উচ্চমানের ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত হাবিপ্রবি শিক্ষার্থীরা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১
Find us in facebook
উত্তরবঙ্গের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দেশব্যাপী পরিচিতি থাকলেও এখনো উচ্চমানের ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।
শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং ৮ আবাসিক হলের একটিতে ওয়াই-ফাই (ইন্টারনেট) সেবা থাকলেও দুর্বল ফ্রিকোয়েন্সির কারণে ভোগান্তিতে পড়ছেন তারা। ফলে ই-লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন শিক্ষাকার্যক্রম থেকে পিছিয়ে রয়েছেন শিক্ষার্থীরা।
সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমেদ হল, ডরমিটরি-২, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মোবাইল নেটওয়ার্ক সমস্যা চরমে উঠছে। হলের সামনে মোবাইলে দু-একটি নেটওয়ার্ক টাওয়ারের দেখা মিললেও হলে প্রবেশের সঙ্গে সঙ্গে তা অদৃশ্য হয়ে যায়।
বিশ্ববিদ্যালয় আইটি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) চারটি অপারেটরকে চিঠি পাঠানো হয়। তারা এসে হলগুলো থেকে সিগনাল মেজারমেন্ট করে নিয়ে চলে যায়। তবে কবে নাগাদ সমস্যা সমাধান হবে তা জানেন না কেউ।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে ওয়াই-ফাই আওতায় আনার কথা থাকলেও শুধু টিএসসিতে সীমাবদ্ধ। ধীরগতি, দুর্বল ফ্রিকোয়েন্সি এবং যে কয়েকটি পয়েন্টে ওয়াই-ফাই সুবিধা পাওয়া যায় সেখানেও সময়ের সীমাবদ্ধতা রয়েছে বলে অভিযোগ তাদের।
শিক্ষকদের দেওয়া অ্যাসাইনমেন্ট ও অনলাইনে বিভিন্ন বই কিংবা উপকরণ খোঁজার জন্য শিক্ষার্থীরা নিজেদের খরচে ইন্টারনেট ব্যবহার করছেন। ফলে শিক্ষার্থীদের পড়তে হচ্ছে বাড়তি অর্থের চাপে। আবার সেই ওয়াই-ফাই সংযোগ সেবা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ।
ডরমিটরি-২ হলের আবাসিক শিক্ষার্থী আবু সুফিয়ান বলেন, হলে তো বিশ্ববিদ্যালয় প্রদত্ত ওয়াই-ফাই নেই, তাই আমরা ডাটা কিনে আমাদের কাজ চালাই। কিন্তু দেখা যায় হলে ঢোকার পরে নেটওয়ার্ক আর থাকে না। অনেক কষ্টে কল করা যায়, তাও আবার কথা কেটে-কেটে আসে।
বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান জানান, ক্যাম্পাসের প্রতিটি পয়েন্টে যেন ওয়াই-ফাই যায়, ভিসি স্যার আমাদের সেই বিষয়ে কাজ করতে ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন। পুরো ক্যাম্পাস ওয়াই-ফাই এর আওতায় আনার ক্ষেত্রে ফান্ডিং একটি বড় বিষয়। যা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে অনেকটা কষ্টকর।
তিনি আরও জানান, এ বিষয়ে পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. এটিএম শফিকুল ইসলামকে আহ্বায়ক করে, হলসুপার কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. গোলাম রাব্বানী ও আমাকে নিয়ে একটি কমিটিও গঠিত হয়েছে। আমি ইতোমধ্যে প্রাথমিক স্ট্রাকচার দেখিয়ে দিয়েছি।
- কুড়িগ্রামে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ী গাইবান্ধা
- বাংলাদেশের কূটনৈতিক প্রভাব বাড়ছে বিশ্বমঞ্চে
- কুড়িগ্রামে মাটির ঝুড়ি মাথায় নিয়ে সংস্কারকাজে নতুন চেয়ারম্যান
- কুড়িগ্রামে ১১ কেজি গাঁজাসহ আটক ১
- জ্বরে আক্রান্ত নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করে শ্বশুর!
- বিরামপুরে কাঁচের জারে মিলল দেড় কোটি টাকার কোবরা সাপের বিষ
- ইঁদুর নিধন করে চার বছরে ১১৭ কোটি টাকার অতিরিক্ত ফসল উৎপাদন
- ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন সাংবাদিক লিটু
- আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয়: হানিফ
- উলিপুরে ফেলে যাওয়া মাঙ্কি টুপিতে ধরা পড়ল চোর চক্র
- বদরগঞ্জে ২৩ বছর পর কোটি টাকার পৈতৃক সম্পত্তি উদ্ধার
- ডিমলায় ট্রাক চাপায় নিহত ১
- ৩ মাস ধরে মুরাদের মধ্যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল: হাছান মাহমুদ
- তেঁতুলিয়ায় বাড়ি ফেরার পথে ট্রাক কেড়ে নিল শিক্ষকের জীবন
- কুমিল্লাকে মেঘনা ও ফরিদপুরকে পদ্মা নামে বিভাগে প্রধানমন্ত্রীর মত
- মিঠাপুকুরে বাসের ধাক্কায় অটোচালক নিহত
- তৃতীয় ধাপের নির্বাচনে কালীগঞ্জে জাপা প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত
- ২০২৫ সাল থেকে নতুন শিক্ষাক্রমে পড়বে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
- গার্মেন্টস শিল্পে বাংলাদেশের সাফল্যে অভিভূত আন্তর্জাতিক বিশ্ব
- পাঁচ বিভাগে পাঁচ বার্ন ইউনিট স্থাপনসহ একনেকে ১০ প্রকল্প অনুমোদন
- দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই: হাইকোর্ট
- বিশ্বের কাছে ভারত-বাংলাদেশ সম্পর্ক মডেল সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- শিগগিরই দেশে করোনা টিকা উৎপাদন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ১৫ ডিসেম্বর ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন অব্যাহত রাখতে সুইজারল্যান্ডের আশ্বাস
- ওমিক্রন: দেশে ফের লকডাউন হবে কিনা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- যাদের জন্য আমলকী মারাত্মক ক্ষতিকর
- গুগল ফটোজে এলো লকড ফোল্ডার সুবিধা
- বিএনপিতে নেতৃত্বের ব্যর্থতা
- বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিট পাচ্ছে ৫ মেডিকেল হাসপাতাল
- অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
- খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মনের অস্থিরতা দূর করার দোয়া
- প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ
- করোনার টিকা উদ্ভাবন ও উৎপাদনে যুক্ত হলো বাংলাদেশের নাম
- শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- পরীক্ষা শুরুর আগে ভবন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
- ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জ্ঞান-মননশীলতার বিকাশ ঘটে’
- দিনাজপুরে মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মুত্যু
- ‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
- পাত্র খুঁজছেন শ্রীলেখা
- কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা
- দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র
- বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী: ওবায়দুল কাদের
- সৈয়দপুরে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
- দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা
- আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস
- বিভাগীয় প্রধানের পদত্যাগের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
- কিশোরগঞ্জের হাওরে হবে ১১ কি.মি. এলিভেটেড সড়ক
- গাইবান্ধায় এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব



