কারমাইকেলে ১০৬ বছরের শ্বেত শুভ্র ভবন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২
Find us in facebook
কারমাইকেলে ১০৬ বছরের শ্বেত শুভ্র ভবন
ক্যাম্পাস জুড়ে সবুজে সমারোহ। রয়েছে দুর্লভ বিভিন্ন প্রজাতির গাছপালা। চোখ ধাঁধানো স্থাপত্য কীর্তি নিয়ে ১০৬ বছর ধরে দাঁড়িয়ে আছে কারমাইকেলের শ্বেত শুভ্র মূল ভবন। বিশাল মাঠ, প্রশাসন ভবন, শহিদ মিনার, ভাস্কর্য, শ্রেণিকক্ষ, মুক্তমঞ্চ, ক্যাফেটেরিয়া ও ছাত্রাবাসে হাজার হাজার স্মৃতি।
১৯১৬ সালে স্থাপিত এই কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। কলেজটি শুরুর পর থেকে রংপুর অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতিতে রেখে আসছে ব্যাপক অবদান। ভাষা আন্দোলন, ছয় দফা, শিক্ষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এমন কোনো সংগ্রাম নেই, যে আন্দোলনে ভূমিকা রাখেননি কারমাইকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
মুক্তিযুদ্ধে শহিদ এই কলেজের শিক্ষক অধ্যাপক শাহ্ মোহাম্মদ সোলায়মান, অধ্যাপক আব্দুর রহমান ও অধ্যাপক কালাচাঁদ রায়, অধ্যাপক সুনীল বরণ চক্রবর্তী, অধ্যাপক রামকৃষ্ণ অধিকারী, অধ্যাপক চিত্তরঞ্জন রায়। ছাত্রদের মধ্যে রয়েছেন কারমাইকেল কলেজ ছাত্র সংসদের ভিপি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুখতার ইলাহী চিনু, ছাত্রনেতা শহীদ গোলাম গৌওছ নওশা ও শরিফুল আলম মকবুল।
এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাঠ চুকিয়ে বেরিয়ে গেছেন অনেক জ্ঞানী গুণী ব্যক্তি। যারা বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল ভূমিকা রেখে চলেছেন। তাদের মধ্যে রয়েছেন শহীদ জননী জাহানারা ইমাম, বিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী ও তেভাগা আন্দোলনের নেতা মণিকৃষ্ণ সেন, সাবেক রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, হুসেইন মুহম্মদ এরশাদ, সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, সংসদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য এম আব্দুর রহিম, চারণ সাংবাদিক মোনাজাত উদ্দীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ অনেকে।
দর্শন বিভাগের ছাত্রী সুমাইতা হোসেন সৌমিতা জানান, কলেজে আসলে প্রাণ ভরে যায়। বিশাল ক্যাম্পাস আর গাছপালা দিয়ে ছায়ায় ঘেরা এই কলেজ ইতিহাস ও ঐতিহ্যে ভরা। আমাদের কলেজের সুনাম দেশ বিদেশে ছড়িয়ে আছে। এই কলেজের অনেক শিক্ষার্থী বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নেতৃত্ব দিচ্ছেন।
বাংলা বিভাগের শিক্ষার্থী নোরা তাবাসুম নৌরী জানান, কারমাইকেল কলেজ বাংলাদেশের প্রতিষ্টিত কলেজের মধ্যে এটি অন্যতম। এর সুনাম বিদেশের রয়েছে।
কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক জিল্লুর রহমান জানান, ২৯ বছর ধরে কারমাইকেল কলেজে শিক্ষকতা করছি। এটা আমার জন্য অনেক ভালোলাগার। মুক্তিযুদ্ধের সময় এই শিক্ষাপ্রতিষ্ঠানের ছয়জন শিক্ষক, তিনজন শিক্ষার্থী জীবন দিয়েছেন। ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ছয় দফা, উনসত্তরের গণ-অভ্যুত্থান, স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারমাইকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অনেক অবদান আছে।
কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম জানান, কারমাইকেল কলেজের প্রতিষ্ঠাকাল থেকেই সুনামের কারণে পার্শ্ববর্তী দেশ ভারতের অনেক রাজ্য থেকে শিক্ষার্থীরা এখানে এসে লেখাপড়া করেছেন। আসলে কারমাইকেল কলেজ নিজেই একটি ইতিহাস।
কলেজের মূল ভবনটি ৬১০ ফুট লম্বা ও ৬০ ফুট প্রশস্ত। স্থাপত্যশিল্পের এক অনন্য নিদর্শন। ভবনটি রংপুরের অন্যতম দর্শনীয় স্থান হওয়ায় বছরজুড়ে দেশি-বিদেশি অনেক পর্যটকের আগমন ঘটে এই কলেজে। প্রকৃতির অপরূপ শোভা রয়েছে এই কলেজটিতে।
এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটক পেরুলেই সড়কের দুই ধারে রয়েছে অসংখ্য গাছপালা। কলেজ প্রতিষ্ঠাকালীন সময় রোপণ করা হয় বিরল প্রজাতির কাইজেলিয়া গাছ। এই গাছ বিশ্বে হাতেগুনা কয়েকটি রয়েছে।
১৯১৮ সালের ১২ ফেব্রুয়ারি কলেজের মূল ভবনের উদ্বোধন করেন বাংলার তৎকালীন গভর্নর আর্ল অব রোনাল্ডস। ১৯৬৩ সালের ১ জানুয়ারি কলেজটি সরকারিকরণ করা হলে অবকাঠামোগত সম্প্রসারণ বাড়তে থাকে।
