শ্বাসরুদ্ধকর ট্রেলারে কোড ও টাকার রহস্য!
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২১
Find us in facebook
বহুল প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’র মুক্তির ঘণ্টা বেজেছে। আগামী ৩ ডিসেম্বরে একযোগে দেশ ও দেশের বাইরে সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে ব্যাপক আয়োজনে চলছে এর প্রচারণা। অবশেষে প্রকাশ পেল সিনেমাটির কাঙ্ক্ষিত ট্রেলার। ধুন্ধুমার অ্যাকশন ও রহস্যঘেরা আবহে শ্বাসরুদ্ধকর ট্রেলার নিয়ে হাজির হয়ে গেলেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান ও সাদিয়া নাবিলারা।
রবিবার ২৪ অক্টোবর রাতে ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্বের ট্রেলার মুক্তি উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের এনটিভি স্টুডিওতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সিনেমাটির পরিচালকদ্বয়সহ শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম।
এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মো. মাহবুব আলমের সভাপতিত্বে এই আয়োজনের বিশেষ অতিথি হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা তারিক আনাম খান, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান ও মাইম মাল্টিমিডিয়ার এক্সিকিউটিভ প্রডিউসার আহমেদ শাওন। আরও উপস্থিত ছিলেন ‘মিশন এক্সট্রিম’র দুই পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ, অভিনেতা আরিফিন শুভ, সুমিত সেনগুপ্ত, অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকে।
অনুষ্ঠানে ‘মিশন এক্সট্রিম’র অন্যতম পরিচালক, প্রযোজক এবং লেখক সানী সানোয়ার বলেন, ‘সিনেমার গল্পে আমার পেশাগত বাস্তব জীবনে দেখা কিছু জটিল পরিস্থিতি তুলে ধরেছি, আর ট্রেলারে তার কিছুটা ইঙ্গিত দিয়েছি মাত্র! সিনেমায় থ্রিল, অ্যাকশন আর সাসপেন্সের পরিমাণ একটু বেশি থাকবে এবারের কিস্তিতে।’
আরিফিন শুভ বলেন, সিনেমাটি করা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। স্বপ্নের বাইরে গিয়ে আমাকে কাজ করতে হয়েছে। যেটা আপনারা আমার ট্রান্সফরমেশন ভিডিওতেও দেখেছেন। আমি বিশ্বাস করি আগামী ৩ ডিসেম্বর সবাই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন এবং আমাদের পাশে থাকবেন।
ঐশী বলেন, 'মিশন এক্সট্রিম' আমার প্রথম সিনেমা। সামনে সিনেমা মুক্তি, কিছুটা ভয় কাজ করছে। তবে আশা করবো আপনারা ট্রেলার উপভোগ করেছেন এবং প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন।
এছাড়া সকল অতিথি 'মিশন এক্সট্রিম'র সাফল্য কামনা করেন।
‘মিশন এক্সট্রিম’র ২ মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেলারটি প্রকাশ করে টাকা ও গোপন কোডের রহস্য ভেদ করতে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে দর্শকদের দিকে! অনেকে অবশ্য ট্রেলার দেখে গল্প নিয়ে নানা অনুমানও পোস্ট করে ফেলছেন সামাজিক মাধ্যমে। চলছে নানা বিশ্লেষণ। করোনার আবহ কাটিয়ে ‘মিশন এক্সট্রিম’র ট্রেলার দিয়ে আবারও চাঙ্গা হলো ঝিমিয়ে যাওয়া ঢালিউড পাড়া!
পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ‘মাসলম্যান’খ্যাত অভিনেতা আরেফিন শুভ। এছাড়াও ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত রয়েছেন।
কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।
‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।
এর আগে পর পর দুই বছর দুই ঈদে ‘মিশন এক্সট্রিম’ মুক্তির ঘোষণা দেওয়া হলেও করোনার কারণে তা আর সম্ভব হয়নি।
- করোনায় আক্রান্ত সৌম্য
- ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ‘নুসানতারা’
- যে কারণে নায়িকা শিমুকে হত্যা, জানালেন এসপি
- আপিল বিভাগের প্রথম হিন্দু নারী বিচারপতি কৃষ্ণা দেবনাথ
- ‘বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিতে পারায় দায়িত্ব বেড়েছে’
- ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর ২৪ দফা নির্দেশনা
- ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রংপুরে আর মঙ্গা দেখা দেয়নি’
- উত্তরের জেলা লালমনিরহাটে বেড়েছে শীতের তীব্রতা
- বোরোতে চাষের জন্য নিবন্ধন পেল ধানের ১০ জাত
- ‘কালুরঘাটে মুক্তিযুদ্ধের বিশেষ স্মৃতিস্তম্ভ করা হবে’
- নীলফামারীতে এফএনবির শীতবস্ত্র পেল তিন’শ মানুষ
- বিরামপুরে আবাসিক হোটেলে ঝুলছিল যুবকের লাশ
- পীরগঞ্জ থানার হাজতখানায় গড়ে তোলা হয়েছে পাঠাগার
- তেঁতুলিয়ায় ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা
- রংপুরে ২৪ ঘণ্টায় আরও ৭২ জন করোনা রোগী শনাক্ত
- মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের জেল-জরিমানা
- জনগণের টাকায় আমাদের সংসার চলে: ডিসিদের রাষ্ট্রপতি
- রৌমারীর নদীতে মিলল বাক প্রতিবন্ধীর লাশ
- ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক সহরাই উৎসব শুরু
- গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
- হাবিপ্রবিতে ‘সুগন্ধি চালের জিনোটাইপ উন্নয়ন’ শীর্ষক সেমিনার
- পদ ধরে রাখতে তোষামোদি করছেন মির্জা ফখরুল
- ‘দেশবিরোধী প্রচারণায় চুক্তির কপি গভর্নরের কাছে পাঠানো হবে’
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবা হচ্ছে না: ডা. দীপু মনি
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৮৪০৭
- ১৮টি বিদ্যালয়কে জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার
- বুস্টার ডোজ ৫০ বছর বয়সীরাও পাবেন: স্বাস্থ্যমন্ত্রী
- করোনার বাধা ডিঙিয়ে জাহাজে চাঙ্গা নীল অর্থনীতি
- বাড়তি প্রণোদনা মিলবে বিকাশে রেমিট্যান্স পাঠালে
- ওএমএস কার্যক্রম ব্যাপকভাবে বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- নীলফামারীতে এফএনবির শীতবস্ত্র পেল তিন’শ মানুষ
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের হাসি হাসলেন আইভী
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী


