নতুন রূপে সেজেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২০ মে ২০২৩
Find us in facebook
তীব্র খরতাপ! মাঝেমধ্যে বৈশাখের শীতল বাতাস। পাকা আম-কাঁঠালের সুবাস। প্রকৃতিতে চলছে ভরা গ্রীষ্ম। বৃষ্টির খবর নেই। খরতাপে পুড়ে ছারখার পথ-ঘাট। একটু স্বস্তি আর বাতাসের খোঁজে গাছের নিচে আশ্রয় নিচ্ছে মানুষ। এমন সময়ে রক্তঝরা কৃষ্ণচূড়া আর রংধনুর মতো হরেক রঙে প্রকৃতিতে এসেছে নানা গোত্রের ফুলেরা।
ষড়ঋতুর বাংলার প্রকৃতি যেন নির্দয়। শীত-বসন্ত পেরিয়ে ষড়ঋতুর বাংলায় এসেছে ফুল-ফলের ঋতু গ্রীষ্ম। গ্রীষ্মের আগমনে প্রকৃতিতে সেজেছে নানান ফুলে-ফলে। হলুদ আভার সোনালু আর বেগুনি জারুলের সঙ্গে এসেছে রক্তিম লাল কৃষ্ণচূড়া।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সম্মুখ অংশে, জিরো পয়েন্ট থেকে ফ্যাকাল্টি রোডে ফুটেছে কৃষ্ণচূড়া। ক্যাম্পাসে এমন সাজ যে কাউকে আকৃষ্ট করবে। মুগ্ধতা ছড়াবে প্রকৃতি প্রেমীদের। ক্যাম্পাসের শিক্ষার্থী ছাড়াও দর্শনার্থীরা ভিড় করছে এক পলক জারুল-সোনালুর সৌন্দর্য দেখতে।
প্রকৃতির এই সুন্দর সাজে ৭৫ একরের পুরো ক্যাম্পাস যেন সেজেছে নতুন রূপে। গ্রীষ্মের হলুদ রঙের সোনালু, কৃষ্ণচূড়ার রক্তিম আভা, জারুলের বেগুনি পাপড়ির নমনীয় কোমলতা আর দৃষ্টিনন্দন বর্ণোচ্ছটা ক্যাম্পাসকে রাঙিয়ে তুলেছে। বেগুনি আভায় সেজেছে বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর প্রাঙ্গণ। মনে হবে গাঢ় বেগুনি রঙের বন্যা বইছে সেখানে। বকুলের ঘ্রাণে মুখরিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট খেলার মাঠ।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ঢুকতেই কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ ও স্বাধীনতা স্মারক মাঠের উত্তর পাশে সারি সারি কৃষ্ণচূড়া গাছ। গাছগুলোর শাখায় শাখায় ফুটেছে রক্তবর্ণ ফুলের সমাহার। এর ফলে কৃষ্ণচূড়ার রক্তিম আভায় দুই নাম্বার গেইটের সৌন্দর্য বৃদ্ধি করেছে বহুগুণ। এই কারণে এই সড়কের নামকরণ করা হয়েছে কৃষ্ণচূড়ারোড।
শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, পথচারী বা ক্যাম্পাসে আসা দর্শনার্থীদের যাতায়াতের সময় হৃদয় কাড়ে নয়ন জুড়ানো কৃষ্ণচূড়া। মনের অজান্তেই মুখে অস্ফুট স্বরে বের হয়ে আসে ‘বাহ! কী চমৎকার দৃশ্য। কী মায়াবী জাল বিস্তার করেছে আকাশের পানে।’
শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে পার্কের মোড়ে অবস্থিত বেরোবির ক্যাম্পাস জুড়েই আগুন রাঙা সেই কৃষ্ণচূড়ার সৌন্দর্য আলো ছড়াচ্ছে। গাছে গাছে নয়ানাভিরাম রাঙা ফুলের মায়া। দূর থেকে দেখলে মনে হবে গাছগুলোতে আগুন লেগেছে, কাছে গেলে চোখ আটকে থাকে রক্তিম আভার ফুলের সমাহারে। গাছের নিচে পড়ে থাকে অজস্র ঝড়াপাপড়ি, যেন মনে হয় রক্তবর্ণ লাল গালিচা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন থেকে শুরু করে বিভিন্ন সড়ক, চত্বর ও রাস্তার পাশে অসংখ্য গাছ এ ফুলের রক্তিম আভায় ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস। এছাড়াও জারুল, হিজল, বকুল, সোনালুসহ নাম জানা অজানা অসংখ্য ফুলের গন্ধে ভরে গেছে বিশ্ববিদ্যালয়ের আশপাশ। গন্ধহীন এ ফুলে পাপড়ি থাকে পাঁচটি। নমনীয় কোমল, মধ্যে লম্বা পরাগ। ফুটন্ত কৃষ্ণচূড়া ফুলের মনোরম দৃশ্য দেখে যে কেউ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবেই!
