গুদামে মিলল টিসিবির পণ্য, ডিলারের ১ মাসের জেল
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪
Find us in facebook
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধ ভাবে বিপুল পরিমাণ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিবিসির) তৈল-ডাল-চাল মজুদের দায়ে একরামুল হক নামে এক ডিলারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসাইন এ দণ্ডাদেশ প্রদান করেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার ভানোর ইউনিয়নের বোয়ালধার বাজারে এ ঘটনা। দণ্ডপ্রাপ্ত একরামুল হক বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বোয়ালধার গ্রামের ইসাহাক আলীর ছেলে। তিনি টিসিবির ডিলার, তবে অন্য ইউনিয়নের দায়িত্বে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
জানা গেছে, মঙ্গলবার দিনভর উপজেলার ভানোর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবির পণ্য বিক্রি হয়েছে। সেই পণ্য ডিলার ও তার সিন্ডেকেটের সহযোগিরা এনে জমা করেছিলেন বোয়ালধার বাজারের একটি দোকান ঘরে। যা ইউনিয়ন পরিষদ থেকে দুই কিলোমিটার দূরে।
খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি। গুদাম ঘর হিসেবে ব্যবহার করা দোকানটিতে থেকে উদ্ধার হয় ২১৬ টি দুই লিটারের সয়াবিন তেল, ৯ বস্তা চাল ও ২৫০টি ডালের প্যাকেট। এ সময় হাতে নাতে ডিলার একরামুল হককে আটক করলেও পালিয়ে যায় তার সহযোগিরা।
বাজারের লোকজন বলছেন, উপজেলায় টিসিবির পণ্য বিতরণের দিন এই দোকান ঘরে টিসিবির পণ্য জমা হয়। পরে সেগুলো বিক্রি করা হয় বিভিন্ন ব্যবসায়ীর কাছে।
বালিয়াডাঙ্গী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসাইন বলেন, একরামুল হক তার গুদামঘরে টিসিবি পণ্য মজুদ রাখার অপরাধ স্বীকার করায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও তার সহযোগী মাসুদ রানা প্রশাসন আসার খবরে গা ঢাকা দিয়েছেন। তাকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছার জানান, শুরু থেকেই টিসিবির পণ্য বিক্রিতে স্বচ্ছতা আনার চেষ্টা করছে প্রশাসন। ডিলারদের বিভিন্ন অজুহাত, সুবিধাভোগীদের তালিকায় গড়মিল, চাল নিতে অনাগ্রহসহ নানা কারণে সমস্যা তৈরি হয়েছে। এই সুযোগে তৈরি হয়েছে সিন্ডিকেট। স্থানীয় জনপ্রতিনিধিরা তেমন সহযোগিতা না করার কারণে এক প্রকার অসহায় প্রশাসন। তবে এবার কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
- বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
- আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- ওজন কমানোর লড়াইয়ে যেসব নিয়ম মানতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
- সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন
- ঘরের যেসব কাজ করলে ওজন কমে
- বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নানার বাড়িতে এসে প্রাণ গেল হাসিবার
- জ্বর-সর্দির পর মুখের রুচি ফেরাবে যেসব খাবার
- রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
- দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- নিরপরাধ শিক্ষার্থীদের ওপর আইনের প্রয়োগ নয়: তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন আইসিসি’র
- জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা পলকের
- ৭ ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জার সচল
- রাজধানীতে বিজিবির টহল জোরদার
- শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
- মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের
- রংপুরসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন
- কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- তথ্য অধিকার আইনে ৮ অভিযোগের নিষ্পত্তি
- বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ


