• বুধবার   ১৯ জানুয়ারি ২০২২ ||

  • মাঘ ৬ ১৪২৮

  • || ১৪ জমাদিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
সেবা নিতে এসে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন- ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী ‘শীতার্ত মানুষের কষ্ট লাঘবে পদক্ষেপ নিয়েছে সরকার’ দিনাজপুরে বইছে শৈত্যপ্রবাহ ডিমলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক বিরলে ট্রাক্টরের ধাক্কায় পল্লি চিকিৎসক নিহত

দেবের নামে কলকাতায় চায়ের দোকান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১  

Find us in facebook

কলকাতায় টলিউডের সুপারস্টার দেবের নামে চায়ের দোকান খুলেছেন তার এক গুণমুগ্ধ ভক্ত। ফ‍্যানমেড পোস্টার বা চিঠির বদলে প্রিয় তারকার নামে আস্ত একখানা দোকান খুলে বসা চমক বইকি।

জানা গেছে, এই দোকানের মালিকের নাম অর্ণব গুহ। পেশায় তিনি একজন ফটোগ্রাফার। পাশাপাশি নতুন শুরু করেছেন এই চায়ের দোকান। নাম, ‘দেব এন টি’। নামের সঙ্গে মানানসই ভাবে আপাদমস্তক দেবের ছবি দিয়ে সাজানো ছোট্ট, ছিমছাম দোকানটি।

কী পাওয়া যাবে দোকানে? সামনেই সাজিয়ে রাখা মেনু থেকে জানা যায়, মিলবে একাধিক রকম চা। এলাচ চা, মালাই চা, কেশরি চা ছাড়াও ব্যবস্থা রয়েছে তন্দুর চায়েরও। দামও রাখা হয়েছে সাধ্যের মধ্যেই। দক্ষিণ কলকাতার রুবির কাছে অভিষিক্তার সামনেই রয়েছে ‘দেব এন টি’। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল অর্ণবের এই নতুন দোকানের কনসেপ্ট।

এদিকে চলতি বছর পুজাতেই মুক্তি পেয়েছে দেবের দুইটি নতুন ছবি। দেব অভিনীত ‘গোলন্দাজ’ এবং প্রযোজিত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। দুইটি ছবিই বেশ ভাল ব‍্যবসা করেছে বক্স অফিসে। আগামীতে ‘কিশমিশ’ ও ‘টনিক’ও মুক্তির অপেক্ষায়।

Place your advertisement here
Place your advertisement here