• বুধবার   ০৭ ডিসেম্বর ২০২২ ||

  • অগ্রাহায়ণ ২২ ১৪২৯

  • || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

আমার সঙ্গে খেলতে আসো: দীঘি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২  

Find us in facebook

বিশ্বকাপের উন্মাদনা ছুঁয়ে গেছে শোবিজ অঙ্গনে। বিশ্বকাপকে ঘিরে নানা অনুষ্ঠান, প্রচার-প্রচারণাও দেখা মিলছে তাদের। এমনই একটি ক্যাম্পেইনে অংশ নিয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তার ফ্যান পেজে সেই ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ক্যাপশনে লেখা, এই ওয়ার্ল্ডকাপে শুরু হচ্ছে বিকাশ বিশ্বকাপ গেমারু! আর আমি আসছি আমার প্রিয় দলের হয়ে মাঠে নামতে, খুঁজছি সেইসব সেরা ফিফা প্লেয়ারদের, যারা আমাকে হেল্প করবে টুর্নামেটজয়ী হতে। তাই চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যেতে, এখনই তোমরা তোমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে ফিফা ২০২৩ লাইভ স্ট্রিম করা শুরু করো। তোমাদের মধ্য থেকে আমি বেছে নিবো একজনকে।

১৮ সেকেন্ডের সেই ভিডিওবার্তায় দীঘি বলেন, হ্যালো সবাই, আমি প্রার্থনা ফারদিন দীঘি। বিকাশ বিশ্বকাপ গেমারুর জন্য আমি আমার নেইমারকে খুঁজছি। তুমি যদি ভালো ফিফা প্লেয়ার হও, তোমার গেম স্ট্রিম করো। আর আমার নেইমার হয়ে খেলতে চলে আসো আমার সাথে।

Place your advertisement here
Place your advertisement here