত্তিতে সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন নজরুল দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে নিম্নচাপ স্মার্ট নাগরিক গড়তে কাজ করে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

‘ভাগ্য’ নিয়ে ফিরছেন নিপুণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩  

Find us in facebook

ঢালিউডের জনপ্রিয় নায়িকা নিপুণ অভিনীত নতুন সিনেমা ‘ভাগ্য’ মুক্তি পাচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি। মাহবুবুর রহমান পরিচালিত এ সিনেমায় নিপুণ জুটি বেঁধেছেন তরুণ নায়ক মুন্নার সঙ্গে।

সিনেমাটি প্রসঙ্গে নিপুণ বলেন, ‘অনেকদিন পর মুন্নার সঙ্গে নতুন আরেকটি ছবি মুক্তি পাচ্ছে। তার সঙ্গে পূর্বের কাজের অভিজ্ঞতা ভালো। এই কাজটিও ভালো হয়েছে। দর্শক দেখুক এটাই চাওয়া।’

মুন্না বলেন, ‘ভালোভাবে সিনেমাটি করার চেষ্টা করেছি। নিপুণের সঙ্গে আগে কাজ করার কারণে রসায়নটা ভালো হয়েছে। সিনেমার গল্পটি মৌলিক। সব শ্রেণির দর্শক পছন্দ করবে।’

অজানাকে জানা ও দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভাগ্য’। সিনেমাটিতে নিপুণ-মুন্না ছাড়াও অভিনয় করেছেন-মাসুম আজিজ, জেসমিন, সাংকু পাঞ্জা, গাংগুয়া, সাবিহা জামান, গুলশান আরা প্রমুখ।

সিনেমাটির কাহিনি, সংলাপ এবং চিত্রনাট্য করেছেন মো. মাহবুবুর রশিদ। সহযোগী পরিচালক ছিলেন নিরঞ্জন বিশ্বাস। নির্মিত হয়েছে হালিমা কথাচিত্র প্রোডাকশনের ব্যানারে।

Place your advertisement here
Place your advertisement here