কলেজের গোবিন্দ লাল-জিএল হোস্টেল, কারমাইকেল মুসলিম-সিএম হোস্টেল, কাশিম বাজার-কেবি হোস্টেল বহন করছে ইতিহাসের নানান সাক্ষ্য। মূল ভবনের পূর্বে রয়েছে মুক্তিযুদ্ধের একটি স্মারক ভাস্কর্য, যা নতুন মাত্রা যোগ করেছে মূল ভবনের নান্দনিকতার।
দক্ষিণে শহীদ মিনার। রয়েছে প্রায় ৭০ হাজার বইয়ের একটি সমৃদ্ধ লাইব্রেরি। উত্তর-পশ্চিম কোণে রয়েছে একটি উন্মুক্ত মঞ্চ, যা বাংলামঞ্চ নামে পরিচিত। কলেজের সব সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আমজাদ হোসেন জানান, ১৯১৬ সালে এই কলেজটি প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত এ অঞ্চলের মানুষের কাছে আলোর বাতিঘর হয়ে জ্ঞান দান করছে। কিন্তু এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত হোস্টেল ব্যবস্থা, বাস সংকট নিরসন, সড়ক সংস্কার করা অতি জরুরি।
১৯১৬ সালের ১০ নভেম্বর অবিভক্ত বাংলার গভনর লর্ড ব্যারন কারমাইকেল এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারই নামানুসারে নামকরণ করা হয় কারমাইকেল কলেজ। শীর্ষস্থানীয় কয়েকজন বাঙালি জমিদারের সহযোগিতায় শিক্ষাপপ্রতষ্ঠানটি যাত্রা শুরু করে। প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে পাঠদান করাচ্ছেন ১৮০ জন শিক্ষক। উচ্চমাধ্যমিক ও ডিগ্রি কোর্সের পাশাপাশি অনার্সে ১৮টি এবং মাস্টার্সে ১৬টি বিষয়ে এখানে পাঠদান করা হয়।
- বিশেষ সুবিধা পাচ্ছে ইসলামী ব্যাংক
- আগামী বছর বাংলাদেশের মাথাপিছু আয় হবে পাকিস্তানের দ্বিগুণ
- পতিত জমি খুঁজতে আট কমিটি
- খুলনায় হচ্ছে ছয় লেনের বাইপাস সড়ক
- প্রশাসনের শীর্ষ পদে রদবদল শিগগির
- যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের সুদিন
- নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে
- কোনো অপপ্রচার গুজবে কান দেবেন না
- শেখ হাসিনা অসীম সাহসী ও দূরদর্শিতার প্রতীক: আবুল হাসানাত
- বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমির মনোনয়ন আহ্বান
- যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রাম মুক্ত দিবস পালিত
- ঠাকুরগাঁওয়ে হুইল চেয়ার, বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ
- `জাতির পিতাই সর্বপ্রথম দেশের জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন`
- কাউনিয়ায় একই পরিবারে তিন যুবক জটিল রোগে আক্রান্ত
- বাংলাদেশকে মৈত্রী দিবসের শুভেচ্ছা জানালো ভারতীয় হাইকমিশন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু নেই, শনাক্ত ২২
- `১০ ডিসেম্বর ইস্যু বানিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়`
- পঞ্চগড়ে ৯৩ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
- ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ কার্বন ইমিশন কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- রংপুরে ৩৭৮৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ: ওবায়দুল কাদের
- প্রধানমন্ত্রীকে বরণে সাজ সাজ রব
- দুইটি উপাদানে ১০ মিনিটে পিরিয়ডের ব্যথা কমান
- বিএনপিকে সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে হবে: ডিএমপি
- বিশ্ব জয় করার শক্তির নাম মেধা: টেলিযোগাযোগমন্ত্রী
- ডিএসসিসি মেয়রের সঙ্গে ইনটেলের বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ
- শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গ্রামগুলো জেগে উঠেছে: পলক
- `যেখানে অনুমতি দেওয়া হয়েছে, বিএনপিকে সেখানেই সমাবেশ করতে হবে`
- `বৃহস্পতিবার থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র`
- বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না: শাজাহান খান
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- সাহসী নারীদের সংগ্রামেই দেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- তিন মাসের মধ্যে নভেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স ১৫৯ কোটি ডলার
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- দেশে করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- নীলফামারীতে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক জেল হাজতে
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু


