‘ওটিটিতে দর্শক ধরে রাখতে হলে গল্পে ভিন্নতা থাকতে হবে’
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২১
Find us in facebook
নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে নিয়মিত কাজ করছেন অভিনেত্রী তানহা তাসনিয়া। সেই ধারাবাহিকতায় এবার মুক্তিযুদ্ধভিত্তিক একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি। নিজের নতুন ছবি, অভিনয় ভাবনাসহ ইন্ডাস্ট্রি নানা বিষয়ে তিনি কথা বললেন প্রতিবেদকের সঙ্গে।
কোন কাজগুলো নিয়ে ব্যস্ত আছেন?
‘ডোম’ শিরোনামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করলাম। পাশাপাশি ভালোবাসা দিবসের বেশ কয়েকটি কাজের কথা চলছে। এছাড়া ‘তারামন’ ছবিতে চুক্তিবদ্ধ হলাম। শিগগিরই ছবিটির শুটিং শুরু করব।
‘তারামন’ ছবির গল্প ও চরিত্র প্রসঙ্গে জানতে চাই—
আমাদের মুক্তিযুদ্ধে নারীদের যে অবদান ছিল সেটাই এই ছবিতে তুলে ধরা হবে। তারামনের পাশাপাশি অন্যান্য নারীদের ভূমিকা এতে উঠে আসবে। আমাদের ছবিগুলো নারীকে বীরাঙ্গনা হিসেবে তুলে ধরা হলেও অস্ত্র হাতে তাদের যুদ্ধকে সেভাবে তুলে ধরা হয়নি। এবার সেটিই হতে যাচ্ছে। ছবিটিতে আমি তারামন বিবির চরিত্রটি রূপায়ণ করছি। যিনি অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন ও বীরপ্রতীক খেতাব অর্জন করেছেন।
তাহলে কী এটা তারামন বিবির বায়োপিক হতে যাচ্ছে?
তারামন এখানে প্রধান চরিত্র হলেও এটা বায়োপিক হচ্ছে না। মূলত, যুদ্ধে নারীদের অংশগ্রহণ দেখানো হবে ছবিটিতে।
ওটিটিতেও নিয়মিত কাজ করছেন। মাধ্যমটি নিয়ে আপনার প্রত্যাশা ও পরিকল্পনা কী?
আমার কাছে আসলে মাধ্যম কোনো বিষয় না। আমি সব মাধ্যমেই কাজ করতে চাই। বলতে পারেন, ভালো অভিনেত্রী হতে চাই। আর প্রত্যাশা নিয়ে বলবো, ওটিটি সবে যাত্রা শুরু করেছে। যদি মাধ্যমটি অবস্থান তৈরি করতে পারে তবে শিল্পী-কলাকুশলীদের কাজের নতুন একটি ক্ষেত্র তৈরি হবে। আমরা ভালো কাজ উপহার দিতে পারলে ওটিটি অনেক বড় প্লাটফর্ম হতে পারবে।
কিন্তু ওটিটিতে থ্রিলারধর্মী কাজ বেশি হচ্ছে। এতে দর্শকদের মাঝে একঘেঁয়েমি তৈরি হবে বলে মনে করছেন না?
একই ধরনের কাজ হলে অবশ্যই একঘেঁমি তৈরি হবে। আমার মনে হয়, একটি প্লাটফর্মে সব ধরনের কাজই থাকা উচিত। কারণ দর্শকদের রুচি কিন্তু একেক ধরনের। তাই ওটিটিতে দর্শক ধরে রাখতে হলে গল্পে ভিন্নতা থাকতে হবে।
ইদানিং হলের পাশাপাশি ওটিটিতেও ছবি মুক্তির চর্চা শুরু হয়েছে। এটা চলচ্চিত্র সংকট নিরসনে কতটা সহায়ক হবে?
নিশ্চয় এটা অনেক ভালো একটি চর্চা। তবে আগে হলে মুক্তি দিয়ে পরে বা পাশাপাশি ওটিটিতে মুক্তি দিতে হবে। কারণ হলের আমেজ তো আর ওটিটিতে পাওয়া যাবে না। দুই মাধ্যমে মুক্তি দিলে হল বাঁচার পাশাপাশি লগ্নি উঠে আসারও একটি সম্ভাবনা থাকবে।
নতুন ছবি হলে ফিরলেও দর্শক টানতে পারেনি। এমন অবস্থা কেন তৈরি হচ্ছে?
প্রথমত, হলেও পরিবেশ ভালো নেই। সিনেপ্লেক্সের সংখ্যা খুবই কম। দ্বিতীয়ত, ভালো ছবি হয়তো কম হচ্ছে। আবার ছবি ভালো হলেও প্রচার-প্রচারণা হয়তো অনেক কম হচ্ছে। ফলে দর্শকদের কাছে ছবিটি পৌঁছাচ্ছে না। দর্শক আগ্রহ না বাড়াতে পারলে তারা কীভাবে হলে আসবে!
- ন্যায্যমূল্য নিশ্চিত করতে আলু রফতানি হবে: বাণিজ্যমন্ত্রী
- ‘আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- ‘মৃত’ হারিছ চৌধুরীকে নিয়ে নতুন ষড়যন্ত্রে তারেক রহমান
- নাসিক নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে: ইসি সচিব
- সিনিয়রদের অতিরিক্ত লোভের কারণেই বিএনপির এই অধঃপতন
- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের হাসি হাসলেন আইভী
- বদরগঞ্জে গুদাম ঘরে আকস্মিক অগ্নিকাণ্ড: মালামাল ভস্মীভূত
- রংপুরে আন্তঃজেলা চোর চক্রের প্রধান গ্রেফতার করেছে পুলিশ
- ‘সাংবিধানিক বাধ্যবাধকতা সমুন্নত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ’
- রংপুরে বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


