মানিচেঞ্জারগুলোর তদারকি জোরদার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩
Find us in facebook
নানা পদক্ষেপ নেয়ার পরও খোলাবাজারে ডলারের মূল্য কমছে না। গতকালও প্রতি মার্কিন ডলার ১১৮ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে খোলাবাজারে। অথচ কেন্দ্রীয় ব্যাংক বেঁধে দিয়েছে ১১২ টাকা ৫০ পয়সা। এমনি পরিস্থিতিতে মানিচেঞ্জারগুলোতে তদারকি জোরদার করেছে কেন্দ্রীয় ব্যাংক। এরই অংশ হিসেবে মানিচেঞ্জার প্রতিষ্ঠানগুলোর নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক। এতে পরিষ্কার জানিয়ে দেয়া হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত সীমার মধ্যেই ডলার লেনদেন করতে হবে। নিয়মিত কেন্দ্রীয় ব্যাংকের কাছে লেনদেনের তথ্য পাঠাতে হবে। ব্যত্যয় হলে কঠোর পদক্ষেপ নেয়া হবে। এক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংক থেকে মানিচেঞ্জারগুলোর ডলার লেনদেনের সীমা বেঁধে দিয়ে থাকে। ডলার কেনা ও বিক্রির দর নির্ধারণ করে দেয়া হয়। সর্বশেষ নির্দেশনা মোতাবেক কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হয়েছে মানিচেঞ্জারগুলো ১১২ টাকা ৫০ পয়সার বেশি দরে ডলার লেনদেন করতে পারবে না। কিন্তু গত কয়েক দিন যাবত ১১৭ টাকা থেকে ১১৮ টাকা কোনো কোনো ক্ষেত্রে ১২০ টাকারও উপরে ডলার বিক্রি করা হচ্ছে খোলাবাজারে। ইতোমধ্যে ৮টি মানিচেঞ্জারকে সিলগালা করে দেয়া হয়েছে। ৭টির লাইসেন্স স্থগিত করে দেয়া হয়েছে। ১০টি মানিচেঞ্জারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। কিন্তু এর পরেও গতকাল প্রতি ডলার ১১৮ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে খোলাবাজারে।
এই পরিস্থিতিতে মানিচেঞ্জার প্রতিষ্ঠানগুলোর নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার এ সংক্রান্ত একটি বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রতিষ্ঠানগুলোকে কড়া হুঁশিয়ারি দেয়া হয়েছে। বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক বেঁধে দেয়া নির্ধারিত সীমার মধ্যেই ডলার লেনদেন করতে হবে। এর ব্যত্যয় হওয়া যাবে না। নিয়মিত কেন্দ্রীয় ব্যাংকের কাছে তথ্য পাঠাতে হবে। অন্যথায় আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে।
বৈঠকে উপস্থিত ছিলেন এমন এক মানিচেঞ্জারের স্বত্বাধিকারী গতকাল গনমাধ্যমকে জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের সব নির্দেশনা আমরা মানতে বাধ্য। কারণ আমাদের লাইসেন্স দিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু আমরা কেন্দ্রীয় ব্যাংক বেঁধে দেয়া দরে ডলার কিনতেও পারছি না। যদি ১১২ টাকায় ডলার কিনতে না পারি তাহলে আমরা ১১২ টাকা ৫০ পয়সায় কিভাবে ডলার বিক্রি করবে সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কোনো দিকনির্দেশনা দেয়া হয়নি। এ কারণে গত কয়েক দিন যাবত অনেক মানিচেঞ্জিং প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। অনেকেই এসে ডলার চাচ্ছেন। অনেকেই বিক্রি করতে চাচ্ছেন। কিন্তু খোলাবাজারে আমরা ১১৭ টাকার কমে ডলার কিনতে পারছি না। তা হলে কেন্দ্রীয় ব্যাংক বেঁধে দেয়া দরে আমরা কিভাবে ডলার বিক্রি করবো। এ দিকে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিদিনই হানা দিচ্ছে। সুতরায় আমাদের কান্না কেউ শুনতে পারছেন না। বাধ্য হয়েই প্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে।
