• সোমবার   ১৭ জানুয়ারি ২০২২ ||

  • মাঘ ৩ ১৪২৮

  • || ১২ জমাদিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
বাংলাদেশকে আরো ৯৬ লাখ ফাইজার টিকা দিলো যুক্তরাষ্ট্র পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে: কৃষিমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব

বেরোবিতে ‘বঙ্গবন্ধুর ভাষা সংস্কৃতি সাহিত্য ভাবনা’র মোড়ক উন্মোচন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১  

Find us in facebook

বঙ্গবন্ধুর স্বহস্তে লিখিত ডায়েরির পাতা এবং প্রকাশিত তিনটি গ্রন্থে বর্ণিত তাঁর ভাষা, সাহিত্য ও সংস্কৃতি ভাবনা নিয়ে লেখা ‘বঙ্গবন্ধুর ভাষা সংস্কৃতি সাহিত্য ভাবনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নাজমুল হক রচিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশিদ। 

গতকাল বুধবার (১০ নভেম্বর) উপাচার্যের কার্যালয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা। 

বইটি সম্পর্কে লেখক অধ্যাপক ড. নাজমুল হক বলেন, ‘বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা ভালবাসা থেকেই বইটি রচনায় আগ্রহী হই। এই বইয়ে বঙ্গবন্ধুর প্রতি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার গভীর আত্মত্যাগের বিষয়টি মূল্যায়ন করার চেষ্টা করেছি। সাহিত্য, সংস্কৃতিতে বঙ্গবন্ধুর যে প্রবল রসবোধ রয়েছে সেটা তুলে আনার চেষ্টা করেছি। মুজিবশতবর্ষে এরকম একটি কাজ করতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি। ’

Place your advertisement here
Place your advertisement here