• বুধবার   ১৯ জানুয়ারি ২০২২ ||

  • মাঘ ৬ ১৪২৮

  • || ১৪ জমাদিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
সেবা নিতে এসে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন- ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী ‘শীতার্ত মানুষের কষ্ট লাঘবে পদক্ষেপ নিয়েছে সরকার’ দিনাজপুরে বইছে শৈত্যপ্রবাহ ডিমলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক বিরলে ট্রাক্টরের ধাক্কায় পল্লি চিকিৎসক নিহত

মেহজাবিনের নীল রঙের চুলের রহস্য

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১  

Find us in facebook

নাটকের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সারা বছরই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন তিনি। সম্প্রতি নতুন এক লুকে দেখা গেলো এই তারকাকে। নীল রঙের চুলে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন মেহজাবিন।

ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমি লিওনা হেইদারন। আমি আমার মিশন শেষ করবো।’ কেনো এমন লুকে হাজির হলে এই অভিনেত্রী? এমন প্রশ্ন অনুরাগীদের মধ্যে ঘুরপাক খাচ্ছে।

অবশ্য যারা ভিডিও গেম খেলেন তারা মেহজাবিনের ক্যাপশন ও ছবির বিষয়ে বুঝতে পারবেন। কিন্তু যারা গেমের জগতে নেই তাদের কাছে অনেকটা কৌতুহলী এই পোস্ট। লিওনা হেইদারন। জাপানের তৈরি ভিডিও গেম। গেমসের লিওনা হেয়দারন একটি কাল্পনিক চরিত্র। নানা চড়াই উতরাই পেরিয়ে চূড়ান্ত লক্ষে পৌছান তিনি। টান টান উত্তেজনায় ভিডিও গেমটির প্রাণ লিওনা।

খোঁজ নিয়ে জানা গেলো, এই লিওনা হেইদারনের লুকে সেজেছেন মেহজাবিন। একটি বিজ্ঞাপনের শুটিংয়ের স্টিল ছবি এটি। স্মার্ট ফোনের বিজ্ঞাপন। যে বিজ্ঞাপনে মেহজাবিনকে লিওনা হেইদারনের চরিত্রে দেখা যাবে।

মেহজাবিন ক’দিন আগেই কক্সবাজার থেকে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন। কক্সবাজারে পরিবারের সঙ্গে অন্যরকম সময় পার করেছেন তিনি। করোনা ও শুটিংয়ের ব্যস্ততার কারণে খুব কমই ছুটি পাওয়া হয় তার। তবে এবারের ছুটিটা প্রাণভরে উপভোগ করেছেন তিনি।

Place your advertisement here
Place your advertisement here