প্রাথমিক ও মাধ্যমিকের জন্য ৮ কোটি বই কিনবে সরকার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৩
Find us in facebook
প্রাথমিক ও মাধ্যমিকের জন্য ৭ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ২৩৯টি বই কিনবে সরবার। এর মধ্যে প্রাথমিকের ৩ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ২৩৯টি বই এবং মাধ্যমিকের জন্য ৪ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার বই রয়েছে। এতে মোট ব্যয় হবে ২৭৪ কোটি ৩০ লাখ ৬৬ হাজার ৩২৪ টাকা। অন্যদিকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৭৮৪ একর জমিতে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন করবে চীন সরকার। সরকার টু সরকার ভিত্তিতে এই ইন্ডাস্ট্রি করা হবে।
বুধবার ভাচুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রস্তাব ছাড়াও আরও ৪টি প্রস্তাব অনুমোদন হয় সভায়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) আমিন উল আহসান সাংবাদিকদের জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ৯৪ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৯৫৩ টাকায় ৩ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ২৩৯টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি জানান, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ১৮০ কোটি ২ লাখ ৯৫ হাজার ৩৭১ টাকায় ৪ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৭টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল সুপার ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ১২৭ কোটি ৯৬ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়েছে ১৫৯.৯৫ টাকা, যা আগে ছিল ১৫৯.৪৫ টাকা লিটার।
আমিন উল আহসান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের আওতাধীন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় ৭৮৪ একর জমির ওপর চীন সরকারের অর্থায়নে জিটুজি ভিত্তিতে 'চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন' প্রতিষ্ঠা করা হবে। এজন্য অবকাঠামো নির্মাণ এবং উপযোগ সেবার সংস্থান সম্পর্কিত কাজ চীন সরকার কর্তৃক মনোনীত ডেভেলপার চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদিত অন্য প্রস্তাবগুলো হলো-
রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে কর্তৃক 'দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের কাছে ঘুমদুম সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ' প্রকল্পের পুনর্বাসন কাজে নিয়োজিত এনজিওর ২য় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৮৭ লাখ ৯২ হাজার ৯০৬ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় মদনপুর-দিরাই-শালস্না-জলসুখা-আজমিরিগঞ্জ জেলা মহাসড়কের দিরাই শালস্না অংশ পুনর্র্নির্মাণ-প্রকল্পের প্যাকেজ নং- ডবিস্নউপি ০২- এর পূর্ত কাজ জয়েন্ট ভেনচার অব (১) ওহিদুজ্জামান চৌধুরী এবং (২) জন্মভূমি নির্মাতা-এর কাছ থেকে ১১৪ কোটি ৩৪ লাখ ৮৩ হাজার ৩৩৮ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় মদনপুর-দিরাই-শালস্না-জলসুখা-আজমিরিগঞ্জ জেলা মহাসড়কের দিরাই শালস্না অংশ পুনর্র্নির্মাণ প্রকল্পের প্যাকেজ নং-ডবিস্নউপি-০৩-এর পূর্ত কাজ জয়েন্ট ভেনচার অব (১) ওহিদুজ্জামান চৌধুরী এবং (২) জন্মভূমি নির্মাতা-এর কাছ থেকে ১৪৭ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ৪৩৩ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক মদনপুর-দিরাই-শালস্না-জলসুখা-আজমিরিগঞ্জ জেলা মহাসড়কের দিরাই শালস্না অংশ পুনর্র্নির্মাণ প্রকল্পের প্যাকেজ নং- ডবিস্নউপি-০৪-এর পূর্ত কাজ জয়েন্ট ভেনচার অব (১) ওহিদুজ্জামান চৌধুরী এবং (২) জন্মভূমি নির্মাতা-এর কাছ থেকে ১৭৩ কোটি ৮২ লাখ ৬৮ হাজার ২৭৭ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
- এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
- ফেইস মাস্কে সুন্দর ত্বক
- পীরগঞ্জে বজ্রপাতে আদিবাসীর মৃত্যু
- পলাশবাড়িতে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু
- ভূরুঙ্গামারীতে টানা বৃষ্টিতে রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন
- মাইগ্রেন? যে ৩ যোগাসনে সুস্থ থাকবেন...
- পীরগঞ্জে ছিন্নমুল মানুষের সাথে আই পজেটিভের ঈদ উৎসব
- কুড়িগ্রামে তিস্তা ও ধরলা নদীর পানি বিপৎসীমার ওপরে
- হাড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক যাত্রা কাল
- দিনাজপুরে ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা: গ্রেফতার ২
- গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি, তিস্তার পানি বিপৎসীমার উপরে
- ডিমলায় বুড়িতিস্তা নদীর বাঁধ ভেঙে প্রায় ১০টি গ্রাম প্লাবিত
- এখনো খোঁজ মেলেনি ৬ জনের, কান্নায় ভারী তিস্তাপাড়ের বাতাস
- আম বাগানে পাহারাদারের করুণ মৃত্যু
- এ সময়টায় ব্যাগে রাখুন ৭ জিনিস
- যুবকের ধর্ষণে জন্ম নেয় কন্যাসন্তান, পিতৃপরিচয়ের আশায় বোনের মামলা
- তিস্তায় নৌকাডুবিতে শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৭
- প্রেম নিয়ে দ্বন্দ্ব: ‘বিশেষ অঙ্গ’ কেটে ফেলা সেই বেলালের মৃত্যু
- আইসিসি টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বৈরথ
- মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির গোশত কী করতে হবে?
- জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সঙ্গে সম্পর্ক নয়: ওবায়দুল কাদের
- কবি সুফিয়া কামালের ১১৩তম জন্মদিন আজ
- বিপদসীমার ওপরে ধরলা-তিস্তার পানি
- নিরাপত্তারক্ষীর হাতেই হেনস্তার শিকার অভিনেত্রী!
- এবারের হজে ৩০ বাংলাদেশির মৃত্যু
- দুপুরের মধ্যে যে ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- ভূরুঙ্গামারীতে বিপৎসীমার উপরে দুধকুমার নদের পানি
- গাইবান্ধায় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- দিনাজপুরে গৃহবধূর লাশ উদ্ধার
- পঞ্চগড়ে এসএসসি ২০০০ ব্যাচের মিলন মেলা
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- পঞ্চগড়ে ২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- ‘আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়’
- ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে



