• সোমবার   ১৭ জানুয়ারি ২০২২ ||

  • মাঘ ৩ ১৪২৮

  • || ১২ জমাদিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
বাংলাদেশকে আরো ৯৬ লাখ ফাইজার টিকা দিলো যুক্তরাষ্ট্র পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে: কৃষিমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব

ক্যাটরিনার বিয়ের জন্য তৈরি হচ্ছে বিশেষ মেহেন্দি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২১  

Find us in facebook

ডিসেম্বরের ৯ তারিখ সাতপাকে বাধা পরতে যাচ্ছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। শুরু হবে নতুন সংসার। ইতোমধ্যেই শুরু বিয়ের ধুমধাম। আপাতত এমনটাই জানা গিয়েছে দুই পরিবারের ঘনিষ্ঠ মহল থেকে।
 
নিয়ম মেনেই হাতে মেহেদি পরবেন ক্যাটরিনা। তবে যে সে মেহেন্দি নয়! লাখ টাকার মেহেদি দিয়ে হাতে লিখতে চলেছেন হবু স্বামীর নাম।

কোরো রকম রাসায়নিক বিহীন বিশেষ মেহেদি তৈরি হচ্ছে ক্যাটরিনার জন্য। দায়িত্বে রাজস্থানের পালি জেলার সোজাতের শিল্পীরা। তাদের পারিশ্রমিক পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা। ইতোমধ্যেই মেহেদির নমুনা পাঠানো হয়েছে হবু কনেকে। তবে যে ব্যবসায়ী এই মেহেদি তৈরির বরাত নিয়েছেন, ভিকি-ক্যাটরিনার থেকে তিনি কোনো টাকা নিতে চাননি।

রাজস্থানের বিলাসবহুল প্রাসাদে মহা ধুমধামে হবে আনুষ্ঠানিক বিয়ের উদ্‌যাপন। উপস্থিত থাকবেন সিদ্ধার্থ মলহোত্র, কিয়ারা আডবাণী, বরুণ ধবনের মতো তারকারা।

Place your advertisement here
Place your advertisement here