• সোমবার ০৫ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ২০ ১৪৩১

  • || ২৮ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

স্কুল ব্যাগে মাদক নিয়ে ব্রহ্মপুত্র পাড়ি, অতঃপর...

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ জুলাই ২০২৪  

Find us in facebook

ভূরুঙ্গামারী সীমান্ত থেকে স্কুল ব্যাগে মাদক ভরে ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে ঢাকা যাওয়ার পথে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রফিকুল ইসলাম কুড়িগ্রাম সদরের ফারাজিপাড়া গ্রামের বাসিন্দা।

শুক্রবার দুপুরে রৌমারী উপজেলা শহরের কলেজপাড়া সংলগ্ন ভূঁইয়াবাড়ি জামে মসজিদ এলাকায় ৪৮ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

রৌমারী থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, রফিকুল পেশাদার মাদক ব্যবসায়ী। স্কুলব্যাগে করে ফেনসিডিল নিয়ে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে রৌমারী হয়ে ঢাকায় যাচ্ছিল। নিজস্ব সোর্সের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পূর্বের একটি মামলা রয়েছে।

তিনি আরো বলেন, গ্রেফতার রফিকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।

Place your advertisement here
Place your advertisement here