ব্রেকিং:
রংপুরসহ সারাদেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
রংপুরসহ সারাদেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত রফতানি আয়ে সুবাতাস: সেপ্টেম্বরে এলো ৪.৩১ বিলিয়ন ডলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন পীরগাছায় বীর নিবাস পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব পীরগাছায় জলাবদ্ধতা নিরসনের ৫ কিমি ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

পদ্মাসেতু নিয়ে তাদের গান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ জুন ২০২২  

Find us in facebook

স্বপ্নের ‘পদ্মা সেতু’ চালু হতে যাচ্ছে আগামী ২৫ জুন। এবার এই সেতু নিয়ে তৈরি হলো গান। যেখানে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় ছয় শিল্পী আঁখি আলমগীর, কোনাল, সাব্বির জামান, কিশোর, রাজীব ও ঝিলিক। শনিবার পদ্মাসেতু সংলগ্ন লোকেশনে গানটি দৃষ্টি নন্দন এক ভিডিওর শুটিং হয়েছে। সেখানে ছয় শিল্পীই অংশ নেন।

পদ্মাসেতু নিয়ে তৈরি গানটির কথাগুলো সাজানো এমনভাবে, পদ্মা সেতুর বিজয়গাথা ইতিহাসে বিস্ময়/ শেখ হাসিনা দেখিয়ে দিলেন/ কেমন করে এগিয়ে যেতে হয়। 
 
গানটি লিখেছেন মোকাম আলী খান, সুর-সংগীত করেছেন মিল্টন খন্দকার। বিটিভির উদ্যোগে নির্মিত ‘পদ্মা সেতু’ গানটি ভিডিও নির্মাণ করেন মাহবুবা ফেরদৌস। শিগগির গানটি প্রচার শুরু হবে বলে জানা যায়।

কোনাল বলেন, সরকারীভাবে পদ্মাসেতু নিয়ে গান করার উদ্যোগের অংশ হতে পেরেও ইতিহাসের অংশ হতে পেরেছি বলে মনে করি। পদ্মাসেতুর পাশে গিয়ে যখন গানটির শুটিং করছিলাম তখন অন্যরকম অনুভূতি কাজ করছিল।

শিল্পী সাব্বির বলেন, পদ্মাসেতু আমাদের গর্বের বিষয়, এটা এখন প্রতীয়মান। শিল্পী হিসেবে পদ্মাসেতু নিয়ে গাইতে পেরেছি এটা আমার প্রাপ্তি। একজন ক্ষুদ্র শিল্পী হিসেবে সরকারী উদ্যোগে পদ্মাসেতু নিয়ে গাইতে পারাটাও আমার জন্য বড় পাওয়া।

Place your advertisement here
Place your advertisement here