অপর একজন বলেন, স্বয়ং ব্যাংকই রেমিট্যান্সের ডলার নির্ধারিত দরে কিনছে না বলে অভিযোগ রয়েছে। অনেক ব্যাংকই কেন্দ্রীয় ব্যাংক বেঁধে দেয়া দর মানছেন না। তারা বেশি দামে রেমিট্যান্সের ডলার কিনছেন। আবার গ্রাহকের কাছ থেকে বেশি দরেই ডলার বিক্রি করছেন। কিন্তু সেখানে তেমন উদ্যোগ নেই প্রতিহত করার। শুধু গরিব মানিচেঞ্জার প্রতিষ্ঠানগুলোকেই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে গিয়ে আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হচ্ছে।
- ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত
- সরকার কোটা সংস্কারের পক্ষেঃ আলোচনায় বসবে সরকার
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- পরিস্থিতি বুঝে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে: পলক
- মেসির ক্ষমা চাওয়ার দাবিতে চাকরিচ্যুত দেশটির ক্রীড়া কর্মকর্তা
- সরকারের বিভিন্ন বিভাগে নিচের গ্রেডে জনবল ঘাটতি, শীর্ষে অতিরিক্ত
- শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- উর্বশীর ফাঁস হওয়া ভিডিও ক্লিপ নিয়ে আলোচনা
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- চিরকুট লিখে প্রাণ দিলেন হাবিপ্রবির শিক্ষার্থী
- গাজায় যুদ্ধের সব নিয়ম ভেঙেছে ইসরায়েল, ২৪ ঘণ্টায় নিহত ৮১
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- বন্ধ ঘোষণার পর হল ছাড়ছেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র!
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯২৪১ শিক্ষার্থী
- রাসূলুল্লাহ (সা.) আশুরার রোজার ফজিলত সম্পর্কে যা বলেছেন
- কুড়িগ্রামে বানের পানিতে ভেসে গেছে ৪ কোটি ৫৮ লাখ টাকার মাছ
- বৃহস্পতিবার ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশের ডাক
- ঘোড়াঘাটে কবর থেকে চুরি হওয়া হাড়গোড় উদ্ধার, আটক ৩
- হচ্ছে কর্মসংস্থান, কমছে পরিবেশ দূষণ
- রাতে ঘাম বাড়ে? যে রোগের পূর্বলক্ষণ
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন
- শোকের মাতমে শেষ হলো তাজিয়া মিছিল
- ব্যস্ততায় পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন যেভাবে
- হল ছাড়ছেন ঢাবি শিক্ষার্থীরা
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
- জাতির উদ্দেশ্যে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী
- যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করে রাজাকার প্রতিষ্ঠার চেষ্টা করছেন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- ভূরুঙ্গামারীতে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- হাঁড়িভাঙা আম সংরক্ষণে দেশের প্রথম বিশেষায়িত হিমাগার হবে রংপুরে
- রাসেলস ভাইপার নিয়ে ‘আতঙ্ক’ নয়, প্রয়োজন সতর্কতা
- কাউনিয়ায় তিস্তার পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- রাসেলস ভাইপার থেকে বাঁচার দোয়া
- এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
- আফগানিস্তানকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
- ভালো শুরুর পর তামিমের বিদায়
- ২০৪১ সালের আগেই স্মার্ট হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
- ডিমলায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১১
- পীরগঞ্জে নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার
- সংলাপের মাধ্যমে বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার আহ্বান
- তিস্তার পানি কমছে, বেড়েছে ভাঙন আতঙ্ক
- পঞ্চগড়ে এসএসসি ২০০০ ব্যাচের মিলন মেলা
- তিস্তাপাড়ের ২ হাজার পরিবার পানিবন্দি
- বৃটিশ রানির ‘গুপ্তচর বাহিনী’, রহস্যের জট খুললো ৪২৮ বছর পর