গাছগুলোর শাখায় শাখায় ফুটেছে রক্তবর্ণ ফুলের সমাহার। ফলে কৃষ্ণচূড়ার রক্তিম আভা ক্যাম্পাসের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। নয়নাভিরাম সৌন্দর্যে সেজেছে কৃষ্ণচূড়ারোড। কৃষ্ণচূড়া যেন সূর্যের সবটুকু উত্তাপকে শুষে নিয়ে সৌন্দর্যের এক অভিনব উত্তাপ ছড়াচ্ছে পুরো এই ৭৫ একরে। সে উত্তাপেই পুড়ে যাচ্ছে সৌন্দর্য বিলাসী সবার মন।
কৃষ্ণচূড়ার অনিন্দ্য সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী রাজু বলেন, প্রকৃতির সব সৌন্দর্যে যেন অপরূপ সাজে সেজেছে প্রাণের কৃষ্ণচূড়া রোড, দুই পাশে সারি সারি করে লাগানো এই মাঝারি আকারের কৃষ্ণচূড়া গাছগুলো মনমাতানো রঙ আর সৌরভ দিয়ে যাচ্ছে। বর্তমানে অনেকটা ফাঁকা এই ক্যাম্পাসে প্রবেশ করলেই দূর থেকে দূরে চোখে চোখে পড়ছে এই সবুজের বুকে লাল কৃষ্ণচূড়া পুষ্পরাজি। ঋতুরাজ বসন্ত পেরিয়ে গেলেও মনে হচ্ছে প্রতিটি দিনই এখন বসন্ত। এই জারুল, কৃষ্ণচূড়া, শ্বেতশুভ্র কাশফুল আর সোনালু বহুগুণে রূপবতী করে তোলে প্রাণের এই ৭৫ একরের ক্যাম্পাসকে।
রসায়ন বিভাগের শিক্ষার্থী আশিক খান বলেন, কৃষ্ণচূড়া যেন ভাষার রঙ হয়ে বেরোবির বুকে আবার আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। রোমাঞ্চকর প্রেমালাপ যেন উপযুক্ত হয়ে উঠেছে এই কৃষ্ণচূড়ার লালিমায়। এই সৌন্দর্য পৃথিবীর অমৃত লহরীর মতো যার ব্যাখ্যার অন্ত নেই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, বাংলাদেশের অন্যতম সৌন্দর্যমন্ডিত বিশ্ববিদ্যালয় হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এখন ক্যাম্পাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুলগুলো হলো জারুল, কৃষ্ণচূড়া, সোনালু। আবার এরসঙ্গে যুক্ত হয়েছে লাল সোনাই। এখানে প্রায় ৪০০ প্রজাতির গাছ রয়েছে। গ্রীষ্মের শুরুতে ফুল ফোটা শুরু করে এবং এই ফুলগুলো গ্রীষ্ম মৌসুমকে উজ্জ্বল করে রাখে। পাশাপাশি ক্যাম্পাসের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা- কর্মচারী এবং বাইরে থেকে আসা সৌন্দর্যপিপাসু লোকদের পিপাসা মিটাতে সাহায্য করে।
- ভূরুঙ্গামারীতে বিপৎসীমার উপরে দুধকুমার নদের পানি
- গাইবান্ধায় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- দিনাজপুরে গৃহবধূর লাশ উদ্ধার
- পঞ্চগড়ে এসএসসি ২০০০ ব্যাচের মিলন মেলা
- তিস্তাপাড়ের ২ হাজার পরিবার পানিবন্দি
- নাগেশ্বরীতে পুকুরে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু
- অতিরিক্ত মাংস খেলে যেসব সমস্যা হতে পারে
- পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- দ্রুতগতিতে আসা অটোভ্যান কাড়ল শিশুর প্রাণ
- রাত ১টার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস
- খেলতে গিয়ে পানিতে ডুবলো ৩ শিশু, অতঃপর...
- খালাতো বোনের সঙ্গে প্রেম: ডেকে নিয়ে বন্ধুর ‘বিশেষ অঙ্গ’ কাটলেন
- স্বপ্নে আদেশ: ঢাকঢোল পিটিয়ে দুই গাছের বিয়ে
- কোরবানির মৌসুমে অতিরিক্ত মাংস খাওয়া এড়ানোর উপায়
- সুপার এইটে নামার আগে বড় দুঃসংবাদ পেলেন সাকিব
- প্রোফাইল থেকে একের পর এক অশ্লীল পোস্ট, যা বললেন জাহ্নবী
- তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
- প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ
- ঈদের তৃতীয় দিন কোন সময় সময় পর্যন্ত কোরবানি করা যাবে?
- মোদির পতন নিয়ে যে নতুন তথ্য দিলেন রাহুল
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- সবচেয়ে বেশি কোরবানি হয়েছে ঢাকায়, কম ময়মনসিংহে
- ঈদের দিনও বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি: ওবায়দুল কাদের
- বঙ্গবন্ধু সেতু: আট দিনে টোল আদায় প্রায় ২৪ কোটি
- ‘চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনা অতীতের চেয়ে বেশি পরিবেশবান্ধব’
- দুপুরের মধ্যে ধেয়ে আসছে ঝড়, নদীবন্দরে সতর্কতা
- নতুন সময়সূচিতে আজ খুলেছে অফিস
- আরো ৩ মৃত্যু, ফিরতি হজ ফ্লাইট কাল
- প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন ২১ জুন
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী সোয়া লাখ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- পঞ্চগড়ে ২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- ‘আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়’



