তিনদফা দাবিতে দাবিতে বেরোবি শিক্ষকদের কর্মবিরতি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৮ মে ২০২৪
Find us in facebook
সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্তকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বোতন স্কেল প্রবর্তনের দাবিতে কর্মবিরতি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতি।
আজ মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে দু’ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। তবে পরীক্ষাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত ছিল।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিজন মোহন চাকীর সভাপতিত্বে কর্মবিরতিতে বক্তারা বলেন, প্রত্যয় স্কিমটি নামে সর্বজনীন হলেও আদৌতে সর্বজনীন নয়। সরকারের তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান―সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র ও বিচার বিভাগকে এই প্রক্রিয়ার বাইরে রেখে একে সর্বজনীন বলার সুযোগ নেই। স্কিমটি যদি সত্যিই সর্বজনীন হয়ে থাকে তবে একে অধিকতর সর্বজনীন করার জন্য সামরিক-বেসামরিক আমলাতন্ত্র ও বিচার বিভাগকেও এর আওতায় আনা হোক। তা না হলে তড়িঘড়ি করে জারি করা এই অন্যায্য ও বৈষম্যমূলক স্কিম অবিলম্বে বাতিল করা হোক।
বক্তারা আরো বলেন, এই প্রজ্ঞাপন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শিক্ষা দর্শনের প্রতি চরম অবমাননা।দেশ স্বাধীনতা লাভের পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়সহ গবেষণা প্রতিষ্ঠানসমূহকে স্বায়ত্বশাসন প্রদান করে শিক্ষা ও গবেষণাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলেন। শিক্ষকদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেছিলেন; এরই ধারাবাহিকতায় আরো স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে।অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত বৈষম্যমূলক প্রজ্ঞাপন সরকারী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কখনই যায় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ প্রতিবাদ নীতি নির্ধারকসহ প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাবে এবং বৈষম্যমূলক এ ধরনের হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে। সেইসাথে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আলাদা স্বতন্ত্র বেতনকাঠানো প্রণয়নসহ যাবতীয় সুযোগ-সুবিধা দিতে হবে।
প্রসঙ্গত, তিন দফা দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহবানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃত্বে গত ১৪ মে ক্যাম্পাসের রাসেল চত্বরে কালো ব্যাজ ধারণ করে মৌনমিছিল এবং গত ২৬ মে একই দাবিতে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
- ভূরুঙ্গামারীতে বিপৎসীমার উপরে দুধকুমার নদের পানি
- গাইবান্ধায় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- দিনাজপুরে গৃহবধূর লাশ উদ্ধার
- পঞ্চগড়ে এসএসসি ২০০০ ব্যাচের মিলন মেলা
- তিস্তাপাড়ের ২ হাজার পরিবার পানিবন্দি
- নাগেশ্বরীতে পুকুরে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু
- অতিরিক্ত মাংস খেলে যেসব সমস্যা হতে পারে
- পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- দ্রুতগতিতে আসা অটোভ্যান কাড়ল শিশুর প্রাণ
- রাত ১টার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস
- খেলতে গিয়ে পানিতে ডুবলো ৩ শিশু, অতঃপর...
- খালাতো বোনের সঙ্গে প্রেম: ডেকে নিয়ে বন্ধুর ‘বিশেষ অঙ্গ’ কাটলেন
- স্বপ্নে আদেশ: ঢাকঢোল পিটিয়ে দুই গাছের বিয়ে
- কোরবানির মৌসুমে অতিরিক্ত মাংস খাওয়া এড়ানোর উপায়
- সুপার এইটে নামার আগে বড় দুঃসংবাদ পেলেন সাকিব
- প্রোফাইল থেকে একের পর এক অশ্লীল পোস্ট, যা বললেন জাহ্নবী
- তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
- প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ
- ঈদের তৃতীয় দিন কোন সময় সময় পর্যন্ত কোরবানি করা যাবে?
- মোদির পতন নিয়ে যে নতুন তথ্য দিলেন রাহুল
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- সবচেয়ে বেশি কোরবানি হয়েছে ঢাকায়, কম ময়মনসিংহে
- ঈদের দিনও বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি: ওবায়দুল কাদের
- বঙ্গবন্ধু সেতু: আট দিনে টোল আদায় প্রায় ২৪ কোটি
- ‘চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনা অতীতের চেয়ে বেশি পরিবেশবান্ধব’
- দুপুরের মধ্যে ধেয়ে আসছে ঝড়, নদীবন্দরে সতর্কতা
- নতুন সময়সূচিতে আজ খুলেছে অফিস
- আরো ৩ মৃত্যু, ফিরতি হজ ফ্লাইট কাল
- প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন ২১ জুন
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী সোয়া লাখ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- পঞ্চগড়ে ২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- ‘আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়’



