• শুক্রবার   ০২ ডিসেম্বর ২০২২ ||

  • অগ্রাহায়ণ ১৭ ১৪২৯

  • || ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

সর্বশেষ:
গৌরবদীপ্ত বিজয়ের মাস শুরু দেশে করোনার টিকার ৪র্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী রংপুর সিটি নির্বাচনে ১০ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ নীলফামারীতে ইয়াবাসহ ১৫ মামলার আসামি গ্রেফতার টিসিবির জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

‘মিস্টার ইন্ডিয়া’র খলনায়ক রূপে সালমান!

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

ভারতের আলোচিত ও সমালোচিত রিয়েলিটি শো ‘বিগ-বগ’র সিজন-১৬ আসছে ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। তার ঠিক আগেই রোববার (২৫ সেপ্টেম্বর) প্রকাশ্যে এসেছে শোয়ের নতুন প্রোমো।

যেখানে শোয়ের সঞ্চালক বলিউড ভাইজান সালমান খানকে ১৯৮৭ সালে মুক্তি প্রাপ্ত সিনেমা ‘মিস্টার ইন্ডিয়া’র খলনায়ক মোগাম্বোর রূপে দেখা গেছে।  

প্রোমোতে সালমান বলেছেন, ‘মোগাম্বো কখনই খুশি হবে না কারণ এখন সবাই বিগ বসকে ভয় পাবে। তার পরিবর্তে বিগ বস সিজন ১৬ এর সঙ্গে খেলা পরিবর্তন হবে, কারণ এখন বিগ বস নিজেও খেলবে।’

এর আগে এক প্রোমোতে সালমানের কণ্ঠে শোনা গিয়েছিলো, ‘১৫ বছর ধরে বিগ বস সবার গেম দেখছেন, এবার বিগ বস নিজের গেম দেখাবেন।’  

এথেকেই বোঝা যাচ্ছে অন্য যে কোনবারের তুলনায় এবারের বিগ বস সিজনে টুইস্ট থাকতে চলছে। এবারের সিজনে জান্নাত জুবির রেহমানি, মুনাওয়ার ফারুকী, ভিভিয়ান ডিসেনা, কনিকা মানের মতো টেলিভিশন ও সোশ্যাল মিডিয়া তারকারা অংশ নিতে পারেন বলে শোনা যাচ্ছে।  

এছাড়া টলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানেরও বিগ বসের অংশ হওয়ার খবর আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে মুখ খুলেননি ভারতের বাংলা সিনেমার এই তারকা।  

Place your advertisement here
Place your advertisement here