• বুধবার   ১৯ জানুয়ারি ২০২২ ||

  • মাঘ ৬ ১৪২৮

  • || ১৪ জমাদিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
সেবা নিতে এসে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন- ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী ‘শীতার্ত মানুষের কষ্ট লাঘবে পদক্ষেপ নিয়েছে সরকার’ দিনাজপুরে বইছে শৈত্যপ্রবাহ ডিমলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক বিরলে ট্রাক্টরের ধাক্কায় পল্লি চিকিৎসক নিহত

অবশেষে ২৮ দিন পর মুক্তি পেলেন আরিয়ান খান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২১  

Find us in facebook

অবশেষে প্রমোদতরী থেকে মাদককাণ্ডে গ্রেফতারের ২৮ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। শনিবার স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে মুম্বায়ের আর্থার রোডের কারাগার থেকে বের হয়ে আসেন আরিয়ান। সেখানে আগে থেকেই গাড়ি নিয়ে অপেক্ষায় ছিলেন শাহরুখ। ছেলেকে দ্রুত গাড়িতে তুলে ‘মান্নাত’-এর দিকে রওনা করেন।

আরিয়ান না ফিরলে দীপাবলিতে আলো জ্বলবে না ‘মান্নাতে’। এমনটাই জানিয়েছিলেন গৌরি খান। ছেলের অনুপস্থিতে ক্ষীর রান্না হবে না বলেও বলেছিলেন তিনি। ছেলের মুক্তির জন্য মানত করার পাশাপাশি নবরাত্রিতে উপোস পর্যন্ত করেছেন শাহরুখ-পত্নী। সন্তানের সুরক্ষার জন্য দিনে দু’বার করে প্রার্থনাও করেছেন গৌরী।  এবার তার ফলাফল নিজ হাতেই পেয়েছেন।

ঘটনাচক্রে আর দু'দিন পরেই শাহরুখের জন্মদিন। আরিয়ান ছাড়া পাবেন কি না, সেই উদ্বেগে এ বার অনুরাগীদের বাংলোর সামনে ভিড় না করার অনুরোধ জানিয়েছিলেন কিং খান। সব দুশ্চিন্তা পার করে বাবার জন্মদিনের আগেই ঘরে ফিরছে ছেলে। সেই সাথে আর কয়েকদিন পরেই আসছে দীপাবলি।

Place your advertisement here
Place your advertisement here